সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলায় নিহতদের প্রতি তারেক রহমানের গভীর শোক

তারেক রহমান

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত এবং নারী সেনাসদস্যসহ আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে তারেক রহমান বলেন, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর বর্বর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং তিনজন নারী সেনাসদস্যসহ আরও আট জনের আহত হওয়ার খবরে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

নিহত শান্তিরক্ষীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, জাতিসংঘের পতাকা তলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী আমাদের বীর সেনাসদস্যরা জাতির গর্ব। তাদের এই আত্মত্যাগ বাংলাদেশের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করে তারেক রহমান বলেন, আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

নিজেকে একজন সেনা কর্মকর্তার সন্তান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একজন সেনা কর্মকর্তার গর্বিত সন্তান হিসেবে, বাংলাদেশ সেনাবাহিনীর অসাধারণ পেশাদারিত্ব, সাহস আর আত্মত্যাগ আমাকে সবসময় গভীরভাবে অনুপ্রাণিত করেছে। পাশাপাশি চলমান পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে তারেক রহমান বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের বীর সেনাসদস্যদের শহীদ হিসেবে কবুল করুন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করুন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলায় নিহতদের প্রতি তারেক রহমানের গভীর শোক

আপডেট টাইম : ১২:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫