সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬

রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, চেক ও সনদ বিতরণ

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও ওমরাহ পালনের জন্য দেশের বাইরে অবস্থান করায় তিনি যোগ দিতে পারেননি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাককির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অপরিসীম। তাই প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের মেধা, যোগ্যতা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ও সফল যুবক-যুবতীদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। এ ছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরতে একটি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। পাশাপাশি দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, চেক ও সনদ বিতরণ

আপডেট টাইম : ০৩:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬