সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বগুড়ায় বাসের ভেতরে ধর্ষণের শিকার সিরাজগঞ্জের কিশোরী, চালক আটক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • 64

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

বগুড়ায় প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে বাসের ভেতর এক সিরাজগঞ্জের এক কিশোরী স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ৩টার দিকে শহরতলীর বনানী এলাকায় একটি মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত বাসচালক রাকিবকে (২৮) আটক করে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক রাকিব বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বি-ব্লক এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা।

পুলিশ জানান, ধর্ষণের শিকার কিশোরী সিরাজগঞ্জ জেলার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। ঢাকার মিরপুরের এক স্কুলছাত্রের সঙ্গে তার মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার সকালে প্রেমিক ঢাকায় থেকে কিশোরীর সঙ্গে দেখা করতে কড্ডার মোড়ে আসে। এরপর তারা কড্ডার মোড় থেকে বগুড়াগামী ‘আর কে ট্রাভেলস’-এর একটি বাসে ওঠে।

এরই মধ্যে অভিযুক্ত চালক রাকিব বাস নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং রাত ৯টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রাকিবকে আটক করে।

এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ধর্ষণের শিকার কিশোরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার জবানবন্দির ভিত্তিতে চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে। হেলপারকে গ্রেপ্তারে একাধিক দল মাঠে কাজ করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

বগুড়ায় বাসের ভেতরে ধর্ষণের শিকার সিরাজগঞ্জের কিশোরী, চালক আটক

আপডেট টাইম : ১১:৪৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫