সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মহাসড়ক পার হতে গাড়ীচাপায় প্রাণ গেল প্রকৌশলীর

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 100

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়ক পারাপার হতে গিয়ে অজ্ঞাত যানবাহন চাপায় মো. রবিন ইসলাম (৩০) নামে এলজিইডির উপ-সহকারি প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন ইসলাম সাহেবগঞ্জ দত্তকুশা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার শাহজাদপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপ-সহকারি প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রবিন ইসলাম বগুড়ার শাহজানপুরে কর্মরত ছিলেন। তিনি প্রতিদিনই বাড়ি থেকে অফিসে যাতায়াত করতেন। আজ অফিস থেকে ফিরে সাহেবগঞ্জ এলাকায় মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় অজ্ঞাতনামা যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

মহাসড়ক পার হতে গাড়ীচাপায় প্রাণ গেল প্রকৌশলীর

আপডেট টাইম : ০৮:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫