আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে গোপালগঞ্জে এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের ১৮ প্লাটুন আনসার মোতায়েন করা রয়েছে।
এর মধ্যে গোপালগঞ্জে ৮ প্লাটুন, গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে আনসার বলছে, “জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন, কোনো কিছুই বরদাশত করা হবে না। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, জনশৃঙ্খলা বজায় রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।”
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েন্ত্রণ রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ময়মনসিংহে মোতায়েন করা হয়েছে আরও ২ প্লাটুন।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 


















