সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে

র‍্যাবের অভিযানে ১২.৫ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ড সংলগ্ন কালাপোল ব্রিজ এলাকায় র‍্যাব-১১, সিপিসি-৩-এর বিশেষ আভিযানিক দল ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটে  মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১২.৫ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ মাফু আলম (৩০), পিতা-বাবুল মিয়া, মাতা-রেহেনা, গাজীপুর (জগন্নাথপুর, কুমিল্লা আদর্শ সদর পল্লী), থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লা; মিনতী বেগম (৩৫), পিতা-মন্টু, মাতা-মৃত রাশেদা বেগম, স্বামী-মোশারফ হোসেন; এবং আল্পনা (২২), পিতা-আলকাস আক্কাস, মাতা-বেগম, মমিনাকান্দা (গাড়িয়াল বাড়ী), ০৬ নং পাটোরিয়া ইউপি, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর।
র‍্যাব-১১ দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলার উন্নয়নে কাজ করে আসছে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামী ও ধর্ষণকারীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে।
   
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নোয়াখালী জেলার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করত।
র‍্যাব-১১ জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

নোয়াখালীতে

র‍্যাবের অভিযানে ১২.৫ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫