সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

ফের জাতীয় পার্টি কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৪৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 48

জনতার কণ্ঠ ডেস্ক:
গণ অধিকার পরিষদের মিছিল থেকে নেতাকর্মীরা আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগ করেছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির  কার্যালয়ে এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মিছিল থেকে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হয়। তারা কার্যালয়ের বিভিন্ন অংশে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পুলিশ পর্যায়ক্রমে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে কার্যালয়ের পাশে অবস্থান নিয়েছে। জলকামান থেকে পানি ছিটিয়ে কার্যালয়ের আগুন নেভানোর চেষ্টা চলছে। এদিকে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এর আগে, গত ৩১ আগস্ট মিছিল নিয়ে একদল বিক্ষোভকারী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। তখনও বিক্ষোভকারীরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে হামলাকারীদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। হামলাকারীদের সরাতে ও কার্যালয়ের আগুন নেভাতে জলকামান ব্যবহার করে পুলিশ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

ফের জাতীয় পার্টি কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট টাইম : ০৭:৪৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫