সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মহাসড়কে রেস করছিল ৩ মোটরসাইকেল, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ১ জনের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 55

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কন্ঠ.কম

সিরাজগঞ্জের শাহজাদপুর বন্ধুরা মিলে মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহী এক তরুণ নিহত হয়। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক তরুণ গুরুতর আহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী রুহান (১৭) উল্লাপাড়া উপজেলার পৌর সদরের বাসিন্দা এবং আহত বাদশা উল্লাপাড়ার গয়হাটা গ্রামের সানোয়ার হোসেনের সন্তান বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩টি মোটরসাইকেলে কয়েকজন যুবক উল্লাপাড়া থেকে পাবনার দিকে প্রচণ্ড গতিতে ছুটছিল। অপ্রতিরোধ্য গতির বিকট আওয়াজের মোটরসাইকেল তিনটি শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ার কান্দা এলাকায় পৌঁছালে একে অন্যের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহগনি গাছের উপর আছড়ে পড়ে। এসময় দুই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়লে ঘটনাস্থলেই রুহান নামের এক তরুণ নিহত হয় এবং স্থানীয়রা গুরুতর আহত বাদশাকে উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার্ড করে।

ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার এসআই এমদাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কে মোটরসাইকেল নিয়ে বন্ধুরা মিলে রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে এবং অপর একজন গুরুতর আহত হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মহাসড়কে রেস করছিল ৩ মোটরসাইকেল, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ১ জনের

আপডেট টাইম : ০৩:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫