সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

অমাবস্যার রাতে কবরস্থান থেকে গায়েব ১৬ কঙ্কাল!

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 121

নিজস্ব প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

অমাবস্যার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরের একটি কবরস্থান থেকে ১৬টি মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২০ অক্টোবর) অমাবস্যার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থানের ১৬টি কবর খুঁড়ে এসব কঙ্কাল নিয়ে যায় দূর্বৃত্তরা। তবে কঙ্কাল চুরির পর ট্রাউজার, গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্র রেখেই চলে যায় তারা।

এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর দলে দলে কবরস্থানে মানুষ এসে ভিড় করছে।

বুধবার (২২ অক্টোবর) কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে এসব তথ্য জানা যায়। কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার বলেন, গত মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে স্থানীয় মসজিদের মুসল্লীরা ফজরের নামাজ শেষে কবরস্থানে গেলে বেশ কিছু কবরের মাটি আলগা দেখতে পায়। পরে কাছে গিয়ে দেখেন  কবরগুলো থেকে কঙ্কাল নিয়ে গেছে।

কবরস্থানের কঙ্কাল চুরির ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্কুল শিক্ষক ছানোয়ার হোসেন। তিনি বলেন, যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে, সেখানে গত ১থেকে দেড় বছরের মধ্যে মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল।

কবরস্থান কমিটির সদস্য গোলজার হোসেন ও পাশের বাড়ির মুসল্লী আব্দুস ছামাদ জানান, গত সোমবার অমাবস্যার রাতে কোন একসময় কবরস্থানে ঢুকে গত ১ থেকে দেড় বছর আগের কবর খুড়ে কঙ্কাল নিয়ে যায়। পরদিন সকালে মুসল্লীদের মাধ্যমে জানাজানির পর ১৬টি কবর খোঁড়া অবস্থায় দেখা যায়। এসব কবর পরীক্ষা করে দেখা যায় মাথা থেকে কোমড় পর্যন্ত কঙ্কাল নিয়ে গেছে। পরদিন স্থানীয়দের মাধ্যমে খুড়ে রাখা কবরগুলোতে নতুন করে মাটি চাপা দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

অমাবস্যার রাতে কবরস্থান থেকে গায়েব ১৬ কঙ্কাল!

আপডেট টাইম : ০৩:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫