সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পাকিস্তানের স্টেডিয়াম থেকে সরানো হচ্ছে ইমরান খানের নাম Logo হালুয়াঘাট দিয়ে আবারও শুরু হলো ভারতীয় কয়লা আমদানি Logo জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে প্রশ্ন Logo হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাত, আগুনে জ্বলছে তিন তেলবাহী জাহাজ Logo পূজা-অর্চনায় মুখর আলোরকোল, পুণ্যস্নানে শেষ হলো আয়োজন Logo থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে আটক যুবলীগ নেতা বাসের আলম Logo শ্রমিকদের ২২ হাজার, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা Logo বেলকুচিতে আ.লীগ নেতা হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর নামে মামলা Logo ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার: রয়টার্স Logo ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা

হালুয়াঘাট দিয়ে আবারও শুরু হলো ভারতীয় কয়লা আমদানি

হালুয়াঘাট দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু

প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাটের দুটি স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর দিয়ে আনুষ্ঠানিকভাবে এ আমদানি কার্যক্রম চালু হয়। এর আগে গত ২৭ জুন থেকে বন্দর দুটিতে আমদানি বন্ধ ছিল।

বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে এসব বন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার টন কয়লা আমদানি করা হয়েছিল। এতে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব এবং ১৮ লাখ টাকা ভ্যাট আদায় হয়।

দীর্ঘদিন বন্দর বন্ধ থাকা এবং আমদানি কার্যক্রমে স্থবিরতার কারণে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের ক্ষতির মুখে পড়তে হয়েছে। স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান বলেন, ২৫টি পণ্য আমদানির সুযোগ থাকলেও বাস্তবে এ বন্দর দিয়ে মাত্র একটি পণ্যই (কয়লা) আসছে, যা বন্দর ও ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ। আমরা চাই, সবসময় বন্দর সচল থাকুক; এতে সরকার রাজস্ব পাবে এবং শ্রমিক-ব্যবসায়ী সবাই ভালো থাকবে।

ব্যবসায়ী শামসুল আলম বলেন, আগে প্রতিদিন কয়লা আসত এবং দিন শেষে অন্তত ৪০০ থেকে ৫০০ গাড়ি কয়লা পাওয়া যেত। তখন ব্যবসা ভালো ছিল এবং শ্রমিকদের মধ্যে কর্মচঞ্চলতা থাকত। ২০১৫ সাল ধারাবাহিকতা নষ্ট হয়েছে। এক দিন কয়লা এলে পরদিন আবার কয়লা আসা বন্ধ থাকে। প্রতিদিন নিয়মিত কয়লা এলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও লাভবান হবে।

কড়ইতলী ও গোবরাকুড়া আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, পাঁচ মাস বন্ধ থাকার পর বন্দর চালু হয়েছে। ৭০ ব্যবসায়ীর মধ্যে আপাতত দুই থেকে তিনজন কয়লা পেয়েছেন। শ্রমিকরাও কাজের অপেক্ষায় ছিলেন; কয়লা আমদানি শুরু হওয়ায় বন্দরে কর্মযজ্ঞ ফিরে এসেছে।

বন্দর শ্রমিক রেফাজ উদ্দিন বলেন, কাজ বন্ধ থাকলে আমাদের খুব কষ্ট করে চলতে হয়। এখন আবার কাজ শুরু হওয়ায় আমরা খুব খুশি।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের স্টেডিয়াম থেকে সরানো হচ্ছে ইমরান খানের নাম

হালুয়াঘাট দিয়ে আবারও শুরু হলো ভারতীয় কয়লা আমদানি

আপডেট টাইম : ১১:০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬