সিরাজগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ Logo শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ে ফিরল বাংলাদেশ Logo প্রশিক্ষণ নিতে রোববার পাকিস্তান যাচ্ছেন ৩৫ কর্মকর্তা Logo মানবিক সহায়তা হিসেবে ১৭৫ দেশকে ১৪৫ বিলিয়ন ডলার দিয়েছে সৌদি আরব Logo মাদকাসক্ত যুবকের হাতে পৌর কর্মকর্তা নিহত, স্ত্রী গুরুতর আহত Logo নারীদের নৌকাবাইচ দেখতে নড়াইলে উপচে পড়া ভিড় Logo বিপ্লব ও সংহতি দিবসের গানের মাঝে হঠাৎ বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি’ Logo এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড ১০ লাখ ৩৭ হাজার আবেদন Logo মাদক সেবনে বাধা দেওয়ায় পৌর কর্মকর্তাকে হত্যা, স্ত্রী গুরুতর আহত Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নতুন ইতিহাস, প্রথমবার দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

৬৩ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা

নওগাঁ ব্যুরো। জনতার কণ্ঠ.কম
নওগাঁর বদলগাছীতে গ্রামীণ আইনশৃঙ্খলার উন্নয়ন ও জননিরাপত্তা জোরদার করতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৬৩ জন গ্রাম পুলিশ সদস্যের হাতে এই নতুন বাইসাইকেল তুলে দেওয়া হয়।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে তাদের হাতে বাইসাইকেল তুলে দেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কানিস ফারহানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু , বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, মথুরাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব লিটনসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “গ্রামীণ জনপদের নিরাপত্তা রক্ষা ও দ্রুত তথ্য আদান-প্রদানে গ্রাম পুলিশরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। নতুন এই বাইসাইকেল তাদের কর্মতৎপরতা আরও বাড়িয়ে তুলবে এবং তারা দ্রুত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে আইনি সেবা ও তথ্য পৌঁছে দিতে পারবেন।”

বক্তব্য শেষে প্রধান অতিথি গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এরপর সংসদ সদস্য নিজেই একটি সাইকেল চালিয়ে এই আনন্দঘন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

৬৩ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দিলেন এমপি ফজলে হুদা

আপডেট টাইম : ০২:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬