নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ খালেদ কাউসাইন রুপম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তিনটি মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) উপজেলার কেশারপাড় ইউনিয়নের মজিরখিল গ্রামের মজুমদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনবাগ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় এবং সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার খালেদ কাউসাইন রুপম মজিরখিল গ্রামের মজুমদার বাড়ির মৃত নাজমুল হকের ছেলে।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। মামলাগুলো হলো—মাদক মামলা নম্বর ৫(১০)২৫, ৫(০৬)২৬ ও ৪(১০)২৬।
এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম। 



















