সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন রেকর্ডের কথা জানালেন ট্রাম্প Logo শ্রমিকদের অবরোধের চেষ্টায় গাজীপুরে ১০ কারখানা বন্ধ Logo শান্তিরক্ষা কার্যক্রমে সেন্ট্রাল আফ্রিকায় পুলিশের ৮ আইপিও Logo সিংড়ায় নিসচার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম Logo নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু Logo হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস Logo মেয়ের বাড়ি যাওয়া হলো না নুরবানুর, সড়কে ঝরল প্রাণ Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

২০২৭ শিক্ষাবর্ষে ছুটি ৭০ দিন

বছরের শেষ মাস ডিসেম্বরেই দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। শীতকালীন অবকাশ ও বড়দিনের ছুটি মিলিয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে সর্বোচ্চ ১৮ দিনের ছুটি থাকছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের স্তরভেদে ছুটির শুরু ও শেষের তারিখে রয়েছে ভিন্নতা।

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পৃথক বিজ্ঞপ্তি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক বিদ্যালয়ে টানা ১২ দিনের ছুটি:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন অবকাশ। ২০ ডিসেম্বর রবিবার হওয়ায় এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

শীতকালীন অবকাশ শেষ হবে ২৯ ডিসেম্বর (মঙ্গলবার)। এর মধ্যে ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি ভোগ করবেন।

মাধ্যমিক বিদ্যালয়েও ১২ দিনের অবকাশ:
শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, ডিসেম্বরের শেষ দিকে মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১২ দিনের শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। ২০ ডিসেম্বর (রবিবার) থেকে শুরু হয়ে ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত চলবে এ ছুটি। ছুটি শুরুর আগের শুক্র ও শনিবারের সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় টানা ছুটির সুযোগ পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটি ১৮ দিন:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে।

এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে সব মিলিয়ে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে টানা ১৮ দিনের ছুটি উপভোগ করবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মাদরাসায় টানা ১৫ দিনের ছুটি:
সরকারি ও বেসরকারি মাদরাসাগুলোতে শীতকালীন অবকাশ শুরু হবে ১৩ ডিসেম্বর থেকে, চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ছুটির আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ছুটির পরিমাণ দাঁড়াবে ১৫ দিন।

এ ছুটির আওতায় থাকবে স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদরাসাগুলো।

২০২৬ সালের ছুটি শেষ, বাড়তি ছুটির সুযোগও রয়েছে

ডিসেম্বরের এই দীর্ঘ অবকাশের মধ্য দিয়েই ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ছুটি শেষ হবে। তবে প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শীতকালীন অবকাশের সঙ্গে যুক্ত করে থাকে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নির্ধারিত ছুটির বাইরে আরও দুই দিন বেশি ছুটি ভোগ করার সুযোগ পাবেন।

২০২৭ শিক্ষাবর্ষে ছুটি ৭০ দিন:

এদিকে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির একটি খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭০ দিন ছুটি নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে।

খসড়া তালিকায় পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহায় ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে আরও দুই দিন রাখার প্রস্তাব রয়েছে।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন রেকর্ডের কথা জানালেন ট্রাম্প

২০২৭ শিক্ষাবর্ষে ছুটি ৭০ দিন

আপডেট টাইম : ১০:০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬