সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয় Logo মুক্তির পথে আইভী, আপিলেও মিলল জামিন Logo ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা  Logo নিকলীতে মাদকবিরোধী অভিযানে আটক স্বামী-স্ত্রী Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

র‌্যাবের ভয়ে বিলে ঝাপ দিয়ে প্রাণ গেল যুবকের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 69

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

মাদক বিরোধী অভিযানের আগে তথ্য সংগ্রহের জন্য যায় র‌্যাবের গোয়েন্দা টিমের সদস্যরা। র‌্যাব সদস্যদের আগমণ বুঝতে পেরে দৌড়ে পাশের বিলে ঝাপ দিয়ে ডুবে মারা গেলেন মো. শাওন রেজা (২৪) নামে এক যুবক।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের ডিডি শাহবাজপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শাওন রেজা ঐ গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাওন একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে কামারখন্দ থানায় মাদক মামলা রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‌্যাবের গোয়েন্দা ইউনিটের মাঠকর্মীরা তথ্য সংগ্রহের ৮জন্য গেলে তাদেরকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভেবেই শাওন দৌগে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে বাড়ির পাশের বিলে ঝাপ দিলে তিনি ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, র‌্যাব-১২ টিম রোববার মাদক বিরোধী অভিযানে গেলে শাওন পালাতে গিয়ে বিলের মধ্যে ঝাপ দেয়। এ সময় বিলের গভীর পানিতে ডুবে তার মৃত্যু হয়।

তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় ইউডি মামলা দায়ের করেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের উদ্বোধনী রাতে সুরের জাদু ছড়াবেন বাংলাদেশের সঞ্জয়

র‌্যাবের ভয়ে বিলে ঝাপ দিয়ে প্রাণ গেল যুবকের

আপডেট টাইম : ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫