সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির Logo গণমাধ্যমের নতুন নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালে ব্যবস্থা Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ Logo মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার

সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর নাটোরের সিংড়া উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নাটোর জেলা কার্যালয়ে নবগঠিত কমিটির অনুমোদিত তালিকা হস্তান্তর করা হয়। কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন ও মহাসচিব লিটন এরশাদের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে অনুমোদিত কমিটির তালিকা তুলে দেন নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম আলী ও দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন।

নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা জানান, আগামী দুই বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়কের দাবিতে সামাজিক সচেতনতা সৃষ্টি ও আন্দোলন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ সময় তিনি নতুন কমিটির সব সদস্যকে অভিনন্দন জানান এবং তাদের সফলতা কামনা করেন।

জনতার কণ্ঠ/পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতা

সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন

আপডেট টাইম : ০৫:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬