রোববার (৩১ মে) থেকে আগামি ৪ দিনে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।
পূর্ভাবাসে আরও উল্লেখ রয়েছে, সোমবার (১ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (২ জুন) ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (৩ জুন) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কয়েকটি এলাকায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এদিনও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

রাজস্ব তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৩৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া অভিযোগ করেছেন, জেলা পরিষদের রাজস্ব খাত থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৫ কোটি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন।
শনিবার (৩০ মে) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এই অভিযোগ করেন।
মোস্তাক মিয়া বলেন, ‘কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব খাত থেকে আসিফ মাহমুদ মুরাদনগরে ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারে ১০ কোটি টাকা নিয়ে গেছেন। এটি জেলা পরিষদের নিজস্ব অর্থ। যারা সমন্বয়ের রাজনীতির কথা বলতেন, তাদের কর্মকাণ্ডের মধ্যেই সমন্বয়ের অভাব ছিল। অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের চরিত্র এমনই ছিল।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে।’
তিনি দাবি করেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ। আরও বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিমসহ স্থানীয় বিএনপির নেতারা।

হরমুজ প্রণালিতে যাহাজ চলাচলে সতর্কবার্তা ইরানের
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কন্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) এ নির্দেশনা জারি করেছে।
শনিবার (৩০ মে) আল জাজিরার লাইভ আপডেটে জানানো হয়, ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সদর দপ্তরটি বলেছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। তাই সব বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার এবং অন্যান্য নৌযানকে নির্ধারিত রুট অনুসরণ করে চলাচল করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, যাত্রার আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর অনুমতি গ্রহণ বাধ্যতামূলক। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট জাহাজগুলোর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
ইরান জানায়, এসব বিধিনিষেধ লঙ্ঘন করলে তার ফলাফল ভয়াবহ হতে পারে।
একই সঙ্গে হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীগুলোকেও সতর্ক করেছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, সামুদ্রিক চলাচল বা প্রণালির ব্যবস্থাপনায় কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করা হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলো আদ্-দ্বীন হাসপাতালে কর্তৃপক্ষ
- প্রেস বিজ্ঞপ্তি
- আপডেট টাইম : ০৮:০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের সঙ্গে দূর্বব্যহারের ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (৩০) মে রাতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (এইচ আর এন্ড কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনাকাঙ্খিত ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করা হয়।
জনতার কণ্ঠ’কে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
“ গত ২৭ মে ৬ জন নবজাতক শিশুর দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরসহ পুলিশ, র্যাব ও অন্যান্য কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করেন এবং সরকার একটি তদন্ত কমিটি গঠন করেন। বিভিন্ন কর্তৃপক্ষের হাসপাতালে অনাবরত আসা-যাওয়ার সাথে বিপুল সংখ্যক সাংবাদিকের চলাচলে হাসপাতালে কর্মরত সেবা প্রদানকারীগণ কয়েকদিন ধরে মানসিক চাপের মধ্যে সময় কাটাচ্ছেন। এতে করে হাসপাতালে ভর্তিকৃত ও হাসপাতালে বিভিন্ন সেবা গ্রহণ করতে আগত ব্যক্তিদেরও যথেষ্ট অসুবিধা হচ্ছে।
এমতাবস্থায় আজ ৩০ মে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী উদ্ধর্তন কর্মকর্তাসহ হাসপাতাল পরিদর্শন করেন। মাননীয় মন্ত্রীর হাসপাতাল ত্যাগের পর বিপুল সংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ নিবৃত্ত করার চেষ্টা করেন। হাসপাতালের কর্মীদের সাথে সাংবাদিকদের কথার একপর্যায়ে জনৈক সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের ঝাড়ুদার সম্বোধন করলে কর্মীরা অপমাণিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল পরিত্যাগে অনুরোধ করেন। উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাসপাতালের কর্মীদের নিবৃত্ত করার প্রচেষ্টা গ্রহণ করেন।
আদ্-দ্বীন হাসপাতাল সব সময়ই গণমাধ্যম কর্মীদের সাথে সহযোগিতা করে থাকেন। তারপরেও ৩০ মে’র অনাকাংখিত ঘটনার জন্য আদ্-দ্বীন হাসপাতাল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং প্রত্যাশা করছে যে গণমাধ্যম কর্মীরা হাসপাতাল কর্মীদের অনিচ্ছাকৃত ব্যবহারের জন্য মনে কষ্ট পেলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।”

মাইক্রোবাস চাপায় প্রাণ গেল যুবকের
- গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:৩১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

অসহায়দের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আসুন আমরা শপথ গ্রহণ করি, আমাদের যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যাতে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আজকের এই দিনে এটিই হোক আমাদের প্রত্যাশা, এটিই হোক আমাদের সাফল্য।
দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুঃস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিএনপি নেতাকর্মীদের দেশের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। আপনারা যারা বহুদিন ধরে দলের সাথে জড়িত আছেন, আপনারা জানেন, শহীদ জিয়ার শাহাদাৎ হওয়ার পরে থেকে আমরা চেষ্টা করি এই দিনটিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই দিনে বিভিন্ন জায়গায় অসহায় মানুষ যারা আছেন, অসুবিধায় যারা আছেন, আমাদের যতটুকু সম্ভব, তাদের জন্য আমরা চেষ্টা করেছি।
প্রধানমন্ত্রী বলেন, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, দলের পক্ষ থেকে শুধু নয়, আপনাদের যাদের পক্ষে সম্ভব, ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এটাই শহীদ জিয়ার শিক্ষা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল আলম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাণীনগরে অনুষ্ঠিত হলো বৃহৎ রানিং উৎসব
- রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে, নানা সামাজিক মন্দ কাজ থেকে বিরত রাখতে এবং স্বাস্থ্যসচেতন ও ক্রীড়ামুখী জীবনধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বৃহৎ রানিং উৎসব “রাণীনগর ১০ কিমি” (সিজন-২)। শনিবার সকালে রাণীনগর-সাহাগোলা আঞ্চলিক মহাসড়কে রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর উদ্যোগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত রানারের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন। রাজধানী ঢাকাসহ দেশের প্রায় ৩৫টি জেলা থেকে ৭০০ জন পেশাদার ও অপেশাদার রানার এতে অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় ১০ কিলোমিটার জেনারেল, ৫ কিলোমিটার পুরুষ বিগিনার, ৫ কিলোমিটার মহিলা এবং ১ কিলোমিটার কিডস-এই চারটি ক্যাটাগরিতে দৌড় অনুষ্ঠিত হয়। সকাল ৬টায় প্রতিযোগিতা শুরু হয়। দৌড় শেষে অংশগ্রহণকারীদের জন্য প্রাতঃরাশের ব্যবস্থা করা হয়। পরে সকাল ৮টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১০ কিলোমিটার জেনারেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা, প্রথম রানার-আপকে ৪ হাজার, দ্বিতীয় রানার-আপকে ৩ হাজার, তৃতীয় রানার-আপকে ১ হাজার ৫০০ এবং চতুর্থ রানার-আপকে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া সেরা ১০ জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
অন্যদিকে- ৫ কিলোমিটার পুরুষ ও মহিলা ক্যাটাগরিতে চ্যাম্পিয়নদের ৩ হাজার টাকা, প্রথম রানার-আপকে ২ হাজার এবং দ্বিতীয় রানার-আপকে ১ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। ১ কিলোমিটার কিডস ক্যাটাগরিতে অংশ নেওয়া ৪০ শিশুকে অংশগ্রহণ স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথি এমপি রেজাউল ইসলাম রেজু বলেন, তরুণদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাণীনগরে এমন একটি বৃহৎ ও ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান প্রধান অতিথি।
রাইডোর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর ডা. মো. রুমন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ প্রমুখ।
এ সময় ডা. মো. রুমন হোসেন বলেন, রাইডোর মূল লক্ষ্য হলো খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকা-ের মাধ্যমে তরুণদের একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে সম্পৃক্ত করা। ‘রাণীনগর ১০ কিমি’ এখন শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি স্বাস্থ্য সচেতনতা, সম্প্রীতি এবং তারুণ্যের শক্তিকে একত্রিত করার একটি জাতীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। আয়োজন সফল করায় তিনি রাণীনগরবাসী, অংশগ্রহণকারী রানার, ক্রীড়াপ্রেমী, স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আগত রানারদের প্রাণবন্ত অংশগ্রহণ, স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘রাণীনগর ১০ কিমি’ আয়োজনটি রাণীনগরকে দেশের রানিং কমিউনিটির অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে নতুন ভাবে পরিচিত করেছে। আগামীতেও এই ধরণের আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখা হবে।

ইসলামপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
- আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকালে ইসলামপুর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
ইসলামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান খান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি এ. ই. সুলতান মাহমুদ বাবু।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আজমউদৌল্লাহ পালোয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাহমুদ হাসান কবির মঞ্জিল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিন্তী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, ইসলামপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম ঢালী, সাবেক ইসলামপুর উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহাম্মেদ বিপুল মাস্টার এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দেশ গঠনে তার অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণ করেন। আলোচনা সভা শেষে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

হিলিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
- মো. হাসান আলী, দিনাজপুর দক্ষিণ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

ঈদের ছুটিতে নরসিংদীতে ড্রিম হলিডে পার্কে উচ্ছ্বসিত দর্শনার্থী
- সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
দর্শনার্থীদের ভিড়ে মুখর দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল থেকেই পার্কটিতে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদুল আজহার ছুটি উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অসংখ্য মানুষ।
সরেজমিনে দেখা গেছে, দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে ‘ড্রিম হলিডে পার্ক’। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর পাঁচদোনার চৈতাব এলাকায় অবস্থিত এ পার্কটি দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে।
আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কজুড়ে রয়েছে বর্ণিল সাজ ও ঈদের আমেজ। শুক্রবার ঈদের দ্বিতীয় দিনে ড্রিম রিভার কেভ, সি ওয়ার্ল্ড, ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিডবোট ও ভূতের রাজ্যসহ ৪০টিরও বেশি রাইডে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সব বয়সী দর্শনার্থীরা।
এ পার্কের ‘রিভার কেভ’ রাইডটি আন্তর্জাতিক ভাবে নজর কেরেছে। দর্শনার্থীরা ৩৫০ টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করছেন। এছাড়া প্রতিটি রাইডে চড়তে গুনতে হচ্ছে ৭০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত। অন্যদিকে ঈদ উপলক্ষে বিভিন্ন প্যাকেজে রাখা হয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী উপভোগ করছেন নান্দনিক সব রাইড।
দর্শনার্থীরা জানান, এবারের ঈদে ড্রিম হলিডে পার্ক আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।
এ সময় হারন অর রশীদ ও আছিয়া দম্পতি জানান, ইউটিউবে ভিডিও দেখে প্রথমবারের মতো তারা এখানে ঘুরতে এসেছেন। তারা অনেক আনন্দ উপভোগ করেছেন এবং ভবিষ্যতে আবারও আসবেন বলে জানান।
ড্রিম হলিডে পার্কের ম্যানেজিং ডিরেক্টর প্রবীর কুমার সাহা বলেন, আন্তর্জাতিক মানের এই পার্কটি প্রতি বছরই দর্শনার্থীদের জন্য নতুনভাবে সাজানো হয়। এবারও নতুন রাইড সংযোজনের পাশাপাশি পুরোনো রাইডগুলো আধুনিক ডিজাইনে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে দেশি-বিদেশি বহু পর্যটকের আগমন ঘটে।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে ড্রিম হলিডে পার্ক। এছাড়া এতিম ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিনা টিকিটে ভ্রমণের সুবিধা এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

ধরলা সেতুতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
- মো. কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:২১:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে চৌবাড়ি ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের পূর্ণমিলনী
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:৩৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জের্ কামারখন্দে চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজের প্রথম পূর্ণমিলনী ও অল্যামনাই এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, পরিচিত ও স্মৃতিচারণ, অ্যালামনাই এসোসিয়েশন গঠন, প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগীতা, সম্মাননা ও পুরস্কার বিতরণী, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমাপণী অনুষ্ঠান, বিদায়ী আড্ডা এবং নেটওয়ার্কিং।
দিনভর এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, সরকারী হাজী কোরপ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠাতা জাহিদুস সালাম মিয়া দীপক উপস্থিত ছিলেন।
এ সময় কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফেরদৌস হাসান, মোজাম্মেল হক, সাইফুল ইসলাম বর্ণালীসহ কলেজের ৬ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেয়। প্রাক্তন শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দুর্ঘটনার পর বগিটি লাউয়াছড়া এলাকায় আটকে আছে। এই ঘটনার ফলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব নয়।’

হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
- হাসান আলী দিনাজপুর দক্ষিণ প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬



ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করা হবে: মির্জা ফখরুল
- মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও (রংপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৭:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

রায়গঞ্জে মসজিদ কমিটি ও ঈদের মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ৭
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:১৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২২ জনের
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
বুধবার (২৭ মে) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে পাঁচজন, ফরিদপুরে তিনজন, দিনাজপুর, নরসিংদী, গাইবান্ধা ও পটুয়াখালীতে দুজন করে এবং কুষ্টিয়া, মাদারীপুর ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন।
গোপালগঞ্জে পাঁচজন নিহত
গোপালগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও তিনজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শয়ন ঢালী (২০), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে মোসা. খাদিজা খাতুন (৩৫) এবং একই এলাকার আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৭)। নিহত শিশুসহ আরও দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, নিহত পাঁচজনের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী এবং বাকি তিনজন বাসের যাত্রী ছিলেন।
আরও পাঁচ জেলায় মোটরসাইকেলের ৯ আরোহী নিহত
ফরিদপুর, নরসিংদী, পটুয়াখালী, নড়াইল ও কুষ্টিয়ায় নয়জন নিহত হয়েছেন। তারা সবাই মোটরসাইকেলের চালক কিংবা যাত্রী ছিলেন।
পটুয়াখালীতে ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলো গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার মৎস্য ব্যবসায়ী জব্বার হাওলাদারের ছেলে মো. ফয়সাল হাওলাদার (১৬) এবং একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন মাতুব্বরের ছেলে তামিম মাতুব্বর (১৬)।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অন্যজন।
এ ঘটনায় আহত আরেক তরুণ জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন।
নিহত দুজন হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রতাপনগর গ্রামের আবদুর রব মিয়ার ছেলে রুমান মিয়া (২৬) এবং নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের শাহ আহাম্মদের ছেলে চান মিয়া (১৯)। আহত আবদুল্লাহ (১৯) একই ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা।
শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) অজয় বালা বলেন, অভিযোগ না থাকায় রুমান মিয়ার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া চান মিয়ার মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।
ফরিদপুরের ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই মোটরসাইকেলের দুই আরোহী।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গঙ্গাদরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৫) এবং বরিশাল সদর উপজেলার রূপাতলী হাউজিং এলাকার জিয়ানগর মহল্লার জাহাঙ্গীর শরীফের ছেলে আল ইমরান শরীফ (২৮)।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, রাতে নিহত দুজনের লাশ হাইওয়ে থানায় রাখা হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো বৃহস্পতিবার ভোরে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি থানায় রাখা হয়েছে।
এ ছাড়া গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের সিসিবিএল তেল পাম্পের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেলের আরও তিন আরোহী আহত হয়েছেন। নিহত আলিমুজ্জামান ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের বাসিন্দা।
এদিকে নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার আলামুন্সির মোড় এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত তরুণ সাব্বির গাজী (১৮) যশোর জেলার অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে। আহত শওকত হোসেন (১৯) একই গ্রামের রিপন গাজীর ছেলে।
লোহাগড়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কুষ্টিয়ায় তিন বন্ধু আহত
কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইলাইনারে ধাক্কা দিলে এসএসসি পরীক্ষার্থী তিন বন্ধু গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সড়কের দুটি আইলাইনার ভেঙে পড়ে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত যদুবয়রা সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন যদুবয়রা ইউনিয়নের লালনবাজার এলাকার রবিন শেখ (১৮), ফরহাদ হোসেন (১৮) ও টুটুল হোসেন (২০)। তারা সবাই বন্ধু এবং যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, ঈদ উপলক্ষে ঘুরতে বের হয়েছিলেন তিন বন্ধু। তারা একটি অ্যাপাচি ফোরভি মোটরসাইকেলে করে যদুবয়রা সেতু থেকে জয়বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইলাইনারে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী মো. সাইদুল জানান, মোটরসাইকেলটির গতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটারের মতো ছিল। মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটে।
আহত ফরহাদ হোসেন বলেন, ঈদে একটু ঘুরতে বের হয়েছিলাম। গাড়ির গতি বেশি ছিল। মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে আইলাইনারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল না দেওয়ার এবং সড়কে সতর্কভাবে যান চালানোর আহ্বান জানান।
২ জেলায় আরও তিনজন নিহত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই দুই শিশুর মায়েরা।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামের শামসুল হক ও দুলালী বেগম দম্পতির ছেলে মো. আবদুল্লাহ (৪) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বারো আরিয়া গ্রামের আল আমিন ও ফরিদা বেগম দম্পতির মেয়ে আরিফা খাতুন (৪)।
দুর্ঘটনায় আহত দুলালী বেগম (২৫) ও ফরিদা বেগম (২০) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ছাড়া মাদারীপুরের শিবচরে বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুসংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুরে।
শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। বাসের সামনের দিকে (ইঞ্জিন কভার) বসে ছিলেন তিনি। বাসটি পাঁচ্চর পার হয়ে সীমানা এলাকায় গেলে হঠাৎ ব্রেক কষেন চালক। এ সময় সাত্তার বাসের দরজা দিয়ে বাইরে ছিটকে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বাসটি হঠাৎ জোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে গিয়ে লোকটির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাইবান্ধায় দুইজন নিহত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌরশহরের রাইগ্রাম এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। বুধবার রাত পৌনে ১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক পৌরশহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে হাসান আলী প্রধান (২৬) ও একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে অটোরিকশাচালক সিদ্দিক আলী (৩৫)। গুরুতর আহত যুবকের নাম মারুফ প্রধান (১৮)। তিনি পলাশবাড়ী পৌর শহরের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত দুই যুবকের ময়নাতদন্ত অনুষ্ঠিত হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩
ঈদের রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজের পশ্চিম অংশে ক্রসিং টাওয়ার এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
হাইওয়ে পুলিশ বাস ও মাহিন্দ্রা জব্দ করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ।

গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চলছে চুনা কারখানা
- মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে স্থানীয়দের দাবি। অভিযোগ রয়েছে, প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সিরাজগঞ্জে সমবয়সী বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৯:১৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সমবয়সী বন্ধুর হামলায় শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ভুরভুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, নিহত শাকিলের সঙ্গে তার সমবয়সী এক যুবকের কোন একটা বিষয় নিয়ে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। এর আগেও তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
আজকে আবারও তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে শাকিলের ঘারে চাকু মেরে পালিয়ে গেছে ওই যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিতসক তাকে মৃত ঘোষণা করেন।
তদন্তের সার্থে হামলাকারী যুবকের নাম প্রকাশ করেন নি ওসি।
তিনি বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- পলাশবাড়ী পৌর শহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে হাসান আলী প্রধান (২৬)। তিনি পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। অপর নিহত ব্যক্তি হলেন একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে সিদ্দিক উদ্দিন (৩৫)। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।
এছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত মারুফ প্রধান (১৮) নামের এক তরুণকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনিও একই পৌর শহরের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৭ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অটোরিকশাযোগে তারা পলাশবাড়ী শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে রাইগ্রাম এলাকায় পৌঁছালে ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত একটি দ্রুতগতির যানবাহন অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ গাড়িতে থাকা তিনজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে হাসান আলী এবং দুপুরে সিদ্দিক উদ্দিন মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

জায়েদ-সাকিব একসঙ্গে, পেছনের গল্প কী?
- বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
শোবিজ ও খেলার মাঠে দুই অঙ্গনেই হঠাৎ আলোচনায় একটি ছবি ও দুটি নাম। এক ফ্রেমে হাস্যোজ্জ্বল ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক জায়েদ খান।
চব্বিশের অভ্যুত্থানের পর বেকায়দায় সাকিব। হত্যা ও দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলার আসামি হয়েছেন তিনি। হাসিনা সরকারের পতনের সময় থেকেই দেশে ফিরছেন না। দেশের জার্সিতে মাঠেও নামা হচ্ছে না তার।
তবে কবে ও কোথায় দেখা হলো জায়েদ খানের সঙ্গে। উপলক্ষ্য কী?
জানা গেছে, সদূর যুক্তরাষ্ট্রে কোনো এক ঈদ আয়োজনে দেখা হয় দুজনের। একফ্রেমে বাঁধা পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সে মুহূর্ত শেয়ার করেছেন জায়েদ খান নিজেই। ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল পরিবেশে সময় কাটাচ্ছেন জায়েদ ও সাকিব। দেশের বাইরে অবস্থান করলেও উৎসবের আমেজে ছিল বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়া।
অনুভূতি প্রকাশ করে জায়েদ খান বলেন, ‘ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর একে অপরের পাশে থাকা। দেশ থেকে দূরে থাকলেও হৃদয়ে বাংলাদেশ সবসময় থাকে। আমি চাই সবাই ভেদাভেদ ভুলে সুন্দরভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করুক।’
তিনি আরও বলেন, ‘প্রবাসে থাকা বাংলাদেশিরা সবসময় দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন। এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’
এদিকে জানা গেছে ‘ইমিগ্রেন্ট ডায়েরিজ’-এর দ্বিতীয় পর্ব নিয়ে ফিরেছেন জায়েদ খান।
কোরবানিতে অপ্রশিক্ষিত কসাইদের দুর্ভোগ, আহত ৩০
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৮:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
ঈদুল আজহায় কোরবানির পশু জবাই করতে গিয়ে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একদিনের জন্য কসাই সেজে অংশ নেওয়ায় নোয়াখালীতে ৬ ঘণ্টায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আহত ব্যক্তিরা নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
জেলা শহরসহ বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাইয়ের সময় এ সব দুর্ঘটনা ঘটে। অধিকাংশই ছুরি ফসকে, পশুর ধাক্কায় পড়ে গিয়ে বা অসাবধানতাবশত আহত হন।
হাসপাতালে আসা এক রোগী মাজহার রাকিব জানান, ঈদের দিনে অনেকেই নিজেরাই কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজে নেমে পড়েন। এতে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায় এবং হাসপাতালে ভিড় তৈরি হয়।
ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. রানা চৌধুরী বলেন, ঈদের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে হাত কাটা, পা কাটা এবং ছুরি ফসকে আহত হওয়ার ঘটনা বেশি।
তিনি আরও জানান, আহতদের বেশিরভাগই তরুণ ও মাঝবয়সি, যারা সাধারণত পেশাদার কসাই নন। পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে কোরবানির কাজে অংশ নিতে গিয়ে তারা দুর্ঘটনায় পড়েছেন।
চিকিৎসকদের মতে, কোরবানির সময় সতর্কতা ও অভিজ্ঞতার অভাবে এমন দুর্ঘটনা প্রতি বছরই ঘটছে।

শাল্লার সংঘর্ষে আহত নারী মারা গেছেন, নিহত ২ জন
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৮:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নম্বর শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত আহেরা বেগম (৪৫) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে এই সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়াল।
এর আগে গত মঙ্গলবার দুপুরে ইছাকপুর গ্রামে দুপক্ষের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পায়েল মিয়া নামে এক যুবক টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে আহেরা বেগমও টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাতেই তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাকপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের সাইদুর রহমান এবং আওয়াল নূর গ্রুপের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। রণক্ষেত্রে রূপ নেওয়া এই সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত এবং আহেরা বেগমসহ আরও অন্তত ১০ জন আহত হন।
শাল্লা থানার ওসি রোকিবুজ্জামান জানান, নিহত যুবক পায়েল মিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে শ্রীহাইল গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারী আহেরা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রিয় কারিনাকে হারিয়ে প্রথম ঈদ, আবেগে ভাসলেন কায়সার হামিদ
- বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
ঘরে ঘরে চলছে ঈদ আনন্দ। চলছে মাংস কাটাকাটি ও রান্নার ধুম। এমন উৎসবের আমেজের মধ্যেও সাবেক ফুটবলার কায়সার হামিদের ঘরের পরিস্থিতি থমথমে, নীরব। পরিবারে নেই কোনো ঈদ আনন্দ। সেটাই হওয়া স্বাভাবিক। কারণ সদ্য প্রয়াত মেয়ে কারিনা কায়সারকে ছাড়া এবার প্রথম ঈদ কাটাতে হচ্ছে কায়সার পরিবারকে।
মেয়েকে হারিয়ে ঘর ও হৃদয় সবই শূন্য কায়সার হামিদের। আর সেই শূন্যতার কথাই আবেগঘন পোস্টে তুলে ধরেছেন এ সাবেক তারকা ফুটবলার।
সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে স্মরণ করে কায়সার হামিদ লিখেছেন, ‘কোরবানি ঈদের সময় কারিনা আমার সঙ্গে হাটে যেত। গরু-ছাগল কিনতে খুব পছন্দ করত। কিন্তু গরুর কাছাকাছি যেতে ভয় পেত ভীষণ। গাড়ির ভেতর থেকেই হাট দেখত, কেনাবেচা উপভোগ করত।’
মেয়ের অনুপস্থিতিতে এবার ঈদে মন বসছে না বলে জানান তিনি।
পোস্টে কায়সার হামিদ লেখেন, ‘এবার আমি হাটে যাওয়ার তাগিদটাই পাচ্ছিলাম না। কিন্তু যেতে হবে, তাই যাওয়া। কারিনার সঙ্গে গাড়িতে ঘোরাঘুরির স্মৃতি খুব মনে পড়ছে।’
মেয়ের আত্মার শান্তি কামনা করে তিনি লেখেন, ‘এখন তো তুমি সব ভয়ভীতির ঊর্ধ্বে। আমরা কেউ তোমাকে ছাড়া ভালো নেই। আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক, খুব ভালো রাখুক—এই শুভকামনা করছি, আমিন।’
গত ১৫ মে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। তিনি ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী। দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা।

হামে আবারও প্রাণহানি, ৫ শিশুর মৃত্যু
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৬:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮২৬ জন রোগী।
বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত দেশজুড়ে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯০৫ জনে। এরমধ্যে ল্যাব টেস্ট ও চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৮৮৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ৪৭৭ জন রোগীর মৃত্যু হয়েছে। তবে এরমধ্যে ল্যাব পরীক্ষার মাধ্যমে ৮৮ জনের মৃত্যু হামের কারণেই হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বাকিদের মৃত্যুর পেছনে হামের স্পষ্ট উপসর্গ ছিল। অবশ্য গত ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৫৪ হাজার ১৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে যথাযথ চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৯২৬ জন। বর্তমানে বাকি রোগীরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৬:৪৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা, শক্তিশালী মার্কিন ডলার এবং তেলের দাম বাড়ার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এতে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ ও সুদের হার নিয়ে অনিশ্চয়তাও জোরালো হয়েছে। একইসঙ্গে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও উল্লেখযোগ্য পতন দেখা গেছে।
বৃহস্পতিবার (২৮ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮০ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের শুরুতে দাম ২৬ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
জুনে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৩৭৭ দশমিক ১০ ডলারে নেমেছে। মূলত ডলার এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য ডলার-মূল্যের সোনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
অন্য মূল্যবান ধাতুর বাজারেও একই চিত্র দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭২ দশমিক ৩৭ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৮৯০ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে, যা প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৬৪ দশমিক ২৬ ডলারে নেমে এসেছে।
স্টোনএক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, শান্তিচুক্তি নিয়ে একাধিকবার আশার কথা শোনা গেলেও তা বাস্তবে এগোয়নি। ফলে মার্কিন ডলারের চাহিদা শক্তিশালী থাকছে এবং এতে স্বর্ণের ওপর চাপ বাড়ছে।
ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরানের দেওয়া তথ্য নাকচ করে। এর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্র নতুন হামলা চালায়।

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার বাংলাদেশি নারী আম্পায়ার
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
ঈংল্যান্ডে আগামী ১২ জুন থেকে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে অভিষেক হচ্ছে বাংলাদেশি সাথিরা জাকির জেসির। বাংলাদেশ নারী দলের সাবেক তারকা ক্রিকেটার তিনি। একইসঙ্গে অভিষেক হচ্ছে ক্যানডিস লা বোর্ডে, গায়ত্রী ভেণুগোপালন ও কেরিন ক্লাস্টের।
বিগত বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছিলেন জেসি।
জেসিসহ নতুন চার আম্পায়ারের নাম অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছে আইসিসি। এনিয়ে টানা তৃতীয় আসরে ম্যাচ অফিসিয়ালের প্যানেলে শুধু নারীদের রেখেছে আইসিসি।
বিশ্বকাপের জন্য ১৪ আম্পায়ার ও চার ম্যাচ রেফারি নির্ধারণ করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন ২০২৪ সালের আসরে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। এই তালিকায় সবচেয়ে অভিজ্ঞ অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। ইতোমধ্যে ছয়টি আসরে ২২ ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
এমিরেটস আইসিসি আন্তর্জাতিক আম্পায়ার প্যানেল: লরেন আগেনবাগ, কিম কটন, অ্যানা হ্যারিস, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্টে, ক্যান্ডিস লা বোর্ডে, জানানি এন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সুজান রেডফার্ন, এলোইস শেরিডান, জ্যাকলিন উইলিয়ামস, গায়ত্রী বেনুগোপালন।
এমিরেটস আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেল: ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী, মিশেল পেরেরা।

পশু কোরবানির সময় রাজধানীতে আহতের সংখ্যা ৮০
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:২৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
রাজধানীতে ঈদুল আজহার দিন কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাবশত আহত হয়েছেন অন্তত ৮০ জন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন তারা। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় প্রায় ২০ জনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ ও বংশাল এলাকার বাসিন্দার পাশাপাশি সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবীর বাসিন্দারাও রয়েছেন বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কলিন্স মল্লিক জানান, আহতদের কেউ এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হননি। অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
তিনি বলেন, ‘গরুর লাথি, শিংয়ের গুঁতা এবং মাংস কাটতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে তারা আহত হয়েছেন। গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’
প্রতিবছরের মতো এবারও ঈদের দিন কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাবশত আহত হওয়ার ঘটনা ঘটেছে রাজধানীর বিভিন্ন এলাকায়।

‘হ্যান্ডসাম বিস্ট’ ট্রাম্প! মার্কিন নির্মাতার মন্তব্যে চাঞ্চল্য
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
বাংলাদেশে কোরবানি না দিয়ে চিড়িয়াখানায় রেখে বিশ্বজুড়ে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে ‘হ্যান্ডসাম বিস্ট’ (সুদর্শন প্রাণী) বলে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রখ্যাত মার্কিন চলচ্চিত্র নির্মাতা অ্যামি হোরোভিটজ। মহিষটিকে শেষ মুহূর্তে কোরবানি না দেওয়ার সিদ্ধান্তে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ অস্ট্রেলিয়ার এক টকশোতে অংশ নিয়ে হোরোভিটজ এই প্রতিক্রিয়া জানান।
অনুষ্ঠানের সঞ্চালক রিতা পানাহি যখন তাকে বাংলাদেশে ভাইরাল হওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ছবি দেখান, তখন হোরোভিটজ রসিকতা ও প্রশংসার ছলে বলেন, ‘লোকটা কী দারুণ এক হ্যান্ডসাম বিস্ট! ভালোই হলো, আমি সত্যি আনন্দিত যে সে শেষ মুহূর্তে রেহাই পেয়েছে।’
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের একটি খামারে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল অ্যালবিনো (সাদা) মহিষটির মাথায় ছিল সোনালী রঙের চমৎকার ঝুঁটি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিখ্যাত চুলের স্টাইলের সাথে মিল থাকায় খামারির ছোট ভাই শখ করে এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিষটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে এটি রাতারাতি বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায়।
ঈদুল আজহা উপলক্ষে মহিষটি কোরবানির হাটে তোলার পর ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি হয়েছিল। তবে এটি দেখতে খামারে হাজারো মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ হস্তক্ষেপ করে। পরবর্তীতে ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটিকে কোরবানি থেকে অবমুক্তি দেওয়া হয় এবং স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২৭ মে) মহিষটিকে রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়েছে। এরপর থেকে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে দেখতে চিড়িয়াখানায় ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

ঈদের প্রধান জামাতে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০১:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
এর আগে সকাল ৭টা ১৯ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ও সকাল ৭টা ২৭ মিনিটের দিকে জাতীয় ঈদগাহে পৌঁছান রাষ্ট্রপতি।

ঈদের দিন সড়কে ঝরল ৫ প্রাণ
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০১:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ
- কামরুজ্জামান (কামরুল) নীলফামারী প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০১:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

তাড়াশে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন মেয়র প্রার্থী মিলন
- তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০১:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

যমুনা সেতুতে ৬ দিনে ২০ কোটি টাকা টোল আদায়
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১২:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
ঈদে ঘরে ফেরা মানুষের চাপে গত ছয় দিনে যমুনা সেতুতে ২ লাখ ৬২ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। এই ছয়দিনে টোল আদায় হয়েছে ২০ কোটি টাকারও বেশি।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, গত ২২ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত যমুনা সেতুতে যানবাহন চলাচল করেছে ২ লাখ ৬২ হাজার ৯০৮টি। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী) ১ লাখ ৫৯ হাজার ২৪৩টি ও পশ্চিম টোলপ্লাজায় (ঢাকামুখী লেন) ১ লাখ ৩ হাজার ৬৬৫টি যানবাহন চলাচল করেছে।
মোট টোল আদায় হয়েছে ২০ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ১০০ টাকা। পূর্ব টোলপ্লাজায় ১১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৯০০ ও পশ্চিম টোলপ্লাজা আদায় হয়েছে ৯ কোটি ৪ লাখ ১৮ হাজার ২০০ টাকা।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত ২২ মে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। ২৩ মে ৩২ হাজার ৬৪৯টি যানবাহনে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা, ২৪ মে ৩৯ হাজার ৯১৯টি যানবাহনে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা, ২৫ মে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন চলেছে বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা, ২৬ মে ৫৬ হাজার ২৩৯টি যানবাহনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা এবং ২৭ মে ৪৫ হাজার ৮৮৯ টি যানবাহন চলাচলের বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোাটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা।
যমুনা সেতুর রক্ষণাবেক্ষন ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল ফিতরে ঘরে ফেরা মানুষের চাপে সেতুর ওপর দিয়ে স্বাভাবিকের তুলণায় দুই থেকে চার গুণ যানবাহন চলাচল করেছে। ৬দিন ধরেই মহাসড়কে গাড়ীর চাপ ছিল। বুধবার বিকেল থেকেই মহাসড়ক ফাঁকা হতে থাকে।
তিনি বলেন অতিরিক্ত গাড়ীর চাপ সামলাতে টোল প্লাজায় নিয়মিত ১৪টি বুথের সঙ্গে অতিরিক্ত চারটি বুথ স্থাপন করা হয়েছিল।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগ: ঈদের দিন হলের শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৯:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা। ঈদের দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ ওসমান হাদী হল’-এ অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে এই প্রীতিভোজের আয়োজন করা হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দূরত্বের কারণে যেসব শিক্ষার্থী ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি, কিংবা আর্থিক ও অন্যান্য প্রতিকূলতার কারণে হলে রয়ে গেছেন, মূলত তাদের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। অসাম্প্রদায়িক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলটিতে অবস্থানরত ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কথাও বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে এই আয়োজনে।
এই উদ্যোগ প্রসঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন: ”ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদের ছুটিতে অধিকাংশ শিক্ষার্থী বাড়ি ফিরে গেলেও অনেকেই নানা সীমাবদ্ধতা বা দূরত্বের কারণে হলে থেকে যান। উৎসবের এই দিনে তারা যেন নিজেদের একা বা পরিবারহীন মনে না করেন, সেই দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই হলের প্রতিটি শিক্ষার্থীর মুখে ঈদের দিন অন্তত কিছুটা হলেও আনন্দের হাসি ফুটুক।”
উল্লেখ্য, ঈদের দিন দুপুরে শহীদ ওসমান হাদী হলের ডাইনিং/নির্ধারিত স্থানে এই প্রীতিভোজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবিরের এমন ইতিবাচক ও দায়িত্বশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

নারী-শিশু নির্যাতনকারীরা সমাজের শত্রু: সমাজকল্যাণ মন্ত্রী
- হাসান আলী হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি: জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৮:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

যুদ্ধ পরিস্থিতির আড়ালে ঘনীভূত হচ্ছে আহমাদিনেজাদ রহস্য
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে যুদ্ধ-পরবর্তী সম্ভাব্য নেতা হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিবেচনা করেছিল।
‘আপনাদের জানা উচিত যে এই ঘৃণ্য শাসনব্যবস্থা (ইসরায়েল) পতনের পথে এবং আল্লাহর কৃপায় এটি ভেঙে পড়বে, আর কোনো কিছুই একে রক্ষা করতে পারবে না। এই শাসনব্যবস্থা তার পথচলার শেষ প্রান্তে পৌঁছেছে এবং শিগগিরই ভৌগোলিক মানচিত্র থেকে মুছে যাবে।’
এ ধরনের বক্তব্য বহু বছর ধরে সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে বিশ্বে অন্যতম পরিচিত ইসরায়েলবিরোধী মুখে পরিণত করেছিল।
তিনি হলোকাস্ট নিয়ে প্রশ্ন তুলেছেন, ইসরায়েলকে ‘মনগড়া শাসনব্যবস্থা’ বলে অভিহিত করেছেন এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।
যে কারণে ইসরায়েলি কর্মকর্তারা প্রায়ই তাকে উদ্ধৃত করতেন যে কেন তারা মনে করেন ইরান একটি বাস্তব হুমকি, তা ব্যাখ্যা করতে।
তবে নিউ ইয়র্ক টাইমস এখন জানিয়েছে, ‘যুদ্ধ পরবর্তী পরিকল্পনায়’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন একটি পরিস্থিতি বিবেচনা করেছিল, যেখানে আহমাদিনেজাদ ইরানের নিরাপত্তা ব্যবস্থার বাইরে সরে গিয়ে সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে উঠে আসতে পারেন।
কিন্তু টাইমসের মতে, পরিকল্পনাটি ব্যর্থ হয়, কারণ যুদ্ধের শুরুতে গৃহবন্দিত্ব থেকে আহমাদিনেজাদকে মুক্ত করার উদ্দেশ্যে চালানো হামলায় তিনি আহত হন বলে অভিযোগ রয়েছে।
এই দাবির বিষয়ে আহমাদিনেজাদ বা তার সহযোগীরা কোনো প্রতিক্রিয়া জানাননি এবং বর্তমানে তার অবস্থান অজানা।
এই সংবাদটি অনেক মার্কিন ও ইসরায়েলি বিশ্লেষকের সংশয় সৃষ্টি করেছে, যারা প্রশ্ন তুলেছেন, দীর্ঘদিন ধরে চরম ইসরায়েলবিরোধী বক্তব্যের সঙ্গে যুক্ত একজন ব্যক্তির সঙ্গে কেন কোনো দেশ কাজ করার কথা ভাববে।
এই আপাত বৈপরীত্য কিছু মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করেছে, আহমাদিনেজাদের ভাবমূর্তিটি আসলে সবসময়ই কি এতটা সরল ছিল, নাকি তা আরও জটিল?
ইসরায়েলের জন্য এক ‘উপকারী প্রতিপক্ষ’?
এই বিষয়টির সংবেদনশীলতা বুঝতে হলে ফিরে যেতে হবে সেই সময়গুলোতে, যখন ইরানের রাজনীতিতে আহমাদিনেজাদ প্রথম প্রভাবশালী হয়ে ওঠেন।
২০০৩ সালে তিনি তেহরানের মেয়র নির্বাচিত হন, যদিও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি তখন তুলনামূলকভাবে অপরিচিত ছিলেন।
২০০৫ সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন, যেখানে সর্বোচ্চ নেতা আলি খামেনির সমর্থন ছিল বলে মনে করা হয়।
নির্বাচনের সময় তিনি ন্যায়বিচার, সরলতা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের স্লোগান ব্যবহার করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে তিনি বৈশ্বিক ব্যক্তিত্বে পরিণত হন মূলত অভ্যন্তরীণ নীতির কারণে নয়, বরং ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং হলোকাস্ট নিয়ে তার বক্তব্যের কারণে।
২০০৫ সালের অক্টোবরে তেহরানে ‘ওয়ার্ল্ড উইদাউট জায়নিজম’ সম্মেলনে আহমাদিনেজাদ বলেছিলেন, ‘আমেরিকা ও জায়নিজমবিহীন একটি বিশ্ব সম্ভব।’
প্রায় এক বছর পর তেহরানে অনুষ্ঠিত হয় বিতর্কিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স টু রিভিউ দ্য গ্লোবাল ভিশন অব দ্য হলোকাস্ট’; যেখানে সুপরিচিত হলোকাস্ট অস্বীকারকারীরা অংশ নেন, যা আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি করে।
এর বহু বছর পর কিছু ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষক প্রকাশ্যে বলেন, কঠোর বক্তব্য ও হলোকাস্ট অস্বীকারের মাধ্যমে আহমাদিনেজাদ কার্যত ইসরায়েলের পক্ষেই কাজ করেছেন।
২০০৮ সালে মোসাদের সাবেক প্রধান এফ্রাইম হালেভি তাকে ‘ইসরায়েলের জন্য ইরানের সবচেয়ে বড় উপহার’ হিসেবে বর্ণনা করে বলেন, তার বক্তব্য বিশ্বকে ইরানের হুমকিকে আরও গুরুত্ব সহকারে নিতে সহায়তা করেছে।
আহমাদিনেজাদের সমর্থকেরা এই দাবিকে প্রত্যাখ্যান করে বলেন, তিনি কেবল একটি আক্রমণাত্মক ও আদর্শিক নীতি অনুসরণ করেছেন, যা ইসরায়েল ও পশ্চিমের মুখোমুখি অবস্থান নেয়।
২০১৩ সালে পদ ছাড়ার পর তিনি ক্রমশই সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং ইরানের নিরাপত্তা প্রতিষ্ঠানের অংশ, যেমন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে দ্বন্দ্বে জড়ান।
পরে ইরানের গার্ডিয়ান কাউন্সিল তাকে একাধিকবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে এক্স-এ প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান ও শিয়া অ্যাক্সিস প্রোগ্রামের প্রধান রাজ জিম্মিত বলেন, আহমাদিনেজাদ প্রায়ই পরস্পরবিরোধী ও অপ্রত্যাশিত অবস্থান গ্রহণ করতেন। প্রেসিডেন্ট থাকাকালে আহমাদিনেজাদ ছিলেন জনতাবাদ ও সুযোগ সন্ধানী এক মিশ্রণ।
সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক মাধ্যমে আহমাদিনেজাদ তার আন্তর্জাতিক ভাবমূর্তিও পুনর্গঠন করেছেন। তিনি ইংরেজিতে টুইট করেছেন, ইউনিভার্সিটি অব মিশিগানের ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন এবং মার্কিন র্যাপ শিল্পী টুপাক শাকুরের উদ্ধৃতি ব্যবহার করেছেন।
এমনকি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকায় রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রশংসাও করেছেন।
তবে জিম্মিত স্বীকার করেন, পশ্চিমা শ্রোতা ও ইরানের অভ্যন্তরে একটি তুলনামূলক সংযত ভাবমূর্তি তৈরির এই প্রচেষ্টা সত্ত্বেও, আহমাদিনেজাদের এমন সমর্থন কখনোই ছিল না, যা তাকে ৯ কোটির বেশি জনগণের দেশে ক্ষমতা দখলের সুযোগ দিতে পারে।
মার্কিন বিশেষজ্ঞদের সংশয়
বিবিসি পার্সিয়ানের সাথে কথা বলা তিন মার্কিন বিশেষজ্ঞও আহমাদিনেজাদকে ক্ষমতায় ফেরানোর গুরুত্বপূর্ণ পরিকল্পনা সংক্রান্ত প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
নর্থইস্টার্ন ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক ও কাউন্টার-টেররিজম বিশেষজ্ঞ ম্যাক্স আব্রাহমস বলেন, এই বিবরণকে অত্যন্ত সন্দেহের সঙ্গে দেখা উচিত, কারণ যুদ্ধ সংশ্লিষ্ট ভুল তথ্যের মাত্রা খুব বেশি।
তিনি মনে করেন, হলোকাস্ট অস্বীকার ও ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার ভূমিকার কারণে ইসরায়েল আহমাদিনেজাদের প্রত্যাবর্তনকে স্বাগত জানাবে, এটার সম্ভাবনা কম। একইভাবে ট্রাম্পের জন্যও আহমাদিনেজাদ সফল শাসন পরিবর্তনের বর্ণনার সঙ্গে খাপ খায় না।
আমেরিকান ফরেন পলিসি কাউন্সিলের ইলান বারম্যানও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের একটি বিশ্বাসযোগ্য পরিকল্পনার ধারণাকে অসম্ভব মনে করেন। তাঁর মতে, নেতৃত্বের সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম উঠে এলেও আহমাদিনেজাদ প্রথম পছন্দ হতেন না।
আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের মাইকেল রুবিন এই বিবরণকে কল্পনাপ্রসূত বলে অভিহিত করেন এবং বলেন, নিউ ইয়র্ক টাইমস অতিরিক্তভাবে অজ্ঞাত সূত্রের ওপর নির্ভর করেছে।
তবে তার মতে, পশ্চিমে অনেকে এখনো পুরোপুরি বোঝেন না কেন আহমাদিনেজাদ ইরানের সমাজের কিছু অংশে জনপ্রিয় ছিলেন।
এদিকে নিউ ইয়র্ক টাইমস এক্স-এ জানিয়েছে, তারা তাদের প্রতিবেদনের বিষয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। সেই সাথে তারা আরো বলেছে যে, এটি মার্কিন, ইসরায়েলি ও ইরানি কর্মকর্তাসহ অবহিত সূত্রের সঙ্গে কথোপকথনের ওপর ভিত্তি করে করা।
ইসরায়েলের ভেতরের প্রতিক্রিয়া
কিছু ইসরায়েলি নিরাপত্তা বিশেষজ্ঞ এই ধরনের একটি সম্ভাবনা ইরান সম্পর্কে ইসরায়েলের ধারণা নিয়ে কী বোঝায়, সে দিকেই গুরুত্ব দিয়েছেন।
ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ড্যানি সিট্রিনোভিজ এক্স-এ লিখেছেন, আহমাদিনেজাদকে মুকুট পরানোর চেষ্টা ইরানের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে গভীর ভুল বোঝাবুঝির পরিচায়ক হবে।
তিনি বলেন, আহমাদিনেজাদের কোনো বাস্তব ক্ষমতার ভিত্তি নেই এবং ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী আইআরজিসি কখনোই তাকে সমর্থন করবে না। ফলে তিনি কেবল তখনই ক্ষমতা নিতে পারতেন, যদি ইরানের বিদ্যমান পুরো ক্ষমতা কাঠামো ভেঙে পড়ত, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ঘটেনি।
অভিজ্ঞ ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষক ইয়োসি মেলম্যানও এক্স-এ লিখেছেন, এই গল্পটি বহু দিক থেকে উন্মাদনাপূর্ণ।
তিনি বলেন, সংখ্যালঘু বিদ্রোহ ও বিমান হামলার মাধ্যমে শাসনব্যবস্থা ধসিয়ে দেওয়া সম্ভব, এমন ধারণা দেখায় যে পরিকল্পনাকারীরা একটি কল্পনার জগতে বাস করছিলেন।
কেন আদৌ আহমাদিনেজাদের নাম উঠে এলো?
অনেক সন্দেহ থাকা সত্ত্বেও প্রশ্নটি থেকেই যায়; কেন আহমাদিনেজাদ?
এর উত্তর হয়তো তার তিনটি বৈশিষ্ট্যের অস্বাভাবিক সমন্বয়ে নিহিত; পরিচিতি, ভেতরের অভিজ্ঞতা এবং সর্বোচ্চ নেতার থেকে দূরত্ব।
আহমাদিনেজাদ ইরানে পরিচিত, সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, সমাজের নিম্নবর্গের একটি অংশের ভাষা বোঝেন এবং ইসলামিক রিপাবলিকের ক্ষমতার কাঠামোর সঙ্গে পরিচিত।
একই সময়ে খামেনেয়ির সঙ্গে তার বিরোধের কারণে তাঁকে কেবল শাসনব্যবস্থার ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে দেখা হয় না।
কিছু পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞের দৃষ্টিতে, এই বৈশিষ্ট্যগুলো তাকে অস্থিরতার সময়ে ব্যবহারযোগ্য একটি ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ দিয়েছে, মিত্র হিসেবে নয়, বরং ক্ষমতার কাঠামোর ভেতরে বিভাজন সৃষ্টি করার জন্য একটি অস্থায়ী চরিত্র হিসেবে।
আহমাদিনেজাদ আসলে কে?
কিছু ইরানি সমালোচক ও বিশ্লেষকের মতে, তার প্রেসিডেন্সি, বিতর্কিত বিদেশ সফর এবং সাম্প্রতিক যুদ্ধে নীরবতা-সব মিলিয়ে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
তাদের মতে, তার নীতিমালা ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করেছে, পারমাণবিক সংকটকে তীব্র করেছে এবং শেষ পর্যন্ত তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের সবচেয়ে কার্যকর রাজনৈতিক বার্তাগুলোর কিছু তৈরি করতে সাহায্য করেছে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সেই বিতর্কগুলো আবার সামনে নিয়ে এসেছে।
তবে এটি প্রথমবার নয়। প্রেসিডেন্ট থাকাকালে তিনি বিতর্কিত ২০০৯ সালের নির্বাচনের পর হওয়া গণবিক্ষোভের সঙ্গে যুক্ত রাষ্ট্রদ্রোহ অভিযোগ তুলে সংস্কারপন্থী নেতা ও সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজের বৈধতা প্রতিষ্ঠা করেছিলেন।
কিন্তু ক্ষমতা ছাড়ার পর ইরানি গণমাধ্যম জানিয়েছে, তিনি একই ব্যক্তিদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছেন, এমনকি তার পূর্বসূরিদের একজনের সঙ্গে সাক্ষাতের উদ্যোগও নিয়েছিলেন, যদিও তা বাস্তবায়িত হয়নি।
এই অবস্থান পরিবর্তন ও নতুন করে জোট নির্ধারণের প্রবণতা সম্ভবত অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বে কৌশলগতভাবে চলার ইঙ্গিত দেয়, বিদেশি শক্তির সঙ্গে কোনো গোপন সম্পর্কের নয়।
বাস্তবিকপক্ষে আহমাদিনেজাদের সঙ্গে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো প্রত্যক্ষ সম্পর্কের প্রমাণ নেই।
তবে মূল বৈপরীত্যটি থেকেই যায়। দীর্ঘদিন ধরে কঠোর ইসরায়েলবিরোধী বক্তব্যের জন্য পরিচিত একজন রাজনীতিক এখন কিছু প্রতিবেদনে ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে আসছেন, যা ইরানের রাজনীতিতে আহমাদিনেজাদকে কীভাবে বোঝা উচিত, সেই দীর্ঘস্থায়ী প্রশ্নটিকে আবারও সামনে নিয়ে এসেছে।

বিশ্বকাপ সামনে রেখে মেসির ৭০ ফুট ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত
- ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ৭০ ফুট উঁচু একটি ভাস্কর্য নিরাপত্তা ঝুঁকির কারণে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২৭ মে) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বাতাসে ভাস্কর্যটি দুলতে দেখা যাওয়ায় এলাকাবাসীর অভিযোগের পর পশ্চিমবঙ্গের জনপথ বিভাগ (পিডব্লিউডি) এটি পরিদর্শন করে। পরে প্রকৌশলীরা ভাস্কর্যটির কাঠামোগত নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন।
পশ্চিমবঙ্গের বিধায়ক শরদ্বত মুখার্জি বলেন, ‘আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির এই ভাস্কর্যটি নিরাপদ নয় বলে মনে হয়েছে। আমরা লক্ষ্য করেছি, এটি বাতাসে দুলছে’।
তিনি আরও জানান, ব্যস্ত সড়ক ও একটি সাবওয়ের কাছাকাছি অবস্থানের কারণে ভাস্কর্যটি অপসারণ সহজ নয়। তবে যত দ্রুত সম্ভব এটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ফাইবারগ্লাস ও লোহার তৈরি এই বিশাল ভাস্কর্যটি আপাতত ভারী নাইলনের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে আশপাশে ব্যারিকেডও স্থাপন করা হয়েছে।
২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির সম্মানে গত ডিসেম্বরে কলকাতায় এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। মেসির ‘গোট’ (গ্রেটেস্ট অব অল টাইম) সফর উপলক্ষে এটি নির্মাণে ৪৫ সদস্যের একটি দল টানা ২৭ দিন কাজ করে।
ভার্চুয়ালি রিমোট কন্ট্রোল ব্যবহার করে ভাস্কর্যটির উদ্বোধন করেন মেসি। তবে সে সময় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে তার উপস্থিতিকে ঘিরে সহিংসতার ঘটনাও ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে কোরবানি স্থগিত ‘ডোনাল্ড ট্রাম্প’-এর
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে।
বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।
এর আগে, অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ট্রাম্প।
অদ্ভুত নামের জন্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই বিরল অ্যালবিনো জাতের মহিষটি। তবে, ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির।
এরপর মহিষটিকে দেখতে শিশু-কিশোরর যুবকরাই নন, অনেক নারীরাও এসেছিলেন। বরিশাল, কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকেও এসেছিল। অনেকে কিনতে না পেরে হতাশাও ব্যক্ত করেন সেসময়।
এমনকি, আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। এএফপি থেকে রয়টার্স প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমেই জায়গা পেয়েছে এই ভাইরাল মহিষটি।
এদিকে মহিষের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, এটির ‘অসাধারণ চুল’ দেখেই তার ভাই এর নাম রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে। জিয়া উদ্দিন জানান, মে মাসজুড়ে ঢাকার কাছে দেখতে মানুষ দলে দলে ছুটে এসেছেন।

যুদ্ধের ছায়ায় গাজার ঈদ উদযাপন
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার ঈদুল আজহা এসেছে গভীর হতাশা আর অনিশ্চয়তার আবহ নিয়ে। নতুন পোশাক, কোরবানির পশু কিংবা ঈদের ঐতিহ্যবাহী খাবার সবকিছুই যেন নাগালের বাইরে গাজাবাসীর।
গাজার বাসিন্দা নাদিয়া আবু শামালা বলেন, ‘আমি শুধু বাজারে ঘুরে দেখতে যাই, কারণ কিছু কেনার সামর্থ্য নেই। জিনিসপত্রের দাম শুনলেই মন ভেঙে যায়।’
৪০ বছর বয়সী এই নারী উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হয়ে গত দুই বছরের বেশি সময় ধরে মধ্য গাজার দেইর আল বালাহ শহরে বসবাস করছেন। তিনি বলেন, ‘যুদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সন্তানদের ন্যূনতম প্রয়োজনও পূরণ করতে না পারার কারণে এবার গাজায় ঈদের কোনো আনন্দ নেই।’
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় এখনো প্রায়ই ইসরায়েলি বিমান হামলা হচ্ছে। দীর্ঘ সংঘাতে গাজার প্রায় ৮০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার অধিকাংশ মানুষ এখন মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
এদিকে, গাজায় প্রবেশের সব সীমান্তপথ নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। বিভিন্ন মানবাধিকার সংস্থার অভিযোগ, প্রয়োজনের তুলনায় খুব কম পরিমাণ ত্রাণ ও পণ্যবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ায় দ্রব্যমূল্য কমছে না এবং পণ্যের সংকট আরও তীব্র হচ্ছে।
গাজার আরেক বাসিন্দা ৫৯ বছর বয়সী আবু আবদুল্লাহ আল-মোসাদার বলেন, ‘যুদ্ধবিরতি আসলে বড় এক প্রতারণা। তারপরও আমরা শিশুদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করছি।’
তিনি জানান, কোরবানির জন্য একটি ভেড়া কিনতে তিনি ও তার ভাই মিলে প্রায় ১৩ হাজার শেকেল ব্যয় করেছেন।

ধর্ষণ অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:৫০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবদল নেতা ও তার ছোট ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ মে) ভোরে টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশ ওই যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মান্না সিকদার চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘুটিয়া ইউনিয়নের চর সলিমাবাদ গ্রামের জাহাঙ্গীর সিকদারের ছেলে। ধর্ষণের ঘটনায় সহযোগিতার অভিযোগে তার ছোট ভাই শান্তকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নে নিজ বাড়িতে একাধিকবার ধর্ষণ করেন যুবদল নেতা মান্না সিকদার। এ কাজে তাকে সহযোগিতা করেন তার ছোট ভাই শান্ত ও প্রতিবেশী মোছা. বুড়ি।
পরবর্তীতে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে মান্না তাকে চেনেন না এবং বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। বিষয়টি পরিবারের সবাই জেনে গেলে ভুক্তভোগী শিক্ষার্থীর খালাতো ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, ‘ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে প্রধান অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিদ্যুৎখাতে বড় স্বপ্ন—২০৫০ সালে শতভাগ নিরবচ্ছিন্ন সেবা
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
বিশ্বজুড়ে ২০৫০ সালের মধ্যে সম্পূর্ণ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা প্রযুক্তিগতভাবে সম্ভব বলে জানিয়েছে নতুন এক গবেষণা। তবে এ লক্ষ্য অর্জনে বিশাল পরিসরে নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো নির্মাণ করতে হবে, যার মধ্যে শুধু সৌরবিদ্যুতের জন্যই প্রয়োজন হতে পারে ৯০ লাখ হেক্টরের বেশি জমি।
টেক এক্সপ্লোরের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষকরা একটি বিস্তারিত বৈশ্বিক বিদ্যুৎব্যবস্থা মডেল তৈরি করে পরীক্ষা করেছেন, ২০৫০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিশ্বের বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব কি না।
নেচার এনার্জি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় পুরো বিশ্বের বিদ্যুৎ চাহিদা এক বছরের প্রতিটি ঘণ্টা ধরে বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণায় সৌর ও বায়ুশক্তির প্রাপ্যতা, সম্ভাব্য ভূমি ব্যবহার এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর সঙ্গে ভোক্তা এলাকার দূরত্ব বিবেচনায় নেওয়া হয়েছে।
গবেষকদের মতে, যদি বিশ্বব্যাপী ১৫ থেকে ২০ টেরাওয়াট পরিবর্তনশীল নবায়নযোগ্য জ্বালানি (ভ্যারিয়েবল রিনিউএবল এনার্জি বা ভিআরই) স্থাপন করা যায়, তাহলে নিট-শূন্য কার্বন নির্গমনভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
তারা আরও জানান, অধিকাংশ নবায়নযোগ্য জ্বালানি সম্পদ বিদ্যুৎ ব্যবহারকারী কেন্দ্রগুলোর প্রায় ২০০ কিলোমিটারের মধ্যেই অবস্থিত, যা বিদ্যুৎ সরবরাহকে সহজ করতে পারে।
তবে গবেষণায় সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমিকে অন্যতম বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গবেষকদের হিসাব অনুযায়ী, শুধু সৌর প্যানেল প্রযুক্তির জন্যই ৯০ লাখ হেক্টরের বেশি জমি প্রয়োজন হতে পারে।
গবেষণায় বলা হয়েছে, আফ্রিকার বিভিন্ন অঞ্চলসহ নিম্ন আয়ের দেশগুলো নবায়নযোগ্য জ্বালানির প্রাচুর্যের কারণে তুলনামূলক কম খরচে বিদ্যুতের সুবিধা পেতে পারে।
পরিচ্ছন্ন বিদ্যুৎব্যবস্থা মানুষের জীবনমান উন্নত করার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য মৌলিক সেবায় প্রবেশাধিকারও বাড়াতে পারে।
একই সঙ্গে গ্যাস, তেল ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানির অস্থির বাজারের ওপর নির্ভরতা কমে আসবে এবং দীর্ঘমেয়াদে বিদ্যুতের খরচ আরও স্থিতিশীল হতে পারে।
এছাড়া বায়ুদূষণ কমে জনস্বাস্থ্যেরও উন্নতি হবে বলে মনে করছেন গবেষকরা।
গবেষণায় বিদ্যুৎ ব্যবহারের সময় ও পদ্ধতি পরিবর্তনের বিষয়টিকেও গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে তুলে ধরা হয়েছে।
এর মধ্যে রয়েছে বিদ্যুতের চাহিদা কম থাকা সময়ে গৃহস্থালি যন্ত্রপাতি ব্যবহার এবং স্মার্ট এনার্জি ব্যবস্থার প্রয়োগ।
গবেষকদের মতে, এ ধরনের ব্যবস্থা গ্রহণ করলে বিদ্যুৎব্যবস্থার মোট ব্যয় প্রায় ৬ দশমিক ৫ শতাংশ বা বছরে প্রায় ১৮২ বিলিয়ন ডলার কমানো সম্ভব।
গবেষণায় আরও বলা হয়েছে, সবার জন্য গ্রহণযোগ্য জীবনমান নিশ্চিত করে এমন নিট-শূন্য বৈশ্বিক বিদ্যুৎব্যবস্থা প্রযুক্তিগতভাবে সম্ভব।
তারা আরও বলেন, এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্ভুক্তিমূলক এবং কার্বনমুক্ত বৈশ্বিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে দেশগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদ উদযাপন
- মো.ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৬:১৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

যুদ্ধের ছাপ নিয়েই ইরানে কোরবানির ঈদ
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
যুদ্ধের ক্ষত এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বুধবার (২৭ মে) দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন লাখো ইরানি মুসল্লি।
ঈদুল আজহা উপলক্ষে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে বিশেষ জামাতের আয়োজন করা হয়।
ইসলামি ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে বুধবার সকালেই ইরানের বিভিন্ন প্রান্তে মুসল্লিরা ঈদের নামাজে অংশ নেন।
ঈদুল আজহা ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র উৎসবগুলোর একটি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মতো ইরানেও দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হয়।
রাজধানীর তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি।
ঈদের জামাতে রাজনৈতিক, সামরিক এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারাও অংশ নেন।
এসময় ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় ইরানের বিভিন্ন মসজিদে।
এবারের ঈদ এমন এক সময়ে উদযাপন করলো ইরান, যখন দেশটি সাম্প্রতিক সংঘাতের অভিঘাত থেকে পুনরুদ্ধারের চেষ্টা করছে।
গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একের পর এক হামলায় ইরানের জনজীবনে গভীর প্রভাব ফেলেছে। সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি, অর্থনীতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও চাপ তৈরি হয়েছে।
তবুও সব অনিশ্চয়তা ও যুদ্ধের ক্ষত বুকে নিয়েই ধর্মীয় উৎসবের চেতনায় ঐক্য এবং ধৈর্যের বার্তা নিয়ে ঈদুল আজহা উদযাপন করেছে ইরানের জনগণ।

ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে গোস্ত কাটার ‘খাইট্টা’ বিক্রির ধুম
- রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 





























































2 thoughts on “আগামি ৪ দিন ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে”