সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বক্তব্য প্রত্যাহারের ঘোষণা মামুনুল হকের

শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ। ছবি: সংগৃহীত

মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে চিত্র প্রদর্শনীর বিষয়ে পূর্বের বক্তব্য প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, কর্তৃপক্ষের যথাযথ ব্যাখ্যা সামনে আসায় এবং আগামীকাল তা প্রদর্শিত হওয়ার ব্যবস্থা হওয়ায় আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম।

মঙ্গলবার (০৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

মাওলানা মামুনুল হক জানান, আজ বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত ‘শাপলা শহীদচিত্র’ প্রদর্শনীতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। প্রদর্শনীর আয়োজকদের পক্ষ থেকে একটি বিশেষ কর্নারে ২০১৩ সালে আল্লামা শাহ আহমদ শফীর খোলা চিঠি এবং ১৩ দফা দাবি উপস্থাপন করা হয়। এই দাবিগুলোর প্রেক্ষিতেই হেফাজতে ইসলাম বাংলাদেশের গণআন্দোলন গড়ে উঠেছিল, যা ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, তবে উদ্বোধনের আগে জাদুঘরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খোলা চিঠি ও ১৩ দফা দাবি বিষয়ে প্রক্রিয়াগত কিছু আপত্তির কথা জানান। কিন্তু বিষয়টি আয়োজকদের কাছে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। উপস্থাপনের ধরন দেখে বিষয়টি সম্পর্কে তাদের আপত্তি রয়েছে বলে মনে হয়েছিল। সঙ্গত কারণেই আমি তার প্রতিবাদ জানিয়েছিলাম।

তিনি আরও বলেন, এখন কর্তৃপক্ষের যথাযথ ব্যাখ্যা সামনে আসায় এবং আগামীকাল তা প্রদর্শিত হওয়ার ব্যবস্থা হওয়ায় আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বক্তব্য প্রত্যাহারের ঘোষণা মামুনুল হকের

আপডেট টাইম : ১০:৪৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬