সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

সাড়ে ৫ মাস পর পদে ফিরলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • 88

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

দীর্ঘ সাড়ে  ৫ মাস পরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি ও আদর্শ পরপন্থী কার্যকলাপের জন্য ওই দুই নেতার প্রাথমিক সদস্য পদ থেকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া য়েছে।

এর আগে গত ১৫ এপ্রিল চাঁদাবাজির অভিযোগে এই দুই নেতাকে দলের সকল পদ থেকে বহিস্কার করে কেন্দ্রীয় বিএনপি।

এ বিষয়ে রাশেদুল হাসান রঞ্জন বলেন, আমি কোন অপরাধ করি নাই। আমি দলের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। অবশেষে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়েছে। এ জন্য দলের সন্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রতি কৃতজ্ঞ। সেই সঙ্গে আমার দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। নেতাকর্মীরা সবসময়ই আমার সাথে ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

সাড়ে ৫ মাস পর পদে ফিরলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতা

আপডেট টাইম : ০৪:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫