সারাদেশে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে নাটোরের সিংড়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাস্টারের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন।
মিছিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















