জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে মন্তব্য করে হুমায়ুন কবির বলেন, জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। মানে জয় বাংলা বললেই মনে হয় কেউ দৌঁড়ে পালাচ্ছে। আমরা মুসলমানরা মারা যাবার আগে কলিমা পড়ার চেষ্টা করি। এরা জয় বাংলা বলে মরে যায়। এটা তাদের এখন পালানোর আর মরার স্লোগান।
দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সরকার আত্মবিশ্বাসী। জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় জনগণের কাছে সরকারের শক্ত অবস্থান রয়েছে। জনগণের আস্থা নিয়েই সরকার বর্তমান পরিস্থিতি মোকাবিলা করছে।
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের সমর্থকদের বিভিন্ন কর্মকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হলেও মানুষ আতঙ্কিত হচ্ছে না। বরং যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তারাই আতঙ্কিত হচ্ছে।
হুমায়ুন কবির বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই। এসব ঘটনায় জড়িতদের সাধারণ মানুষ ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে বলে তিনি মনে করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সরকারের অবস্থান আরও কঠোর হবে কি না- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ় থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনতার কণ্ঠ/এসএ

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















