সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের বেলকুচিতে অড়হড় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে স্থানীয় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
উপজেলার ৬৩৮০ জন প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী, বীজ ও সার বিতরণ করা হবে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ ও মোসাব্বিরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার: 

















