সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

শৈশবে অশ্লীল স্পর্শের শিকার হয়েছিলেন অক্ষয়!

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 40

জনতার কণ্ঠ বিনোদন:

শৈশবে অশ্লীল স্পর্শের শিকার হয়েছিলেন অক্ষয় কুমার। বলিউডের জনপ্রিয় অক্ষয় কুমার নিজের শৈশবের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন। যা শুনলে শিউরে উঠবেন আপনি। ছোটবেলায় নোংরা মানসিকতার শিকার হয়েছিলেন তিনি। নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন যেন বাবা-মায়েরা ভবিষ্যতে আরও সতর্ক হতে পারেন।

সেই সাক্ষাৎকারে অক্ষয় জানান, তার সঙ্গে যখন এই ঘটনা ঘটে তখন তার বয়স মাত্র ছয় বছর। প্রতিবেশীর ফ্ল্যাটে যাচ্ছিলেন তিনি। লিফটে একাই উঠেছিলেন। সঙ্গে ছিলেন লিফটম্যান। কিন্তু রক্ষকই যে ভক্ষক তা বুঝতে পারেননি অক্ষয়।

অভিনেতা আরও জানান, আচমকাই তাকে ছুঁতে শুরু করে সেই ব্যক্তি। এক পর্যায়ে অশ্লীলভাবে ছুঁতে থাকে তার স্পর্শকাতর স্থানে। অক্ষয় তখন ছোট তবে যা হচ্ছে তা যে ঠিক হচ্ছে না সেটা আঁচ পেয়েছিলেন তিনি। সেখান থেকে কোনো মতে বেরিয়ে সবটা এসে বাবা-মাকে জানান তিনি। এমনকি বাবা-মা তার অভিযোগকে গুরুত্ব দিয়েছিলেন। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ জানানো হয় এবং ধরা পড়ে সেই ব্যক্তি।

অক্ষয় বিচার পেয়েছিলেন। তবে ‘চাইল্ড মোলেস্টেশন’ বা শিশুদের ওপর নির্যাতনের ঘটনা সামনে আসে প্রতিনিয়ত। এ মুহূর্তে গোটা ভারত উত্তাল আরও এক নির্যাতনের ঘটনায়। চিকিৎসকে খুন ও ধর্ষণের ঘটনায় আজও চলছে প্রতিবাদ। জনরোষ বাড়ছে ক্রমশ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

শৈশবে অশ্লীল স্পর্শের শিকার হয়েছিলেন অক্ষয়!

আপডেট টাইম : ১২:৫৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫