সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বন কর্মকর্তা কালিপদ পুইস্তা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাবেক সভাপতি সরদার হারুন রানা ও সহসভাপতি সাইফুল মৃধা।

সভাপতির বক্তব্যে ইউএনও নিরুপম মজুমদার বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; বরং তারা অভিজ্ঞতা ও দিকনির্দেশনার গুরুত্বপূর্ণ উৎস। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ সমাজ গঠন করা সম্ভব।

তিনি আরও বলেন, প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও উপজেলা প্রশাসন কাজ করছে। পরিবার ও সমাজের সব পর্যায়ে প্রবীণদের সম্মান ও প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং প্রবীণ নাগরিকরা অংশ নেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট টাইম : ০৯:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬