সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে গ্যাসের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা তদারকি করা হয়।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে শহরের রেলগেট, বাজার স্টেশন ও চামড়াপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সরকার নির্ধারিত ১২ কেজি গ্যাস সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা দরে বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করতে যমুনা গ্যাসের ডিলার পয়েন্ট ও খুচরা দোকানে অভিযান চালানো হয়। এ সময় ডিলার ও খুচরা দোকানে গ্যাসের বাজারদর এবং সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হতে দেখা যাওয়ায় কোনো জরিমানা করা হয়নি।

পরে এসএস রোড ও বড় বাজার এলাকায় ফলের দোকানেও তদারকি করা হয়। এ সময় মূল্যতালিকা হালনাগাদ না রাখা এবং পণ্যের মোড়কে লেবেল না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স বিসমিল্লাহ আমের আড়তকে ২ হাজার টাকা এবং মেসার্স আলম ফল ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গ্যাসের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

আপডেট টাইম : ০৬:৩০:০৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬