ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
ভোলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের অভিযান টিমের উপর হামলা চালিয়েছে জেলেরা। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক, মৎস্য কর্মকর্তা, সহকারি কমিশনার (ভুমি) এবং কোস্টগার্ড সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৫ টায় ভোলার চর সীমানায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২৭ জেলে আটক করা হয়েছে।
মৎস্য প্রকল্প কর্মকর্তা নাছির উদ্দিন জানান, শনিবার বিকালের দিকে কোস্টগার্ড ও পুলিশকে নিয়ে অভিযান পরিচালনা চালায় মৎস্যবিভাগ। অভিযান দলটি মেহেন্দিগঞ্জ ও হিজলা অভিযান শেষে মেঘনা নদীর ভোলার চর সীমানায় এলে আতর্কিত হামলা চালায়। ইট ও লাঠির আঘাতে স্পিডবোর্ট চালক জহিরুল, এনডিসি তানজিবুল ইসলাম, ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদীহাসান সহ অন্তত ১০ জন আহত হয়েছে। অভিযানের সময় অভিযান টিমে আটক হয়েছে ২৭ জেলে।

রিপোর্টার: 

















