সিরাজগঞ্জ , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার Logo ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক Logo বিপিসির অনুমতি ছাড়াই রিফাইনারি নির্মাণ ও যন্ত্রপাতি আমদানি Logo গ্যাস সংকটে চালু হচ্ছে না আশুগঞ্জ সার কারখানা: শিল্পমন্ত্রী Logo দুদকের আট কর্মকর্তার পদোন্নতি, নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo নতুন বেতনস্কেলে শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে নির্দেশনা Logo তাড়াশে পাঁচ বছর ধরে শয্যাশায়ী অবিরনকে হুইলচেয়ার দিলেন ফিরোজ মাহমুদ Logo নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন Logo এমপি নুসরাতের বাড়িতে আগুন, তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার Logo সুবর্ণচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৩

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহারা আল মনসুরি

মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা জাহারা আল মনসুরিকে নিয়োগ দিয়েছেন। তিনি আরব বিশ্বের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

মঙ্গলবার এক বিবৃতিতে মরক্কোর রাজপ্রাসাদ জানিয়েছে, নগর পরিকল্পনামন্ত্রী ও ম্যারাকাশের মেয়র আল মনসুরিকে (৫০) নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

এক টেলিভিশন ভাষণে আল মনসুরি তার এই দায়িত্বপ্রাপ্তিকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, “আমাদের দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকারের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব গ্রহণ করছেন। এটি শুধু আমার জন্য নয়, মরক্কোর সব নারীদের জন্য একটি গর্বের উৎস।”

আল জাজিরা জানিয়েছে, গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণার চার দিন পর এ নিয়োগ দেওয়া হল। এ নির্বাচনে আল মনসুরির অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সর্বোচ্চ ভোট পেয়ে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলটি মরক্কোর পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৩৯৫ আসনের মধ্যে ৯৭টিতে জয়ী হয়েছে।

পিএএম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে ১৯৮ আসন পিছিয়ে থাকায় শাসনকাজ পরিচালনার জন্য তাদের আগে জোট গঠন করতে হবে। এটাই আল মনসুরির প্রথম কাজ হবে।

২০০৮ সালে রাজার বন্ধু আলি এল হিম্মা পিএএম প্রতিষ্ঠা করেন। পিএএম সব দলের সঙ্গে মিলে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। কিন্তু জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি (ডিজেডি) ও ফেডারেশন অব ডেমোক্র্যাটিক লেফটসহ কিছু দল ঘোষণা করেছে, তারা বিরোধী দল হিসেবেই থাকবে।

পিএএমের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের আগে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রাথমিকভাবে মরক্কো, পর্তুগাল ও স্পেন মিলে এই বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে।

আল মনসুরি আরব বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন। তার আগে ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের অগাস্ট পর্যন্ত তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন নাজলা বুদেন।

১৯৭৬ সালে ম্যারাকাশে জন্ম নেওয়া আল মনসুরি আইন নিয়ে পড়াশোনা করেছেন। তিনি ফ্রান্সের মন্টপেলিয়ে বিশ্ববিদ্যালয় থেকে এডভান্সড স্টাডিজে এ ডিপ্লোমা করেছেন এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে অ্যাংলো-স্যাক্সন ব্যবসায়িক আইনের ওপর ডিপ্লোমা অর্জন করেছেন।

২০০৯ সালে তিনি ম্যারাকাশের মেয়র নির্বাচিত হন। তিনি এই শহরটির প্রথম নারী মেয়র ছিলেন। পরে তিনি পরপর পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। ২০২১ সালের অক্টোবরে তিনি কেন্দ্রীয় সরকারের জাতীয় স্থানিক পরিকল্পনা, নগর উন্নয়ন, আবাসন ও নগর নীতি বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহারা আল মনসুরি

আপডেট টাইম : ০১:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬