সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বাংলাদেশকে হারালেও লজ্জার রেকর্ড ভারতের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 32

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

চলমান এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে ভারত। টাইগারদের হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালও নিশ্চিত করেছে তারা। দারুণ জয়ের দিন লজ্জার এক রেকর্ড গড়েছে সূর্যকুমার যাদবের দল।

ক্রিকেটে ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’ এ কথাটা বেশ প্রচলিত। এবারের এশিয়া কাপেও অংশগ্রহণকারী দলগুলোকে প্রচুর ক্যাচ মিস করতে দেখা গেছে। ক্যাচ ছাড়ার সেই তালিকায় সবার শীর্ষে অবস্থান ভারতের। এশিয়া কাপে এখন পর্যন্ত সূর্যকুমার যাদবের দলই সবচেয়ে বেশি ক্যাচ ছেড়েছে।

বাংলাদেশ ম্যাচে ভারত একটি কিংবা দুটো নয়, ক্যাচ ছেড়েছে ৫টি। ৬৯ রান করা সাইফ হাসান একাই জীবন পেয়েছেন চারবার। বাংলাদেশ-ভারত ম্যাচ পর্যন্ত সব মিলিয়ে সূর্যকুমার যাদবের দল এবারের এশিয়া কাপে ক্যাচ ছেড়েছে ১২টি। আর তাতেই লজ্জার রেকর্ডের শীর্ষে অবস্থান ভারতের। ক্যাচ ছাড়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে হংকং। তারা ছেড়েছে ১১টি।

তালিকার তিনে থাকা বাংলাদেশ ক্যাচ ছেড়েছে ৮টি। চারে অবস্থান শ্রীলঙ্কার। তারা ক্যাচ ছেড়েছে ৬টি। পাকিস্তান ক্যাচ ছেড়েছে মাত্র তিনটি। সবচেয়ে কম ২টি ক্যাচ ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত।

এশিয়া কাপে এত ক্যাচ মিস হওয়ার পেছনে যৌক্তিক একটা কারণও রয়েছে। ক্রিকেট বিশ্বে বাকি স্টেডিয়ামগুলোর ফ্লাডলাইট পাইলন স্টাইলের। কিন্তু আরব আমিরাতের স্টেডিয়ামগুলোর ফ্লাডলাইট ‘রিং অব ফায়ার’ ডিজাইনের। এই ফ্লাডলাইটের আলো ফিল্ডারের চোখের নিচের অংশে গিয়ে লাগে। সাদা বল দ্রুত ছুটে এলে ফিল্ডারের পক্ষে তাৎক্ষণিকভাবে বল ধরা একটু কঠিন।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বাংলাদেশকে হারালেও লজ্জার রেকর্ড ভারতের

আপডেট টাইম : ১২:৪৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫