সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন Logo ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন রেকর্ডের কথা জানালেন ট্রাম্প Logo শ্রমিকদের অবরোধের চেষ্টায় গাজীপুরে ১০ কারখানা বন্ধ Logo শান্তিরক্ষা কার্যক্রমে সেন্ট্রাল আফ্রিকায় পুলিশের ৮ আইপিও Logo সিংড়ায় নিসচার নবগঠিত কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ Logo জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য চাইলেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম Logo নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু Logo হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের আশ্বাস Logo মেয়ের বাড়ি যাওয়া হলো না নুরবানুর, সড়কে ঝরল প্রাণ Logo ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেসিওলজিস্ট মাত্র ৩ হাজার: জুবাইদা

দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানসম্মত অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট নিশ্চিত করা গেলে দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও প্রয়োজনীয় অস্ত্রোপচার সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে গতকাল এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি) এ সম্মেলনের আয়োজন করে।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এই রূপকল্পের কেন্দ্রে রয়েছে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করা।

তিনি বলেন, প্রায় ২০ কোটি মানুষের বাংলাদেশে বর্তমানে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। অর্থাৎ প্রতি ১ লাখ মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র ০.৫৮ জন। অথচ আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী, প্রতি ১ লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় সংখ্যক দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা গেলে অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল চিকিৎসাসেবা দেশের প্রত্যন্ত অঞ্চলেও সম্প্রসারণ করা সম্ভব হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদসহ সংশ্লিষ্টরা।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেসিওলজিস্ট মাত্র ৩ হাজার: জুবাইদা

আপডেট টাইম : ১১:৪৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬