সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

বক্স অফিসে অপ্রতিরোধ্য রঘু ডাকাত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • 42

বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম

ক্যারিয়ারের ২০ বছর অতিবাহিত করেছেন টালিউড সুপারস্টার দেব। সে তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে গ্রহণযোগ্যতার বেশ শক্তপোক্ত একটা স্থান তৈরি করে নিয়েছেন। এ বছর দুর্গাপূজায় মুক্তি পায় দেব অভিনীত সিনেমা ‘রঘু ডাকাত’। আর এবারও দর্শক খালি হাতে ফেরায়নি দেবকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পূজায় সিনেমা মুক্তির লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে থেকেছে দেবের ছবি। ইতোমধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্তবীজ ২-কে পেছনে এগিয়ে গিয়েছেন দেব।

যদিও ছবিটির অফিসিয়াল আয়ের পরিসংখ্যান প্রযোজনা সংস্থা এখনো প্রকাশ করেনি, তবে সম্প্রতি এক টুইটে এসভিএফ ফিল্মসের অন্যতম প্রযোজক মহেন্দ্র সোনি নিশ্চিত করেছেন, ছবিটি ১০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে। এই ছবির যৌথ প্রযোজকও তিনি।

‘আগামীকাল দেব ডে-র জন্য উত্তেজিত’ এমন একটি টুইট করে মহেন্দ্র সোনি লিখেছেন, ‘মেগাস্টার এই বিশেষ কারণেই।’ এরপর হ্যাশট্যাগে ‘রঘু ডাকাত’-এর নামের পাশে ১০ কোটি উল্লেখ করেন তিনি।

তবে এই হিসাব প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে জিত ভক্তরা প্রযোজককে ট্রল করে দাবি করছেন, এই অঙ্কে নাকি ‘জল মেশানো’ আছে।

এদিকে স্যাকনিল্ক-এর পরিসংখ্য়ান অনুসারে রঘু ডাকাত ১২ দিনে দেশের বক্স অফিসে মোট ৭ কোটি ৫৫ লাখ টাকা আয় করেছে। মাল্টিপ্লেক্স আয়ের নিরিখে সমানে সমানে টক্কর হয়েছে দেবের রঘু ডাকাত ও রক্তবীজ ২-এর। কিন্তু সিঙ্গল স্ক্রিনে অনেকটাই এগিয়ে দেব।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বক্স অফিসে অপ্রতিরোধ্য রঘু ডাকাত

আপডেট টাইম : ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫