সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

রায়গঞ্জে দিনের বেলায় চাঞ্চল্যকর ডাকাতি, হাসপাতালে ভর্তি বৃদ্ধ দম্পতি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দিনের বেলায় চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। চেতনানাশক রাসায়নিক পদার্থ প্রয়োগ করে এক বৃদ্ধ দম্পতিকে অজ্ঞান করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে সেহরি খেয়ে মো. আব্দুস সামাদ সরকার (৮০) ও তার স্ত্রী রাজিয়া পারভিন (৭৫) ঘুমিয়ে পড়েন। সকালে তাদের ঘুমন্ত অবস্থায় রেখে ছেলে রাজিবুল ইসলাম নিমগাছি বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান।
দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে দম্পতিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৭টার দিকে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দম্পতির জামাতা, স্কুলশিক্ষক আব্দুল হাদি জানান, তার শ্বশুর-শাশুড়ির শারীরিক অবস্থা ভালো নয়। দম্পতির মেয়ে শাহীনুর পারভিন অভিযোগ করেন, দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে প্রায় ৫ লাখ টাকা নগদ অর্থ ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “চুরির ঘটনার বিষয়ে আমরা মৌখিকভাবে জানতে পেরেছি। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে দিনের বেলায় চাঞ্চল্যকর ডাকাতি, হাসপাতালে ভর্তি বৃদ্ধ দম্পতি

আপডেট টাইম : ১১:১৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬