কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কাসায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া না যায়নি। তবে তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
শনিবার (২ আগষ্ট) দুপুর সোয়া ১টার দিকে রামু উপজেলার ধলির ছড়া ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আধা কিলোমিটার এলাকায় অটোরিকশাকে টেনে ছেঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যায়। গুরুতর আহত অবস্থায় দুজনতে হাসপাতালে নিয়ে গেলে তারাও মারা যান। নিহতদের মরদেহগুলো রেল লাইনের আধ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল।
রামুর সহকারী স্টেশন মাস্টার আব্দুল কাইয়ুম বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টার দিকে রামু উপজেলার দলির ছড়া এলাকার রেল ক্রসিংয়ে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা সেটাকে আটকে দেয়। তারা মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ট্রেনটি ছেড়ে না দেওয়ার ঘোষণা দিয়েছেন।
ঈদগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

রিপোর্টার: 


















