সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নোয়াখালী জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ বাঙালি জাতির ইতিহাসের এক গভীর বেদনাবিধুর দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতাবিরোধী চক্র পরিকল্পিতভাবে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিকসহ জাতির মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে। এই শোকাবহ দিনে নোয়াখালী জেলা পুলিশ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে সকল শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে।
দিবসটি উপলক্ষে অদ্য সকালে নোয়াখালী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন, বিপিএম (বার) মহোদয়। এ সময় তিনি বীর শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
পুষ্পস্তবক অর্পণকালে নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও আদর্শ আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে নোয়াখালী জেলা পুলিশ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নোয়াখালী জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

আপডেট টাইম : ১২:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫