সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পুলিশের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সরকারের Logo রায়গঞ্জে নিমগাছী স্কুলের সামনে কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন Logo হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু: পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট Logo বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয় Logo মুক্তির পথে আইভী, আপিলেও মিলল জামিন Logo ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা  Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবির ৮৪তম প্রয়ান দিবস পালন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীতে পূজনীয়: রবীবা উপাচার্য

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • 101

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস. এম হাসান তালুকদার বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলাদেশ বা ভারতের মানুষ নন। তিনি সারা পৃথিবীতে পূজনীয়। তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা। তাঁর সৃষ্টিকর্ম, চিন্তা ও দর্শনকে সামনে রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এই এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও তার অবকাঠামো নির্মাণে জন্য প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে চেষ্টা করছি। পূর্ববর্তী সরকার এ বিশ্ববিদ্যালয়কে অবহেলা করেছে। বিশ্ববিদ্যালয়ের ডিপিপি সাতবার সংশোধন করে বর্তমানে সরকারের কাছে আছে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমাদের প্রত্যাশা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের নামের প্রতি সুবিচার করবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর আবেদনের প্রতি সদয় হবেন।

বুধবার (৬ আগষ্ট) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ‍পুস্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যথাযথ মর্যাদায় কবিগুরুর প্রয়ান দিবস পালন করেছে। এদিন সকাল ৯:৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন  উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের জন্য ওভারটাইম ভাতা চালুর পরিকল্পনা সরকারের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবির ৮৪তম প্রয়ান দিবস পালন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীতে পূজনীয়: রবীবা উপাচার্য

আপডেট টাইম : ০৫:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫