সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি Logo ডিএম খালী ইউনিয়নের উন্নয়নে আবারও রফিকুল ইসলাম সরদারকে চেয়ারম্যান হিসেবে পেতে চান এলাকাবাসী Logo এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর Logo চুলের রং নিয়ে প্রশ্ন করায় চটলেন নেইমার Logo বাঁকখালী ঘাটে জাহাজ ছাড়ার অনিশ্চয়তা, দুর্ভোগে পর্যটক Logo কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ Logo পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক ও সহিংসতা গভীর ষড়যন্ত্র: রিজভী Logo হিন্দুকুশ-হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ Logo যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সমাবেশ

হঠাৎ উত্তপ্ত ঢাকা, ককটেল বিস্ফোরণ-বাসে আগুন

ব্যস্ত সড়কে আচমকা ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগের ঘটনায় হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা। ছড়িয়ে পড়ছে আতঙ্ক। বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব নাশকতা চালাচ্ছেন বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সর্বশেষ রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মালিবাগে সিআইডি অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মালিবাগ ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলটি পার্ক করে রাখা গাড়ির ওপর পড়ে। অন্যদিকে পল্লবী থানার ভেতরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরিত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা ককটেলটি থানার ভেতরে ছুড়ে মারে। এতে থানার সামনে থাকা একজন এসআরবি সদস্য আহত হয়েছেন। তবে এখনো তার নাম জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরিত হয়েছে।

এ নিয়ে রোববার রাত পর্যন্ত এক সপ্তাহে রাজধানীর আদাবর, শেরেবাংলা নগর, বনানী, মিরপুরসহ অন্তত ১২টি এলাকায় ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। এসব ঘটনায় পুলিশ, এসআরবি সদস্যসহ তিনজন আহত হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ককটেল বিস্ফোরণে আহতদের একজন ক্যান্টনমেন্ট থানা পুলিশের টহল গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল। কুর্মিটোলা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হলে বিস্ফোরণে তিনি আহত হন। চোখে আঘাত পাওয়ায় পর তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়।

অন্যদিকে, মিরপুরের পল্লবী থানাধীন ১২ নম্বর সড়কে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আহত হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মো. রমজান (২১)। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে যাওয়ায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ককটেল বিস্ফোরণের পাশাপাশি রাজধানীর মিরপুর, মহাখালী ও ভাটারায় বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসগুলোর ক্ষতি হয়েছে। গত শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ভাটারা থানার পাশের কোকাকোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত ১০টার দিকে মিরপুর ১২ নম্বর এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্ক করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। এ ছাড়া ভাটারার থানার পাশে ১০০ ফিট এলাকায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

বাস পোড়ার ঘটনায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ১০০ ফিট সড়কে স্কুলের চারটি বাস পার্কিং করা অবস্থায় ছিল। দুর্বৃত্তরা একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেয়। আগুনে বাসটি পুড়ে গেছে।

এদিকে রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন, টিএসসিসহ পাঁচটি স্থানে ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। টিএসসিতে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে ছাত্রদলের নেতাকর্মী তিনজনকে আটক করেছে। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। আটকরা হলো রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তবে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ডকুমেন্টেশন প্রদর্শনী কর্মসূচির পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের বন্ধ গেটসংলগ্ন এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র-সংলগ্ন সড়কেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও সিনেট ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত গেটের স্বাধীনতা তোরণের নিচে এবং কুয়েত মৈত্রী হলের সামনে একটি করে ককটেল বিস্ফোরিত হয়েছে।

ককটেল বিস্ফোরণের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, সংঘবদ্ধভাবে ৮ থেকে ৯টি ককটেল ফোটানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনের গেটে, বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে এসব ককটেল বিস্ফোরিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, মেট্রোরেলের পাশে ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে সাধারণ মানুষ আটক করে। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

রাজধানীজুড়ে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। সংস্থাটির মিডিয়া বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এরই মধ্যে এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন।

তিনি বলেন, এ ধরনের নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের অপারেশনাল কার্যক্রমও চলমান রয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিস্ফোরক তৈরির উপাদান সংগ্রহের বিষয়ে জানতে চাইলে আকতার হোসেন বলেন, এর আগেও ডিবি এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে এবং বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

বাসসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের জন্য দাহ্য পদার্থ সংগ্রহের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহার করা হতে পারে। তবে নাশকতার উদ্দেশ্যে কোথাও এসব পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তা নজরদারিতে রাখা হয়েছে। তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। নাশকতার উদ্দেশ্যে দাহ্য পদার্থ সংগ্রহকারীদের শনাক্ত করতেও পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর

হঠাৎ উত্তপ্ত ঢাকা, ককটেল বিস্ফোরণ-বাসে আগুন

আপডেট টাইম : ০৯:২৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬