সিরাজগঞ্জ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী Logo বন্যার অবনতি হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে Logo সিরাজগঞ্জে এক সপ্তাহে ৪ শিশু ধর্ষণ-বলাৎকারের শিকার Logo ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চালু হলো Logo রায়গঞ্জে ভ্যানচালক জাহের হত্যাকারীদের গ্রেপ্তার দাবি Logo ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo কারণ দর্শানোর নোটিশ পেলেন বেলকুচি পৌরসভার সেই প্রকৌশলী Logo কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১১ Logo যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা চালাল ইসরায়েল, ৮ জন নিহত Logo যুক্তরাজ্যে বাংলাদেশিদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ: সারাহ কুক

আজ সিরিজ জিতলে র‍্যাংকিংয়ে যেখানে থাকবে বাংলাদেশ

কিউইদের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ। ছবি : বিসিবি

২০২৭ সালে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে একটু হিসেবনিকেশ কষতে হচ্ছে বাংলাদেশকে। ওয়ানডে র‍্যাংকিংয়ে থাকতে হবে শীর্ষ ৯- এ। এই মুহূর্তে অবশ্য শীর্ষ নয়েই অবস্থান করছে বাংলাদেশ।

তবে তাই বলে স্বস্তিতে বসে থাকার সুযোগ নেই। বাংলাদেশের রেটিং ৮১। ৭৭ রেটিং নিয়ে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে বাংলাদেশের এক ধাপ সামনে থাকা ইংল্যান্ডের রেটিং ৮৮- বাংলাদেশের চেয়ে ৭ পয়েন্ট বেশি।

সব কিছু মিলিয়ে ওয়ানডেতে একেকটি জয় এখন ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এর উদাহরণ বলা যেতে পারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেকে। প্রথম ওয়ানডেতে হেরে গেলেও দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের রেটিং ২ পয়েন্ট বেড়েছে। এতে ক্যারিবীয়দের সাথে ব্যবধানও বাড়িয়েছে টাইগাররা।

রেটিং পয়েন্টের উন্নতির সুযোগ আছে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে যদি বাংলাদেশ জিতে, নিশ্চিত হবে সিরিজ জয়। তবে এই জয়ে রেটিং পয়েন্ট আর বাড়বে না। উন্নতি হবে না র‍্যাংকিংয়েও।

ম্যাচ তথা সিরিজটি হেরে গেলেও অবশ্য র‍্যাংকিংয়ে অবনমন হবে না। তবে সেক্ষেত্রে রেটিং আরও ২ পয়েন্ট কমবে, দাঁড়াবে ৭৯-তে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সাথে ব্যবধান দাঁড়াবে মাত্র ২। সব মিলে সিরিজ নির্ধারণী ম্যাচ বাংলাদেশের জন্য শুধু সিরিজ জয়ের জন্যই গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ র‍্যাংকিংয়ের হিসেবনিকেশের দিক থেকেও।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি কোয়ালিফাই করবে। দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপের অন্যতম আয়োজক, তারা আবার অনেকটা নিশ্চিতভাবেই বিশ্বকাপের আগপর্যন্ত শীর্ষ আটে থাকছে। তাই র‍্যাংকিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে। ১ থেকে ৯ এর বাইরে থাকা দলগুলোকে ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য খেলতে হবে বাছাইপর্ব।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

প্লাস্টিকের চেয়ারই চলাচলের একমাত্র সম্বল: চিকিৎসার অভাবে ধুঁকছেন বৃদ্ধ হুরমুজ আলী

আজ সিরিজ জিতলে র‍্যাংকিংয়ে যেখানে থাকবে বাংলাদেশ

আপডেট টাইম : ১০:৫৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬