সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ৯০ দিনের মধ্যেই কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি Logo ভূল্লীর মেয়ে মৌসুমীর বড় অর্জন, বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান Logo আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নিরাপদ অভিবাসন নিয়ে শরীয়তপুরে ২১ সাংবাদিকের প্রশিক্ষণ Logo আড়াই মাস ধরে নিখোঁজ সানজিদা, উৎকণ্ঠায় স্বজনরা Logo অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে পেটে লাথি মারার অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন

সমুদ্র সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ৩ পর্যটকের : নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ির সমুদ্র সৈকতে সাগরে ডুবে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন দুজন। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে সৈকতের হিমছড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয়, তাদের বাড়ির ঠিকানা এবং কীভাবে তারা সাগরে ডুবে যান, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি প্রশাসন।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, পর্যটকদের একটি দল ওই সৈকতে গোসল করতে নেমেছিল। এ সময় সাগরের প্রবল ঢেউ ও স্রোতে তারা ভেসে যান। ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় একজন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো দুজন পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

৯০ দিনের মধ্যেই কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি

সমুদ্র সৈকতে গোসলে নেমে প্রাণ গেল ৩ পর্যটকের : নিখোঁজ ২

আপডেট টাইম : ০৮:২২:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬