সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রাকসু-চাকসু নির্বাচন নিয়ে উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৪৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 48

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাকসু ও চাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ডাকসু ও জাকসু নির্বাচন হয়েছে। শিগগিরই রাকসু ও চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ তাদের সঙ্গে আলাপ করেছি। তারা দেশের সবচেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত। যারা ভোট দেবে তারাও উচ্চ শিক্ষায় শিক্ষিত।

তিনি বলেন, তাদের অভিজ্ঞতা আজ শেয়ার করলাম। যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনগুলো দেখে আমাদের কিছু অভিজ্ঞতা হচ্ছে। সেটা আমরা জাতীয় নির্বাচনে কীভাবে প্রয়োগ করতে পারবো সেটা জানার জন্য আজকে বসেছিলাম।

উপদেষ্টা বলেন, তারা আজ ভালো ভালো পরামর্শ দিয়েছে। সেই পরামর্শ আমরা ভবিষ্যতে কাজে লাগাব। একইসঙ্গে নিজেদের মধ্যে আলোচনায় তাদেরও উপকার হয়েছে। যেহেতু দুইটা নির্বাচন হয়েছে। সেখানে নির্বাচনে কী করতে হবে, ছোটখাটো ভুল থাকলে সেগুলো কীভাবে সমাধান করা হবে, এসব নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কার আছে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, এখানে তারা কোনো ধরনের শঙ্কার কথা বলেনি।

কী পরামর্শ এসেছে, জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়েছে। যেমন কতগুলো সেন্টার হওয়া দরকার, ভোট গণনা কীভাবে হবে, কালি কীভাবে ব্যবহার করতে হবে, এসব নিয়ে কথা হয়েছে। দ্রুত ফল ঘোষণার জন্য কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভোটকেন্দ্রে ভোটারদের ছবিযুক্ত আইডি কার্ড, ভোটার লিস্ট যেন স্বচ্ছ থাকে।

জাকসুতে ভোটের ফলাফল দিতে তিন দিন লাগল। সেক্ষেত্রে তারা কী পরামর্শ দিয়েছে, জানতে চাইলে উপদেষ্টা বলেন, সেখানে দুটি পদ্ধতিতে ভোট গণনা হয়েছে। একটি মেশিনের মাধ্যমে, আরেকটি হাতে গণনা করে। মেশিনে যেহেতু ভোট গণনায় বেশি সময় লাগে না, সেজন্য তারা মেশিনে ভোট গণনার পরামর্শ দিয়েছে।

জাতীয় নির্বাচনে এই নির্বাচন থেকে কী অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা তাদের অভিজ্ঞতা শেয়ার করছি। যেহেতু অনেক দিন পর নির্বাচন হচ্ছে, তাই সবাই অভিজ্ঞতা শেয়ার করছে। সব অভিজ্ঞতা তো বলা যাবে না। যেটা শিক্ষা নেওয়ার নিয়েছে।

রাকসু ও চাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা ঠিক আছে ও তাদের কোনো উদ্বেগ নেই। বিষয়টিকে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই দুই নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই। দুটি নির্বাচনই ভালোভাবে হবে বলে আমরা আশা করছি। সেক্ষেত্রে আপনাদের সাহায্য ও সহযোগিতা দরকার।

সূত্র:বাংলানিউজটোয়েন্টিফোর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রাকসু-চাকসু নির্বাচন নিয়ে উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:৪৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫