সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

ময়মনসিংহ-নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ: ইঞ্জিনে আগুন

সংগৃহীত ছবি

ময়মনসিংহে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, এটি কোনো নাশকতা নয়। মূলত যান্ত্রিক ত্রুটির কারণে এই ইঞ্জিনের ভেতরে আগুনের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিল। ঘটনার সময় ট্রেনটি ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এবং বিসকার মাঝামাঝি স্থানে পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে ময়মনসিংহ-নেত্রকোনা লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে যাত্রীরা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে ট্রেন থেকে নেমে যায়।

ওসি বলেন, খবর পেয়ে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মূলত ইঞ্জিনের ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, থাকছে বাড়তি সুবিধা

ময়মনসিংহ-নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ: ইঞ্জিনে আগুন

আপডেট টাইম : ০১:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫