সিরাজগঞ্জ , শুক্রবার, ২২ মে ২০২৬

শাহজাদপুরে শহিদুল ইসলাম নান্নু স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি প্রয়াত শহিদুল ইসলাম নান্নু’র স্মরণে এবং সংস্কার ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
(৬ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেলে রতনকান্দি দক্ষিণপাড়া কালিবাড়ি সংলগ্ন মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে প্রয়াত নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খেলার সূচনা করা হয়।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আইয়ুব ব্রাদার্স ও রয়েল স্ট্রাইকার। টসে জিতে ব্যাট করতে নেমে আইয়ুব ব্রাদার্স শুরু থেকেই দারুণ ছন্দে খেলতে থাকে। দলের সব ব্যাটসম্যানের সম্মিলিত ভালো পারফরম্যান্সে নির্ধারিত ওভারে তারা ১৬৪ রানের লক্ষ্য দাঁড় করায়।
১৬৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে রয়েল স্ট্রাইকার শুরুতে ভালো অবস্থান তৈরি করলেও শেষের দিকে ছন্দ হারায়। ফলে নির্ধারিত ওভার শেষে তারা লক্ষ্য পূরণে ব্যর্থ হলে আইয়ুব ব্রাদার্স ৪৭ রানের বড় ব্যবধানে বিজয়ী হয়।
খেলাকে ঘিরে মাঠে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর এমন আয়োজন পেয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া আয়োজনের দাবি জানান। তারা বলেন, এ ধরনের আয়োজন যুবসমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মিরাজ হোসেন রিঙ্কু ও নায়েব আলী। ফাইনাল ম্যাচ উপলক্ষে মাঠে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, রাজু আহমেদ, দীপক কুমার ঘোষ, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম, যুবদল নেতা জাহিদ, লিখন, সানোয়ার হোসেন, আজাদ রহমান, জাহিদ মাস্টার, হান্নান, লাভলু’সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে সংস্কার ফেডারেশনের পক্ষ থেকে হারুন অর রশিদ ও রাজু আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মনি শেখ, সেরা বোলার হন মমিন এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন আব্দুল্লাহ। পরে অতিথিদের হাত দিয়ে খেলোয়াড়দের মাঝে ধারাবাহিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাডভোকেট মিরাজ হোসেন রিঙ্কু ও রবিন সহ সংস্কার ফেডারেশনের সকল সদস্যবৃন্দ। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে টুর্নামেন্টটি সফলভাবে শেষ হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে শহিদুল ইসলাম নান্নু স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

আপডেট টাইম : ১০:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬