রোজার মাসে তারাবির নামাজ আদায়ের সুবিধার্থে বেতনভুক্ত হাফেজ নিয়োগ দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (রবীবা) ছাত্রদল-এর ১নং সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান (হাবিব আদনান)।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রহলের নামাজ ঘরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি হাফেজের বেতন পরিশোধ করেন। এ সময় বেতনের পাশাপাশি হাফেজকে একটি পাঞ্জাবি উপহার এবং তার পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান (হাবিব আদনান), সিনিয়র সহ-সভাপতি মাহফুজ আলম সমুদ্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ বোস্তামী মনির। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কর্মী সুজন রানা, রাকিব, আবুল কালাম ও শাহেদ আক্তার।
এছাড়া রমজানের প্রথম দিনে নামাজের সময় দেখার সুবিধার্থে নামাজ ঘরের জন্য একটি ঘড়িও উপহার দেন হাবিব আদনান। রমজানের দ্বিতীয় দিনে তিনি নিজ উদ্যোগে ছাত্রহলে কুরআন তেলাওয়াত, দোয়া, মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দেশের কল্যাণে তার নেতৃত্বে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট ইয়াৎ সিংহ শুভ, হলের শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। ইফতারের আগে কুরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত শেষে উৎসবমুখর পরিবেশে অস্থায়ী ছাত্রহল পরিবারের সদস্যরা ইফতার করেন।
এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। তারা আশা প্রকাশ করেন, সহযোগিতা ও সহমর্মিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিক্ষাবান্ধব এমন কর্মকাণ্ড আগামীর পথচলাকে আরও সুগম করবে।

কাউছার আলী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















