সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর Logo কাজিপুরে চাচাতো ভাইকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ Logo এসএসসি ফলাফলে জালিয়াতি, ১১ বিষয়ে নম্বর বাড়িয়ে আটক ৩ Logo তৃণমূল থেকে ক্রিকেটার গড়ার উদ্যোগ নিলেন তামিম

হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন

ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে থানার অভ্যন্তরে অবস্থিত সেরেস্তা কক্ষে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত সেরেস্তা কক্ষসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ও ফরেনসিক বিভাগের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মহোদয় ও সিআইডির সদস্যদের সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন

আপডেট টাইম : ০৯:১০:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬