সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিএনপি নেতার বিরুদ্ধে চাস্টল ভাংচুর ও দোকানিকে মারধরের অভিযোগ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:২০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 61

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের শাহজাদপুরে চায়ের দোকানে ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মো. আব্দুস সালামের বিরুদ্ধে।

এ ঘটনায় ভাঙচুর ভুক্তভোগী চা দোকানী মো. বাচ্চু মোল্লা বাদী হয়ে এনায়েতপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত আব্দুস সালাম শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের বাসিন্দা।

লিখিত অভিযোগে বাচ্চু মোল্লা অভিযোগ করেন, বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জালালপুর বাজারে মো. বাচ্চু মোল্লার চায়ের দোকানে যায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আব্দুস সালাম ও তার ৫/৬ জন অনুসারী। এসময় তারা ওএমএস এর ১৫ টাকা কেজি দরের চালের ডিলারশিপ বাচ্চু মোল্লাকে পাইয়ে দিয়েছে বলে ৩০ হাজার টাকা দাবি করে। এসময় সকল নিয়ম মেনে ডিলারশিপ পেয়েছে বলে কোন চাঁদা দিতে পারবে না বলে জানালে চায়ের দোকানে ভাঙচুর করে এবং মোঃ বাচ্চু মোল্লাকে মারধর করে। একইসাথে দোকানে রাখা ওএমএস এর ৫২১ বস্তা চাউল বিক্রির ২লাখ ৩২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী মোঃ বাচ্চু মোল্লা।

বিষয়টি নিয়ে কথা হলে ভুক্তভোগী মোঃ বাচ্চু মোল্লা মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, ৩০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আব্দুস সালাম ও তার অনুসারীরা তাকে মারধর করে এবং চায়ের দোকানে ভাঙচুর চালায়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এনায়েতপুর থানায় উপস্থিত হয়ে ডিউটি অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে কথা হলে এনায়েতপুর থানার ওসি মুঠোফোনে জানান, গতকাল রাতে পূজার কারণে ব্যস্ত থাকায় কে অভিযোগ দিয়েছে জানা নেই। দেখে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

এ ব্যাপারে অভিযুক্ত সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আব্দুস সালাম জানান, ‘দলের ছেলেপেলে আছে, যেখান থেকে যা পাই সবার সাথে সমান ভাবে ভাগ করে নেই। কারো সাথে কোন শত্রুতা নেই। চায়ের দোকানে একটা গণ্ডগোল হয়েছে, ওখানে চায়ের দোকানদারের ছেলেই আমাকে মেরে আমার বিরুদ্ধেই থানায় অভিযোগ দিয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

বিএনপি নেতার বিরুদ্ধে চাস্টল ভাংচুর ও দোকানিকে মারধরের অভিযোগ

আপডেট টাইম : ০৬:২০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫