রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম)। শুক্রবার (১২ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘নবজাতকদের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। কোনোভাবেই দায়ীদের দায়মুক্তির সুযোগ দেওয়া উচিত নয়।’
তিনি বলেন, ‘তদন্ত ও জবাবদিহিতার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় গত ১১ জুন পুরো হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আদ-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে স্বল্প ব্যয়ে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসাসেবা প্রদান করে আসছে। শত শত ভর্তি রোগী ও প্রতিদিনের বিপুলসংখ্যক সেবাগ্রহিতার চিকিৎসা চলমান থাকা অবস্থায় হাসপাতালটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তির মুখে পড়েছেন।’
বিকেএম মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে অবহেলা, ব্যবস্থাপনাগত দুর্বলতা ও চিকিৎসাগত ত্রুটিজনিত ঘটনা অতীতেও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ঘটেছে। কিন্তু প্রতিটি ঘটনার জন্য পুরো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া স্থায়ী সমাধান নয়। বরং দায়ী ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় এনে ত্রুটি সংশোধন এবং সেবার মান নিশ্চিত করাই অধিকতর কার্যকর পন্থা।
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে নিরাপত্তা, জবাবদিহিতা ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখে কঠোর তদারকির মাধ্যমে হাসপাতালটির চিকিৎসাসেবা চালু রাখার সুযোগ দেওয়া উচিত।
মাওলানা জালালুদ্দীন আহমদ সরকারের প্রতি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, তবে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার ক্ষুণ্ণ করা উচিত নয়।
তিনি অবিলম্বে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম পুনরায় চালুর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

হঠাৎ করে বিশ্বকাপে ডাক, মেসিদের সঙ্গে বিশ্বকাপ খেলার সুখবর
- ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে নিজেদের রক্ষণভাগ নতুন করে সাজাতে হচ্ছে আর্জেন্টিনা দলকে। ডিফেন্ডার লিওনার্দো বালের্দির আকস্মিক চোট আলবিসেলেস্তেদের ক্যাম্পে বড় ধাক্কা হয়ে এসেছে। তবে বালের্দির এই দুর্ভাগ্যই শেষ মুহূর্তে ভাগ্য খুলে দিল মার্কোস সেনেসির। ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড থেকে অল্পের জন্য বাদ পড়া খেলোয়াড়দের তালিকায় থাকা সেনেসিকে অবশেষে দলে ডেকেছেন কোচ লিওনেল স্কালোনি।
হঠাৎ করে বিশ্বকাপে ডাক পাওয়ার এই খবরটি সেনেসির চেয়েও যেন বেশি ছুঁয়ে গেছে তার প্রেমিকা ও পেশাদার ফুটবলার কেলসি রোজকে। খবরটি পাওয়ার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি। ইনস্টাগ্রামে আর্জেন্টিনার জার্সি পরা সেনেসির একটি ছবির ওপর তিনি লিখেছেন, ‘ওহ মাই গড! অবশেষে এটা সত্যি হচ্ছে।’
স্পেনের ইবিসায় ছুটি কাটানোর সময় স্কালোনির সেই কাঙ্ক্ষিত ফোনকলটি যখন আসে, কেলসি তখন সেই বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দী করে রাখেন। কেলসি জানান, পুরো ট্রিপ জুড়েই তারা মনে-প্রাণে প্রার্থনা করছিলেন যেন সেনেসি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার সুযোগ পান।
সম্প্রতি ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারে নাম লেখানো এই ডিফেন্ডারের ক্যারিয়ারে এটিই হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ। সুযোগ পেয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলার যে দীর্ঘদিনের স্বপ্ন আমি লালন করেছি, তা পূরণ করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি।’
সেনেসি ও কেলসির প্রেমের গল্পটা শুরু হয়েছিল ২০২৪ সালে, যখন তারা দুজনেই খেলতেন ইংলিশ ক্লাব বোর্নমাউথে (সেনেসি পুরুষ দলে এবং কেলসি নারী দলে)। ক্লাবের নতুন জার্সি উন্মোচনের এক ফটোশুটের সময় তাদের প্রথম পরিচয় হয়, যা দ্রুতই সম্পর্কে রূপ নেয়। সেনেসির দেশ ও সংস্কৃতিকে জানতে কেলসি এর আগে আর্জেন্টিনা ঘুরেও এসেছেন।
২২ বছর বয়সী কেলসি রোজ একজন ইংলিশ ফুটবলার। চেলসি একাডেমি দিয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করা কেলসি ২০২১-২২ মৌসুমে এফএ অনূর্ধ্ব-২১ সাউদার্ন ডিভিশনের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। বর্তমানে তিনি বোর্নমাউথ উইমেনের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলছেন। এর আগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি এবং পোর্টসমাউথের হয়েও কিছুদিন খেলেছেন তিনি।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও কেলসির দারুণ জনপ্রিয়তা রয়েছে। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ২ লাখের বেশি, যেখানে তিনি নিজের প্রতিদিনের জীবন, ফ্যাশন ক্যাম্পেইন এবং সেনেসির সঙ্গে কাটানো নানা মুহূর্ত শেয়ার করে থাকেন।

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৫২ হাজারের বেশি বাংলাদেশি
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৪:৩৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি। এর মধ্যে সরকারি মাধ্যমে ফিরেছেন চার হাজার ২৮৯ জন হাজি। আর বেসরকারি মাধ্যমে ফিরেছেন ৪৮ হাজার ২০২ জন।
শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত হজ বুলিটিন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
একই সময়ে সৌদিতে হজে গিয়ে মারা গেছেন ৪৯ জন।
দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২১ হাজার ৯২০ জনকে, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৮৮০ জনকে, ফ্লাইনাস এয়ারলাইন্স আট হাজার ৩৮০ জনকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন তিন হাজার ৩১১ জন।
এখন পর্যন্ত ফিরতি ফ্লাইট সংখ্যা ১২৩টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৫টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি, ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজে গিয়ে সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন ৬২ হাজার ২৪৩ জন। আর এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৪৯ বাংলাদেশি হাজির।
উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

হিজবুল্লাহর ৩১০ স্থাপনায় হামলার দাবি করল ইসরায়েল
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গত এক সপ্তাহে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ৩১০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব অভিযানে প্রায় ৮০ জন যোদ্ধা নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।
একই সময়ে গাজা উপত্যকায় পরিচালিত সামরিক অভিযানে ২০ জনের বেশি ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
যদিও লেবানন ও গাজা, উভয় ক্ষেত্রেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে, তবুও ইসরায়েলি বাহিনী বিভিন্ন এলাকায় বিমান হামলা, সামরিক অভিযান এবং ভূখণ্ডে উপস্থিতি অব্যাহত রেখেছে।
এদিকে এসব ঘটনার বিষয়ে হিজবুল্লাহ, ফিলিস্তিনি গোষ্ঠী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ইসরায়েল বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ ধরনের কাজ আন্তর্জাতিক আইনের বিরোধী।

বিএনপি আমলে সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করেছে: শাহে আলম
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৪:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে সেই স্বাধীনতার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এতে করে যাতে কারো চরিত্রহরণ করা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রেস ক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন।
বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশে শহরের বাইরে একটি আধুনিক বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে। বিশ্ববিদ্যালয়টিতে সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব আগামী সপ্তাহেই মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান, বগুড়ায় একটি বহুমাত্রিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে পাইলট ট্রেনিং সেন্টার, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, কার্গো সুবিধা, যুদ্ধবিমান পরিচালনার অবকাঠামো এবং বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
মীর শাহে আলম বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে, ইনশাআল্লাহ। পাশাপাশি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণের জন্য ২২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বগুড়া শহরের রেললাইন স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, রাণীরহাট থেকে বগুড়া শহর হয়ে মেট্রোরেলের আদলে ট্রেন গাবতলী পর্যন্ত চলাচল করবে। একইসঙ্গে গাবতলীতে চার লেনের বাইপাস, বগুড়া-নওগাঁ এবং মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়াও বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা দেওয়া বরাদ্দ হয়েছে।
শহর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শহরে অপ্রয়োজনীয় ভাঙচুর না করেই কীভাবে উন্নয়ন বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
এ সময় বগুড়া প্রেস ক্লাবের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গাবতলীর ভাড়ায় সড়কে সাময়িকভাবে ইট বিছানোর বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর চলাচলের নিরাপত্তার স্বার্থে কাঁচা রাস্তায় অস্থায়ীভাবে ইট বিছানো হয়েছিল। সড়কটি আগে থেকেই পাকাকরণের জন্য অনুমোদিত থাকায় এখন ইট অপসারণ করে ঠিকাদার স্থায়ী নির্মাণকাজ শুরু করেছেন।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য নিম্নমুখী
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:১৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্বর্ণের দাম কমেছে এবং সপ্তাহজুড়ে উল্লেখযোগ্য ক্ষতির দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর সম্ভাবনার কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।
শুক্রবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,১৮৩.১৯ ডলারে নেমে আসে। এদিকে সপ্তাহজুড়ে স্বর্ণের দাম প্রায় ৩.৪ শতাংশ কমার পথে রয়েছে।
অন্যদিকে, আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ২.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২০৪.৪০ ডলারে পৌঁছেছে।
উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকলে এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পদক্ষেপ নিলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা আরও চাপের মুখে পড়তে পারে। ফলে বিনিয়োগকারীরা বর্তমানে সতর্ক অবস্থান গ্রহণ করছেন।

বাড়ি পাশেই গুলি করে বিএনপি নেতাকে হত্যা
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০২:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
খুলনায় নিজ বাড়ির কাছে গাজী রফিক (৪৫) ওরফে ঢাকাইয় রফিক নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১২ জুন) বেলা ১১টার দিকে খুলনার দক্ষিণ লবনচরা দশগেট এলাকায় এ ঘটনা ঘটে। রফিক বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন বলে জানা গেছে। তিনি দক্ষিণ লবনচরার মাথাভাঙ্গার রতন গাজীর ছেলে।
রফিকের স্ত্রী বলেন, আমার বড় ছেলে রাগ করে ঘর থেকে হয়ে গেছে। তাকে ডাকতে গিয়ে আমার স্বামী না পেয়ে বাড়ির পেছনের একটা ফাঁকা জায়গায় বসে ছিলেন।
তখন কারা এসে তাকে গুলি করে, যা তার তল পেটে লাগে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তার স্বামী বিএনপির রাজনীতি করতেন।
বিস্তারিত আসছে…

বিশ্বকাপ উৎসবে মেতেছে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষও
- মো. কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০২:৩৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬


বাংলাদেশ-ভারত বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতেও রূপ নিতে পারে: দীনেশ ত্রিবেদী
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০২:১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারত দুটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ।
দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়লে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতেও রূপ নিতে পারে। শুক্রবার (১২ জুন) দুপুরে সড়কপথে পেট্রাপোল-বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই দেশের সম্পর্ক নিয়ে এই অভিমত তুলে ধরেন দীনেশ ত্রিবেদী।
এ সময় স্ত্রী মৃণাল (মিনাল) ত্রিবেদীও তার সঙ্গে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দরে পৌঁছালে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন, ডেপুটি চিফ অব প্রোটোকল আরিফ মোহাম্মদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার খান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ এবং কাস্টমসের সহকারী কমিশনার অতল গোস্বামী।
ইমিগ্রেশন, কাস্টমস, বন্দর ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন। নতুন হাইকমিশনারের আগমনকে কেন্দ্র করে বেনাপোল চেকপোস্ট ও যশোর-ঢাকা মহাসড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেন এবং সফরের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রটোকল নিশ্চিত করেন।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ। ফলে আমরা মিলেমিশে কাজ করবো’।
তিনি যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও তুলে ধরেন। টুরিস্ট ভিসা চালুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি তার বিবেচনায় রয়েছে এবং এমন একটি উদ্যোগ নেওয়া হবে যাতে সবাই সন্তুষ্ট হয়।
তিনি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষ্ঠানিকতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
এর প্রেক্ষিতে বেনাপোল কাস্টমস হাউস, ইমিগ্রেশন, বন্দর কর্তৃপক্ষ, পুলিশ ও বিজিবিসহ সংশ্লিষ্ট সব দপ্তর সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল।
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে নতুন হাইকমিশনারকে স্বাগত জানাতে ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার তুলসীদাস বাধে এবং সেকেন্ড সেক্রেটারি গৌরব আগরওয়ালসহ একটি কূটনৈতিক প্রতিনিধি দল আগে থেকেই যশোরে অবস্থান করেন।
পরে তারা বেনাপোল সীমান্তে উপস্থিত হয়ে দীনেশ ত্রিবেদী ও তার সফরসঙ্গীদের অভ্যর্থনা জানান। সীমান্তের আনুষ্ঠানিকতা শেষে দীনেশ ত্রিবেদী সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন। সেখানে তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র (ক্রিডেনশিয়ালস) পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের কার্যক্রম শুরু করবেন।
গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পত্রাধিকার গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। এর মাধ্যমে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের আইনি ও আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেন।
সাবেক হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হওয়া দীনেশ ত্রিবেদী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তার নিয়োগকে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বাজেটে বাড়ছে যেসব পণ্যের দাম
- রিপোর্টার:
- আপডেট টাইম : ০২:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ৩টার দিকে তিনি বাজেট প্রস্তাব পেশ করা শুরু করেন।
এটা বিএনপি সরকারের এই মেয়াদের প্রথম বাজেট। বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই ব্যয় ছিল ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।
এই বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার ওপর শুল্ককর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে বেশকিছু পণ্যের দাম বাড়তে পারে।
বাড়বে যেসব পণ্যের দাম
১. আবাসন নির্মাণ পণ্য
২. তামাকপণ্য
৩. উচ্চমূল্যের বিলাসী খাবার
৪. কাজু বাদাম
ইত্যাদি

বাজেটে কমছে যেসব পণ্যের দাম
- ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০১:৫৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ৩টার দিকে তিনি বাজেট প্রস্তাব পেশ করা শুরু করেন।
এটা বিএনপি সরকারের এই মেয়াদের প্রথম বাজেট। বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই ব্যয় ছিল ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।
এই বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার ওপর শুল্ককর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে বেশকিছু পণ্যের দাম কমানোর সুযোগ তৈরি হবে।
কমবে যেসব পণ্যের দাম
১. খেজুর ও মসলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচসহ বিভিন্ন মসলা)
২. শিশুখাদ্য
৩. সার
৪. কীটনাশক
৫. পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাদ্য
৬. পোল্ট্রি যন্ত্রপাতি
৭. চিকিৎসা যন্ত্রপাতি
৮. ওষুধ
৯. ওষুধ শিল্পের কাঁচামাল
১০. ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও প্রিন্টার
১১. কম্পিউটারের এসএসডি
১২. পরিবহন খাত
১৩. সাংস্কৃতিক ও সৃজনশীল খাত
১৪. বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচলের যন্ত্রপাতি

জেইলার ২’-তে রজনীকান্ত, মিঠুন চক্রবর্তী ও হৃতিক একসাথে
- বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১২:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক রজনীকান্তের নতুন সিনেমা ‘জেইলার ২’-তে যুক্ত হলেন বলিউড তারকা হৃতিক রোশন। সিনেমাটিতে তিনি একটি বিশেষ অতিথি (ক্যামিও) চরিত্রে অভিনয় করবেন। এ সিনেমায় আরও অভিনয় করছেন বাঙলার মহাগুরু দাদা মিঠুন চক্রবর্তীও।
এর মাধ্যমে দীর্ঘ ৪০ বছর পর পর্দায় একসঙ্গে দেখা যাবে রজনীকান্ত ও হৃতিক রোশনকে। আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়া এই তথ্য নিশ্চিত করেছে।কয়েক সপ্তাহ আলোচনার পর হৃতিক আনুষ্ঠানিকভাবে এই সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন। আগামী ২২ ও ২৩ জুন চেন্নাইতে তার অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।
শুটিংয়ের আগে তার লুক টেস্ট নেওয়া হবে, কারণ এই সিনেমায় হৃতিককে একেবারেই নতুন এবং আগে কখনো দেখা যায়নি এমন একটি লুকে হাজির করা হবে। সিনেমার একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রজনীকান্তের চরিত্রকে সাহায্য করতে দেখা যাবে তাকে। ২০২৫ সালের আগস্টে ‘ওয়ার ২’ মুক্তির পর এটিই হৃতিকের নতুন কোনো প্রজেক্টে যুক্ত হওয়া।
এই সিনেমার মাধ্যমে দীর্ঘ চার দশক পর এই দুই তারকার পুনর্মিলন হতে যাচ্ছে। এর আগে ১৯৮৬ সালের ‘ভগবান দাদা’ সিনেমায় রজনীকান্তের সাথে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন হৃতিক। সেটিই ছিল হৃতিকের অভিনয় জীবনের শুরু। এত বছর পর প্রিয় তারকার সাথে আবার কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত হৃতিক।
‘জেইলার ২’-তেও ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির বড় বড় তারকাদের অতিথি চরিত্রে দেখা যাবে। হৃতিক ছাড়াও এই তালিকায় আছেন মোহনলাল, শিব রাজকুমার, বিজয় সেতুপতি ও মিঠুন চক্রবর্তী।

ফ্রান্সে ফিলিস্তিন-ইসরায়েল নাগরিক সমাজের বৈঠক
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কন্ঠ.কম
- আপডেট টাইম : ১২:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
ফ্রান্সে ইসরায়েলি ও ফিলিস্তিনি নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে বসবেন আজ। এই বৈঠকে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ থেকে সরে না যাওয়ার আহ্বান জানাবেন- জানায় রয়টার্স।
এই আলোচনায় কয়েক ডজন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। জাতিসংঘের সমর্থনে তৈরি ‘নিউইয়র্ক ঘোষণা’র এক বছর পূর্তি সামনে রেখে এই আয়োজন করা হয়েছে। ওই ঘোষণায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি রূপরেখা তুলে ধরা হয়েছিল। এরপর ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্যসহ প্রায় এক ডজন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন, বর্তমান পরিস্থিতির কারণে এই সম্মেলন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার ভাষায়, অঞ্চলে এখনও সংঘাত চলছে। বেসামরিক মানুষ মারা যাচ্ছে। সহিংসতার চক্রও অব্যাহত আছে। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার প্রচেষ্টাও থেমে আছে।
বৈঠক শেষে একটি আট দফার ‘কর্মসূচির আহ্বান’ প্রকাশ করা হবে বলে জানা গেছে। এই ঘোষণায় দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হবে। পাশাপাশি ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান থাকবে। এছাড়া গাজার পুনর্গঠন, প্রশাসনিক সংস্কার এবং নাগরিক সমাজের জন্য আন্তর্জাতিক সহায়তা আরো জোরদার করার বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত থাকবে।
এই পরিকল্পনা পরবর্তীতে জি-সেভেন নেতাদের কাছে উপস্থাপন করা হবে। তারা আগামী সোমবার থেকে ফ্রান্সের আল্পস অঞ্চলে বৈঠকে বসবেন।

মারা গেলেন ৭০’র বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি ব্রিতো
- ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:৫২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
মারা গেলেন ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের ডিফেন্ডার ব্রিতো। বৃহস্পতিবার ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ব্রিতোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এদিকে ব্রিতোরমৃত্যুতে শোক প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির সাউদ। তিনি ‘ব্রিতো আমাদের ছেড়ে গেছেন ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে। ১৯৭০ বিশ্বকাপে আমাদের তৃতীয় শিরোপা জয়ে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তার লড়াকু মানসিকতা ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া ব্রাজিলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।’
ব্রাজিলের রক্ষণভাগের অন্যতম খেলোয়াড় ছিলেন ব্রিতো। ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রিতো খ্যাতি পেয়েছিলেন তার শক্তিমত্তা, দৃঢ়তা ও কঠোর রক্ষণভাগের নেতৃত্বের জন্য। মেক্সিকোয় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে পেলে, জর্জিনহো, টোস্টাও, রিভেলিনোদের নিয়ে গড়া ব্রাজিল দলকে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপজয়ী দল হিসেবে বিবেচনা করা হয়।
সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রিতো। জাতীয় দলের জার্সিতে তিনি ৬১টি ম্যাচ খেলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে নিজের কঠিন ও নির্ভরযোগ্য রক্ষণভাগের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন।

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার
- ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:৪০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
১-০ গোলে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে বিজয় ছিনিয়ে নিলো দক্ষিণ কোরিয়া। চেক প্রজাতন্ত্রকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো এশিয়ার শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া।
মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে শুক্রবার গ্রুপ ‘এ’-এর ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। কোরিয়ানদের হয়ে গোল করেন হোয়াং ইন-বম ও ও হিয়ন-গু। চেকিয়ার গোলটি করেন লাদিস্লাভ ক্রেজচি। প্রথমার্ধে দুই দলই ছিল বেশ সতর্ক। আক্রমণে তেমন ধার ছিল না কারও।
গোলের বড় সুযোগও তৈরি হয়নি খুব বেশি। তবে বিরতির পর ম্যাচে আসে গতি, আসে রোমাঞ্চ। ৫৯তম মিনিটে এগিয়ে যায় চেক রিপাবলিক। সাবেক ওয়েস্ট হাম ডিফেন্ডার ভ্লাদিমির সুফালের লম্বা থ্রো থেকে বল পেয়ে হেডে জাল খুঁজে নেন উলভসের ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেজচি। তাতে ১-০ গোলে পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া।
তবে চেক রিপাবলিকের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধের পানি বিরতির ঠিক আগে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। দারুণ স্থিরতায় গোল করেন হোয়াং ইন-বম। চেক ডিফেন্ডার রবিন হ্রানাচকে কাটিয়ে গোলরক্ষক মাতেয় কোভারের ওপর দিয়ে বল তুলে দেন তিনি। ক্রেজচি শেষ চেষ্টা করলেও বল গোললাইন পেরিয়ে যায়।
চেকিয়ার লিড টিকেছিল মাত্র ৮ মিনিট। ৭৭তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার আনন্দে মেতে উঠেছিল চেক রিপাবলিক। ফ্রি-কিক থেকে বল জালে পাঠান টমাস সৌচেক। পুরো দল উদযাপনও শুরু করে। তবে সহকারী রেফারির অফসাইডের পতাকায় গোলটি বাতিল হয়। রিপ্লেতে সিদ্ধান্তটি সঠিক বলেই দেখা যায়।
সেই ধাক্কা সামলে ওঠার আগেই পিছিয়ে পড়ে চেক রিপাবলিক। আবারও আক্রমণের শুরুতে ছিলেন হোয়াং ইন-বম। ডান দিক দিয়ে বল এগিয়ে নিয়ে দারুণ ক্রস বাড়ান তিনি। কয়েক গজ দূর থেকে ভালো সংযোগে শট নেন ও হিয়ন-গু। বল গোলরক্ষক কোভারের হাতে লেগে দূরের কোণ দিয়ে জালে জড়ায়।
শেষ দিকে সমতায় ফিরতে চেষ্টা করে চেক রিপাবলিক। যোগ করা সময় ছিল ৬ মিনিট। তবে কোরিয়ান রক্ষণ ভাঙার মতো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
এই জয়ে গ্রুপ ‘এ’-তে মেক্সিকোর পাশে জয়ী দলের তালিকায় উঠল দক্ষিণ কোরিয়া। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসর শুরু করেছিল সহ-আয়োজক মেক্সিকো।
চেকিয়ার বিপক্ষে ম্যাচের আগে বিশ্বকাপের মূল পর্বে দক্ষিণ কোরিয়ার আগের ৭ জয়ের ৬টিই ছিল ইউরোপিয়ান দলের বিপক্ষে। এবার সেই তালিকায় যোগ হলো আরেকটি জয়।

ডিবি পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যুবক আটক
- নীলফামারী প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১১:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভিডিও সম্পাদনা করে নিজেকে ডিবি সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তি হলেন সদর উপজেলার পূর্ব চড়াইখোলা চৌধুরীপাড়া এলাকার মো. সবিজুল ইসলাম (২৪)। বুধবার (১০ জুন) রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মতলুবর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় সবিজুল ইসলামের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।
তদন্তে জানা যায়, জব্দ করা মোবাইল ফোনে একটি ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। ওই আইডি থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি সংবাদ সম্মেলনের ভিডিও সম্পাদনা করে সেখানে নিজের ব্যবহৃত মোবাইল নম্বর যুক্ত করা হয়েছিল। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে দাবি করা হয়, ওই নম্বরে যোগাযোগ করলে ডিবি পুলিশের সহায়তা পাওয়া যাবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। সাইবার প্রতারণার শিকার ব্যক্তিরা তার দেওয়া নম্বরে যোগাযোগ করলে তিনি তাদের সহায়তার আশ্বাস দিয়ে বিকাশ ও নগদ অ্যাকাউন্টে অর্থ পাঠাতে বলতেন। এভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করে আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই করে প্রয়োজনীয় সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ভূমিস্থ স্থাপনার ক্ষতিপূরণ না দিয়েই উচ্ছেদের অভিযোগ
- নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ১০:৫১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়ক প্রকল্পের জমি অধিগ্রহণ করা হলেও ভূমিস্থ স্থাপনার ক্ষতিপূরণ না দিয়েই উচ্ছেদের অভিযোগ উঠেছে সওজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
সোমবার (৮ জুন) সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে পৌর এলাকার ভুতের দিয়ার মৌজার মো. ফরিদুল ইসলাম ও মোছা. মেরিনা খানমের ভূমিস্থ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ভুক্তভোগীরা জানান, সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়ক নির্মাণকালে ভুতের দিয়ার মৌজার আরএস ৯২৩ নং খতিয়ানের ২৭৪৬ নং দাগের ০.০৭২৭ একর জমির মধ্যে ফরিদুল ইসলামের ০.০১৩৪ একর অধিগ্রহণ করা হয়। একই খতিয়ানের ২৭৪১ নম্বর দাগে ০.৩০২৫ একর জমির মধ্যে মেরিনা খাননের ০.০৩০০ একর ভূমি অধিগ্রহণ করা হয়। ওই দুই ভুমি মালিককে তাদের অধিগ্রহণের টাকা বুঝিয়ে দেওয়া হলেও অধিগ্রহণকৃত জমির উপরিস্থ স্থাপনার ক্ষতিপূরণ দেওয়া হয় নাই।
ক্ষতিপুরণের টাকা বুঝিয়ে পেতে ফরিদুল ইসলাম ২০২৫ সালের ১৩ অক্টোবর তারিখে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন ফরিদুল ইসলাম। ১৪ অক্টোবর আবেদন করেন মেরিনা খানম। কিন্তু আবেদনের পরও ক্ষতিপূরণের টাকা না পেয়ে গত ৭ জুন দ্বিতীয় দফায় আবারও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন ফরিদুল ইসলাম ও মেরিনা খানম।
এর ফলে আমরা ব্যাপক ব্যবসায়িক, আর্থিক এবং মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছি এবং আমাদের সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে।
এ অবস্থায় গত ৮ জুন সোমবার অধিগ্রহণকৃত উপরিস্থ বন্ধন ট্রেডার্স নামে একটি রড-সিমেন্টের দোকান ও মামা ভাগ্নে মেশিনারিজ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ভূমি মালিকরা চরমভাবে আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেছেন।
ভুক্তভোগীরা আরও বলেন, আমাদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি। ৮ ধারা নোটিশও আমরা পাইনি। এ অবস্থায় জোর করে আমাদের স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদের সময় সড়ক ও জনপথ অফিসের সার্ভেয়ার নিষেধ করে বলেন, এই স্থাপনাগুলোর বিষয়ে এখনও ক্ষতিপুরণ দেওয়া হয়নি। তারপরেও সড়ক ও জনপথ অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী ও উপ-সহকারি প্রকৌশলী আনিসুর রহমান জোরপূর্বক উচ্ছেদ করেন। এ বিষয়ে সুষ্ঠু প্রতিকার ও ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন তারা।
এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল বলেন, আমরা জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের টাকা জেলা প্রশাসনকে বুঝিয়ে দিয়েছে।

দিনাজপুরে শিক্ষার্থী অপহরণের প্রধান আসামি লিখন গ্রেপ্তার
- হাসান আলী (হাকিমপুর) দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৯:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় করে নতুন ইতিহাস বাংলাদেশের
- ক্রীড়া ডেস্ক। জনতারকণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৯:১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
৪০ বছরের অপেক্ষা, অবশেষে মিরপুরে হলো তার অবসান। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে সিরিজ হারাল টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে মিরাজের দল। বোলারদের দৃঢ়তা আর ব্যাটারদের ধৈর্য পরীক্ষায় এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের এই ঐতিহাসিক অর্জন।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বৃষ্টি নামার আগে ৪২ ওভারে ১৮৭ রান তুলে সফরকারীরা। এরপর ওভার কমে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। তবে ব্যাটারদের দলগত পারফরম্যান্সে সেই লক্ষ্য টপকে ৫ উইকেটে ম্যাচ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ।
এদিকে শুরুতে ব্যাট করতে নেমে কোনো রান না করেই লজ্জার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই তিন উইকেট হারায় সফরকারীরা। ওয়ানডে ইতিহাসে ১০২৪ ম্যাচ খেলে এবারই প্রথম শূন্য রানে তিন উইকেট হারানোর নজির গড়ে জশ ইংলিসের দল।
ইনিংসের শুরুতে চাপ তৈরি করেন তাসকিন আহমেদ। টানা দুই ম্যাচে ম্যাথু শর্টকে আউট করেন তিনি। এরপর দ্বিতীয় ওভারে কুপার কনোলিকে লিটনের হাতে ক্যাচ বানিয়ে ফেরান মোস্তাফিজুর রহমান। একই ওভারে ম্যাট রেনশও আউট হন। পরে অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।
১৮তম ওভারে জশ ইংলিসকে আউট করেন তানভীর ইসলাম। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। সেই অবস্থায় সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়ে দলকে সামলান জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেন। তবে ৪১তম ওভারে আবারও ধাক্কা খায় অস্ট্রেলিয়া। তাসকিনের জোড়া আঘাতের পর ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া।
এরপর বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। পরে ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ম্যাচ ৪১ ওভারে নামিয়ে আনা হয়। এতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট নেন, তানভীর ইসলাম নেন দুই উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। গুড লেন্থে পড়া বলে স্ট্রেইট ড্রাইভ খেলতে গিয়ে বোলারের হাতে ফিরতি ক্যাচ দেন তানজিদ তামিম। এরপর শান্তকে নিয়ে দলের হাল ধরেন ওপেনার সৌম্য সরকার। দুই ব্যাটার মিলে গড়েন ৮৬ রানের জুটি। তবে রির্ভাস সুইপ খেলতে গিয়ে ৪২ রানে কাটা পড়েন সৌম্য।
৮৬ রানে দুই উইকেট হারানো বাংলাদেশের বিপদ বাড়ান শান্ত। ৯৮ রানের মাথায় ৪২ করে প্যাভিলিয়নে ফিরেন টাইগারদের সহ-অধিনায়ক। আউট হওয়ার আগে অবশ্য নতুন মাইলফলক ছুঁয়েছেন তিনি। দেশের ১১তম ব্যাটার হিসেবে ওয়ানডেতে দুই হাজার রান করেন তিনি, যা বাংলাদেশের হয়ে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।
মিরপুরে লিটনের ওয়ানডে পরিসংখ্যান ভালো নয়। প্রায় এক যুগের ক্যারিয়ারে করতে পারেননি কোনো ফিফটি। আজকের ম্যাচেও হলো একই দশা। দারুণ খেলতে থাকা লিটন আটকে গেলেন মিরপুরের ধাঁধায়। ক্যামরুন গ্রিনের আচমকা বাউন্সার লিটনের গ্লাভস ছুঁয়ে উইকেটরক্ষক ইংলিসের হাতে জমা হয়। তাতে ২১ রান করে বিদায় নেন এই ব্যাটার।
ছয়ে নামা মোসাদ্দেকের শুরুটা ছিল আত্মবিশ্বাসী। ডাউন দ্য ট্র্যাকেই এসে খেলেছেন প্রথম বল। অ্যাডাম জাম্পার ওপর বেশি চড়াও হয়েছিলেন এই ব্যাটার, হাঁকিয়েছেন তিন বাউন্ডারি। কিন্তু জাম্পার বলেই উচ্চবিলাসী শট খেলতে গিয়ে বিদায় নেন মোসাদ্দেক। ১৪৪ রানে ৫ উইকেট হারিয়ে আচমকা ব্যাকফুটে পড়ে যায় বাংলাদেশ।

হিলিতে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ
- হাসান আলী (হাকিমপুর) দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৯:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

প্রেমের টানে বাংলাদেশে এসে খালি হাতেই ফিরতে হলো চীনা যুবককে
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৮:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রেমের সম্পর্কে পরিণতি দিতে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন এক যুবক। উদ্দেশ্য ছিল প্রিয় মানুষটিকে বিয়ে করে দেশে ফেরা। তবে প্রেমিকার বয়স কম হওয়ায় সেই আশা পূরণ হয়নি। শেষ পর্যন্ত বিয়ে না করেই নিজ দেশে ফিরে যেতে হয়েছে ওই চীনা নাগরিককে। তবে তিনি জানিয়েছেন, প্রেমিকার বৈধ বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর পার সাঁওতা গ্রামে।
জানা গেছে, চীনের নাগরিক এম এ হাইশান (৩৯) এবং কুমারখালীর বাসিন্দা রিয়া আক্তারের (১৬) পরিচয় হয় প্রায় আট মাস আগে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে। পরিচয় থেকে বন্ধুত্ব এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সম্পর্ককে বিয়েতে রূপ দিতে বুধবার সকালে বাংলাদেশে আসেন হাইশান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে রিসিভ করে কুমারখালীতে নিয়ে যান রিয়া ও তার পরিবারের সদস্যরা। তবে মেয়েটির বয়স ১৮ বছরের কম হওয়ায় পরিবার ও স্থানীয়দের আপত্তিতে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়।
রিয়া আক্তার জানান, অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হাইশান বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে এলেও বয়সজনিত কারণে এখন বিয়ে সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ‘আমি অপেক্ষা করব। ভবিষ্যতে যদি সে ফিরে আসে, তখন বিষয়টি নিয়ে ভাবা হবে।’
রিয়ার মা জানান, মেয়ের বয়স কম হওয়ায় তারা বিয়ের অনুমতি দেননি। পরিবারের পক্ষ থেকে স্পষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন কোনোভাবেই বিয়ে দেওয়া হবে না।
অন্যদিকে মোবাইল অ্যাপের অনুবাদ ব্যবহার করে হাইশান বলেন, ‘আমি বিয়ের উদ্দেশ্যে এসেছিলাম। কিন্তু কিছু সমস্যার কারণে তা সম্ভব হয়নি। আমি দেড় বছর অপেক্ষা করব।’
ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে। স্থানীয়রা জানান, তাদের গ্রামে আগে এমন ঘটনা ঘটেনি। বিদেশি ওই যুবককে এক নজর দেখতে অনেক মানুষ ভিড় করেন।
চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, প্রেমের সম্পর্কের জেরে চীনা যুবক এসেছে আমাদের গ্রামে। রাতে প্রশাসন ও আমরা থেকে পাহাড়া দিয়েছি। আশা করি মেয়ের পরিবার বিষয়টি বুঝতে পেরেছে, এজন্য তারা মেয়েকে বিয়ে দিতে আগ্রহী নন। আর মেয়ে কেবল এসএসসি পরিক্ষার্থী, বয়সও কম। এজন্য দুপুরে প্রশাসনের সহায়তায় চীনা যুবককে তার দেশে ফেরত পাঠানো হয়েছে।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার বলেন, শুনেছি চীনা যুবক কুমারখালীতে এসেছে। তিনি বর্তমানে তার দেশে ফেরত গেছেন। আমরা সব সময় বিষয়টি পর্যবেক্ষণে রেখেছিলাম। আসলে পরিবার বুঝতে পেরেছে তাদের মেয়ের বয়স কম। এ জন্য পরিবারের পক্ষ থেকে বিয়ের পক্ষে কোনো অনুমতি দেইনি।

ফেনীতে ৪১ লাখ টাকার অবৈধ চালানের ভারতীয় শাড়ি জব্দ
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৭:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ফেনী সীমান্ত এলাকা থেকে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ফেনী ব্যাটালিয়ন এসব শাড়ি জব্দ করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের বিশেষ টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করে।
বিজিবি আরও জানায়, জব্দ মালামালের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত মাল পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করে স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, পুশইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

ফ্যামিলি কার্ড সুবিধায় আসছে ৪১ লাখ নারী, বরাদ্দ নিয়ে প্রশ্ন
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৭:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আগামী ২০২৬-২৭ অর্থবছরে ফ্যামিলি কার্ডের জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ৪১ লাখ নারীকে এই কর্মসূচির আওতায় আনা হবে। পরিবারের প্রধান নারী মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন।
বৃহস্পতিবার (১১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের জাতীয় বাজেট প্রস্তাবকালে এ তথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে সরকারের সিগনেচার প্রোগ্রাম “ফ্যামিলি কার্ড কর্মসূচি”। সরকার গঠনের এক মাসের কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করেছেন।’
বাজেট বক্তৃতায় ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে বলে জানান অর্থমন্ত্রী। ইতোমধ্যে এর পাইলট কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান।
বক্তব্যে অর্থমন্ত্রী জানান, ৬৫ বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেন সম্পূর্ণ ফ্রি ও মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
এছাড়া, মা ও শিশু কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা করে দেওয়া হবে।
‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’- প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকার অর্থ সংগ্রহ করা হবে।

বেড়িবাঁধে ব্লক ডেবে যাওয়ায় শঙ্কিত নড়িয়াবাসী: সুলতানা রাজিয়া মনি
- শরীয়তপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও নারীনেত্রী সুলতানা মনি বলেছেন, নড়িয়া উপজেলার বাঁশতলা এলাকায় পদ্মা নদীর তীরে নির্মিত স্থায়ী বেড়িবাঁধের বেশ কয়েকটি স্থানের ব্লক হঠাৎ করে ডেবে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে নদীভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি দাবি করেন, সম্প্রতি বেড়িবাঁধের কয়েকটি অংশে বসে যাওয়া ও ব্লক ধসে পড়ার ঘটনা লক্ষ্য করা গেছে। এতে বাঁধের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি আশঙ্কা করছেন, দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে বর্ষা মৌসুমে নদীর তীব্র স্রোতে আবারও ভাঙন শুরু হতে পারে।
সাবেক এই উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বলেন, ২০১৮ সালের আগ পর্যন্ত এই নড়িয়ার হাজার হাজার বাড়ি পদ্মার ভাঙনে বিলীন গিয়েছিল। এরপর একেএম এনামুল হক শামীম শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের এমপি ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী হয়ে জননেত্রী শেখ হাসিনার বদৌলতে পদ্মার ভাঙনের হাত থেকে নড়িয়াবাসীকে রক্ষা করতে দেড় হাজার কোটি টাকার স্থায়ী বেড়ি বাঁধ নির্মান করেছিলেন। ২০২৪ সালের পটপরিবর্তনের পর একটি মহল পদ্মা নদীর বালু নিয়ম বহির্ভূত ভাবে কেটে নেওয়ার কারণে বেড়িবাঁধ ঝুঁকির মুখে পড়েছে। একটি কথা মনে রাখতে হবে নড়িয়া আমাদের সবার। তাই নড়িয়াতে যেন আর ভাঙনের সেই ভয়াল দিন দেখতে না হয়। তাই অবিলম্বে নিয়ম বহির্ভূত অবৈধ বালু কাটা বন্ধ করা হোক। আমি মনে করি, তাহলে নদী ভাঙন বন্ধ হবে।
মনি আরও বলেন, দীর্ঘদিনের ভাঙনকবলিত এই অঞ্চলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ফলে কিছুটা স্বস্তি ফিরেছিল। তবে বর্তমানে ব্লক ডেবে যাওয়ার ঘটনায় সেই স্বস্তি আবারও উদ্বেগে পরিণত হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে আবারও ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত তদন্ত ও মেরামতের দাবি জানাচ্ছি। এছাড়াও প্রয়োজনীয় সংস্কার কাজ দ্রুত বাস্তবায়ন করে অবিলম্বে নদীভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান নিশ্চিত করা জরুরি।

শাকিব খানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা
- বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:৩৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ঢাকাই সিনেমায় বর্তমানে ব্যস্ততম নায়ক শাকিব খান। তাই তার সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ অনেক বেশি থাকে। অন্যদিকে এ নায়ককে নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও কম নয়। বিশেষ করে সিনেমার পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েই বেশি চর্চা হয়। এসব আলোচনা-সমালোচনার পাশাপাশি শাকিব ভক্তদের জন্য নতুন খবর হলো, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিবের আটকে থাকা সিনেমা আগুন। দীর্ঘ সাত বছর আটকে থাকার পর এবার আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি এমনটাই জানিয়েছেন এর পরিচালক বদিউল আলম খোকন।
২০১৯ সালের ৫ই আগস্ট প্রথম সিনেমাটির শুটিং শুরু হয়। শুটিংয়ের দুই মাস পরই থেমে যায় সিনেমাটির নির্মাণকাজ। ২০২২ সালে সিনেমাটির বাকি কাজ শেষ হয়। কিন্তু ওই সময় শুটিং শেষ হলেও এটি আটকে যায় পোস্ট-প্রোডাকশনের বিভিন্ন ধাপে। এরপর নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটির মুক্তি আর এগোতে পারেনি। তবে এখন আবারো শুরু হয়েছে সিনেমাটির মুক্তির কাজ।
সিনেমা-সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে সিনেমাটির সম্পাদনা, ডাবিং, কালার গ্রেডিং ও অন্যান্য কারিগরি কাজ শেষ করার প্রক্রিয়া চলছে। এসব কাজ সম্পন্ন হলেই মুক্তির চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
এ প্রসঙ্গে নির্মাতা বদিউল আলম খোকন বলেন, “সিনেমার বাকি কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। আমি চাইছি দুর্গাপূজাতেই ‘আগুন’ মুক্তি পাক। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ এগিয়ে নিচ্ছি।”
দেশ বাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘আগুন’। সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও জাহারা মিতু। সিনেমায় গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, সুচরিতা, আফজাল শরীফ প্রমুখ।

কামারখন্দে মসজিদে ঢুকে জামায়াত নেতার ওপর আওয়ামী লীগের হামলা
- ওমর ফারুক ভুইয়া (কামারখন্দ), সিরাজগঞ্জ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৭:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে এক জামায়াত নেতার ওপর মসজিদে ঢুকে হামলা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভদ্রঘাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মো. আব্দুল্লাহ উপজেলার বানিয়াগাতী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে। গত ৩০ মে রাতে নিজ গ্রামের মসজিদে এশার নামাজ আদায়ের জন্য তিনি তার বাবার সঙ্গে মসজিদে যান।

অভিযোগে উল্লেখ করা হয়, নামাজের সময় মসজিদের ভেতরে ১নং ভদ্রঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আব্দুল্লাহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।
অভিযুক্তদের মধ্যে আব্দুর রাজ্জাকের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম সিয়াম (১৮), ও মোঃ নয়ন ইসলাম (১৬) ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের পিতা ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, আবুল হাসেম (৫২) পিতা সোনাউল্লাহ এবং তার ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী মোঃ মুঞ্জিল (১৮) মোঃ আব্দুল্লাহ (১৬) নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুল্লাহ অভিযোগ করেন, হামলার সময় তার কাছে গরু বিক্রির নগদ ১ লাখ ৫১ হাজার টাকা ছিল। হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি ওই টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
তিনি জানান, নামাজ শেষে নিরাপত্তার জন্য আত্মীয়ের বাড়িতে টাকা রাখতে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু নামাজের সময়ই হামলার শিকার হন। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে তাৎক্ষণিকভাবে থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি। গত বুধবার (১০ জুন) রাতে কামারখন্দ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসমত আলী, অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন।

আর্জেন্টিনাতে মেতেছে দুই বোন মেহজাবীন ও মালাইকা
- বিনোদন ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপের জমজমাট উন্মাদনা, যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। আজ মধ্যরাতে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠছে ক্রীড়া জগতের সবচেয়ে বড় এই আসরের। আর এই বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ তারকাদের মধ্যেও শুরু হয়েছে তুমুল মাতামাতি।
ব্যতিক্রম নন দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ছোট বোন, নবাগত অভিনেত্রী মালাইকা চৌধুরীও। দুই বোনই ফুটবলে আর্জেন্টিনার সমর্থক।
লিওনেল মেসির অন্ধ ভক্ত মেহজাবীন চৌধুরী প্রিয় দল ও খেলোয়াড়কে সমর্থন জোগাতে ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। সেখানে গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করেছেন আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের ঐতিহাসিক মুহূর্ত।
সে সময় নিজের অনুভূতি ব্যক্ত করে গণমাধ্যমকে মেহজাবীন বলেছিলেন,’মূলত মেসির খেলা পছন্দ করি। মেসির খেলা সবসময়ই টানে। তিনি একবার বাংলাদেশে এসেছিলেন, তখন তার খেলা প্রথম সরাসরি দেখার সুযোগ হয়েছিল। আর ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো সরাসরি মাঠে বসে তার খেলা দেখার সুযোগ হলো।”
বড় বোনের মতো ছোট বোন মালাইকা চৌধুরীও আর্জেন্টিনার ভক্ত। সম্প্রতি শোবিজে ডেবিউ করা মালাইকা কদিন আগেই সংগ্রহ করেছেন প্রিয় দলের জার্সি। জার্সি হাতে উন্মুখ ছবি শেয়ার করার পর, আজ আবারও আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মালাইকা লিখেছেন, ‘আমি একটু বেশিই এক্সাইটেড! কে জিতবে বিশ্বকাপ?’
মালাইকার এই পোস্টে তার অনুসারীরাও হুমড়ি খেয়ে পড়েছেন। কমেন্ট বক্সে ভক্তরা যার যার পছন্দের দলের কথা জানাচ্ছেন এবং আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করছেন।

বিশ্বকাপের মঞ্চে কার কবে পারফরম্যান্স, পূর্ণ সূচি এক নজরে
- ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৭:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
অপেক্ষার পালা শেষ, বিশ্বকাপের পর্দা উঠছে আজ। এবার এক দিনের বদলে তিন দেশে দুই দিনে হবে উদ্বোধনী উৎসব। এসব আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করবে সংগীত। কলম্বিয়ান পপ তারকা শাকিরা, মার্কিন পপ তারকা কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা থেকে বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়—বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে কে না থাকছেন।
মেক্সিকো সিটি (১১ জুন)
উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের আগে মেক্সিকো সিটি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে আদিবাসী শিল্পীদের পরিবেশনা, আধুনিক লোকজ পরিবেশনা এবং কাগজ কেটে তৈরি ঐতিহ্যবাহী শিল্পকর্ম ‘পাপেল পিকাদো’র মাধ্যমে মেক্সিকান সংস্কৃতি তুলে ধরা হবে।
‘ডাই ডাই’ পরিবেশন করবেন শাকিরা ও বার্না বয়। ‘ডাই ডাই’ শব্দের অর্থ ‘চলো’। ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের বিরতিতেও গাইবেন শাকিরা, সঙ্গে থাকবেন ম্যাডোনা ও কে-পপ ব্যান্ড বিটিএস।
ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে থাকা শিল্পীদেরও পরিবেশনা থাকছে। তাঁদের মধ্যে আছেন আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস ও মানা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার গায়ক-গীতিকার টাইলাও অংশ নেবেন।
মেক্সিকো সিটির কর্তৃপক্ষ ১১ জুন সরকারি ছুটি ঘোষণা করেছে। স্টেডিয়াম এলাকায় শুধু টিকিটধারী দর্শক, স্বীকৃত গণমাধ্যমকর্মী ও অনুমোদিত ব্যক্তিদের প্রবেশের অনুমতি থাকবে।
টরন্টো (১২ জুন)
এদিন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন থাকছে।
এই আয়োজনে সংগীত ও পরিবেশনার মাধ্যমে কানাডার বৈচিত্র্য তুলে ধরা হবে। অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবল, নোরা ফাতেহি, সঞ্জয়, ভেজেড্রিম ও উইলিয়াম প্রিন্স।
লস অ্যাঞ্জেলেস (১২ জুন)
এদিন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে উদ্বোধনী আয়োজন রয়েছে। এতে অংশ নেবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, লিসা, রেমা ও টাইলা।

১৭ বছরের অর্থনৈতিক সংকট নিরসনে বাজেট ভূমিকা রাখবে: ১২ দলীয় জোট
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৬:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট। তাদের বিশ্বাস, প্রস্তাবিত বাজেট গভীরভাবে পর্যালোচনা ও যথাযথ বাস্তবায়নের মাধ্যমে গত ১৭ বছরে দেশের ওপর চাপিয়ে দেওয়া নানা অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকট থেকে জাতিকে মুক্ত করতে সক্ষম হবে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটের পর এক যৌথ বিবৃতিতে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা এসব কথা বলেন।
বিবৃতিতে তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জনকল্যাণ এবং উন্নয়ন কর্মকাণ্ডকে সামনে রেখে প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন করতে পারলে এ বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি দেশীয় শিল্প, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা ও বিকাশে বাজেটে গৃহীত উদ্যোগসমূহ প্রশংসার দাবিদার। তবে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, জনগণের প্রত্যাশা পূরণে বাজেটের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার এবং স্থিতিশীলতা বজায় রাখতে সব রাজনৈতিক দল ও নাগরিকদের গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন জোটপ্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন একরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন মো. শামসুদ্দিন পারভেজ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম.এ. বাশার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাসেম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন এবং নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আবদুল মান্নান।

মাদ্রাসাছাত্রকে আত্মহত্যায় প্ররোচনায় গ্রেপ্তার শিহাবের দোষ স্বীকার
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম।
- আপডেট টাইম : ০৬:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
রাজধানীর রামপুরায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় গ্রেপ্তার শিহাব হোসেন (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাইলে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তা রেকর্ড করেন। সংশ্লিষ্ট নারী-শিশু জিআর শাখার এসআই আবুল কালাম আজাদ জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৯ মে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রাম থেকে আসামি শিহাবকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশের একটি দল। পরে ২১ মে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়। পরবর্তীতে আরেক মামলায় ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়। আজ (বৃহস্পতিবার) এই আসামি মাদ্রাসার শিশু শিক্ষার্থী বলাৎকার ও আত্মহত্যা প্ররোচনার বিষয়ে দোষ স্বীকার করে জবানবন্দি দিলেন।
ঘটনার পরদিন নিহত আব্দুল্লাহর মা টুকু আরা খাতুন বাদী হয়ে শিহাব হোসেন ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ মে রাত ১০টার দিকে রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকের আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদনে শিশুটির পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের আলামত দেখতে পান তদন্ত কর্মকর্তারা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ শিহাবের নাম জানান।
তারা জানান, শিহাব হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদ্রাসার আরও চার শিক্ষার্থীর সঙ্গে অস্বাভাবিক যৌনাচারের অভিযোগ ছিল। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

করমুক্ত আয়সীমা বাড়িয়ে নতুন সুবিধা, সারা বছর রিটার্ন জমার সুযোগ
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৬:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য বড় স্বস্তি এনে করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। ২০২৭-২৮ অর্থবছরেও এ করমুক্ত আয়সীমা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
বাজেটে নারী ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতাদের জন্য ৫ লাখ টাকা এবং গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধী সন্তানের অভিভাবকদের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা করমুক্ত সুবিধা রাখা হয়েছে।
নতুন বাজেটে করহারেও পরিবর্তন আনা হয়েছে। করমুক্ত আয়সীমার পর প্রথম এক লাখ টাকার ওপর প্রচলিত ৫ শতাংশ করহার তুলে দেওয়া হয়েছে। এখন করমুক্ত সীমার পরবর্তী প্রথম ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকার ওপর ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার ওপর ২০ শতাংশ, পরবর্তী ২০ লাখ টাকার ওপর ২৫ শতাংশ এবং অবশিষ্ট আয়ের ওপর ৩০ শতাংশ কর আরোপ করা হবে।
এদিকে করদাতাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো—আগামী অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন দাখিল করা যাবে। তবে দ্রুত রিটার্ন দাখিলে করছাড়ের প্রণোদনা রাখা হয়েছে। জুলাই-সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
সর্বশেষ ২০২৩ সালের বাজেটে করমুক্ত আয়সীমা তিন লাখ থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ টাকা করা হয়েছিল। এরপর আর করমুক্ত আয়সীমা বাড়েনি; কিন্তু গত তিন বছরে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। প্রতিবছর গড়ে ১০ শতাংশ হারে মূল্যস্ফীতি হয়েছে। এতে যেসব করদাতা করমুক্ত সীমার একটু ওপরে ছিলেন, তাঁদের কর দিতে হচ্ছে। আবার উচ্চ মূল্যস্ফীতির কারণে তাঁদের জীবনযাত্রার খরচও বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএসের হিসাবে, সর্বশেষ গত মে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ।

হিলিতে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমার মতবিনিময় সভা
- হাসান আলী (হাকিমপুর) দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৬:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিশ্বকাপের অফিসিয়াল অ্যাম্বাসেডর নির্বাচিত হলেন বাংলাদেশের ফাইজা
- ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সুনামগঞ্জের কৃতী সন্তান মাশরাফি চৌধুরী ফাইজা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন। ফাইজা দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের মেয়ে। বর্তমানে তিনি কানাডার York University-এর শিক্ষার্থী।
বিশ্বকাপ উপলক্ষে কানাডার টরেন্টো শহরে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে তিনি দায়িত্ব পালন করছেন। এসব আয়োজনে তিনি বিশ্বকাপ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অতিথি, ক্রীড়া কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছেন, যা তার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করছে।
ফাইজার এ সাফল্যের বিষয় নিশ্চিত করেছেন তার বাবা কানাডা প্রবাসী মুস্তাক আহমেদ চৌধুরী। তিনি জানান, এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। একই সঙ্গে দিরাইসহ পুরো বাংলাদেশের জন্যও আনন্দের সংবাদ।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাইজা কানাডায় বসবাসরত সুনামগঞ্জ সমিতির সহ-সভাপতি এবং টরন্টো দিরাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মুস্তাক আহমেদ চৌধুরী ও সাবরিনা আক্তার জাহান চৌধুরীর কন্যা। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। শিক্ষার পাশাপাশি সামাজিক ও আন্তর্জাতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন আত্মবিশ্বাসী তরুণ নেতৃত্ব হিসেবে।
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যে বিভিন্ন দেশে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে, যেখানে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী হিসেবে ফাইজার মতো মেধাবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

শপিংমল-দোকানপাট খোলা রাখায় আসছে নতুন নির্দেশনা
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৬:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি। সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (১২ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মুঠোফোনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে বলে জানিয়েছেন। এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও জ্বালানি মন্ত্রীকে অভিনন্দনও জানান তিনি।
ইতোমধ্যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দোকানপাট-শপিংমল খোলা রাখার সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার (১২ জুন) থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা ও বাণিজ্য মেলা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এর আগে পবিত্র ঈদুল আজহা ঘিরে সারা দেশে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের পর থেকে আবারও সন্ধ্যা ৭টায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখা হয়।

আর্জেন্টিনার আনন্দ র্যালিতে ব্রাজিল সমর্থকদের থ্রি-পিচ বিতরণ
- ক্রীড়া ডেস্ক। জনতারকণ্ঠ.কম।
- আপডেট টাইম : ০৬:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। প্রিয় দলকে সমর্থন জানাতে আর্জেন্টিনা সমর্থকরা আয়োজন করেছেন বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার। অন্যদিকে সৌহার্দ্যের বার্তা দিতে আর্জেন্টিনা সমর্থকদের খেজুর ও ত্রিপিচ বিতরণ করেছেন ব্রাজিল সমর্থকরা।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সপ্তাহব্যাপী নানা আয়োজনের সমাপনী দিনে রাঙামাটি শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এ সময় আকাশি-সাদা বেলুন উড়িয়ে, আর্জেন্টিনার জার্সি ও পতাকা নিয়ে নানাভাবে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন সমর্থকরা।
শোভাযাত্রাটি স্টেডিয়াম থেকে তবলছড়ি হয়ে শহরের আসামবস্তী এলাকার ‘আর্জেন্টিনা ব্রিজ’ হিসেবে পরিচিত সেতুতে পৌঁছে। সেখানে সমর্থকরা নাচ-গান ও স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। পরে শোভাযাত্রা বনরূপা প্রধান সড়ক হয়ে দোয়েল চত্বরে এলে ভিন্ন এক দৃশ্যের অবতারণা হয়।
দোয়েল চত্বরে আর্জেন্টিনা সমর্থকদের সৌদি আরবের খেজুর ও ত্রিপিচ দিয়ে শুভেচ্ছা জানান ব্রাজিল সমর্থকরা। এ সময় দুই দলের সমর্থকদের উপস্থিতিতে চত্বরটি পরিণত হয় এক মিলনমেলায়। প্রতিদ্বন্দ্বিতার বাইরে ফুটবলপ্রেমীদের এই সৌহার্দ্যপূর্ণ আয়োজন স্থানীয়দের নজর কাড়ে।
শহরের বিভিন্ন এলাকা থেকে শত শত মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন আর্জেন্টিনা দলের হাজারো সমর্থক। কেউ প্রিয় দলের পতাকা হাতে ছবি তোলেন, আবার কেউ নাচ-গানে ও ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ স্লোগানে মেতে ওঠেন। পরে শোভাযাত্রাটি রিজার্ভ বাজারের পুরানপাড়া সেতু এলাকায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক পুলক শীল বলেন, “প্রিয় দলকে শুভকামনা জানাতে আমরা মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছি। চার বছর পরপর বিশ্বকাপ এলে ফুটবলপ্রেমীরা নতুন করে উৎসবে মেতে ওঠে। এবারও আমরা আশাবাদী, আর্জেন্টিনা শিরোপা জিতবে।”
এদিকে বিশ্বকাপকে সামনে রেখে রাঙামাটি শহরের বিভিন্ন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে উড়তে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের পতাকা। প্রিয় দলের জার্সি, ব্যানার ও পতাকায় ইতোমধ্যে বিশ্বকাপের উন্মাদনায় রঙিন হয়ে উঠেছে পুরো শহর।

টেস্ট স্কোয়াডে অপ্রত্যাশিত চমক, দল ঘোষণা করল বাংলাদেশ
- ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৬:০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ঘোষিত দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন এক পেস বোলিং অলরাউন্ডার। তিনি ২৬ বছর বয়সী ক্রিকেটার রবিউল হক।
৩২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটারকে নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘একজন নতুন খেলোয়াড়কে আমরা দেখতে চাই। পটেনশিয়াল বোলিং অলরাউন্ডার। আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। এই সিরিজে আমরা ওকে দেখার সুযোগ থাকলে দেখে নিব। ভালো ফর্মে আছে। বিসিএল ফাইনালেও ভালো খেলেছে। গত ৩ বছর ধরে পরীক্ষিত অলরাউন্ডার। তাকে টেস্টে আমরা সুযোগ দিতে চাই।’
দলে জায়গা ধরে রেখেছেন অমিত হাসান। একইভাবে অভিষেকের অপেক্ষায় থাকা তাওহীদ হৃদয়ও আছেন স্কোয়াডে। জাকির হাসানের নাম নেই, বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুল ইসলামকে।
এই টেস্টে পেসারদের অনেককেই বিশ্রাম দেওয়া হয়েছে। ঘোষিত টেস্ট স্কোয়াডে নেই নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। টানা ক্রিকেটের ধকল কাটাতে বিশ্রাম দেওয়া হয়েছে তাদের।
এ মাসের শেষদিকে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ এই সিরিজে খেলবে একটি টেস্ট। যদিও তা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়।
আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট।
একনজরে টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান ও রবিউল হক।

বাজার নিয়ন্ত্রণের দায়ে টিকে গ্রুপের প্রতিষ্ঠানকে ৩২ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৬:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহে কারসাজির অভিযোগে টিকে গ্রুপের মালিকানাধীন শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৩২ কোটি ৪৪ লাখ টাকা প্রশাসনিক আর্থিক জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
বৃহস্পতিবার (১১ জুন) প্রতিযোগিতা কমিশনের সচিব মাহবুবুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিশনের রায়ে বলা হয়, শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণীতে উল্লিখিত গড় বার্ষিক টার্নওভারের ভিত্তিতে এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটিই প্রথম মামলা হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিযোগিতা আইন, ২০১২-এর ধারা ২০ অনুযায়ী নির্দেশনাসহ ৩২ কোটি ৪৪ লাখ টাকা প্রশাসনিক আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।
চূড়ান্ত আদেশ ঘোষণার পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানটিকে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। তবে সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটি আপিল বা আদেশ পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ পাবে।
অভিযোগের পটভূমি প্রতিযোগিতা কমিশন জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্তে মোট আটটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরবরাহ সংকট সৃষ্টি ও সরবরাহ আদেশ (এসও) সংক্রান্ত অনিয়মের মাধ্যমে মূল্যবৃদ্ধির প্রমাণ পাওয়া যায়।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন তিন সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করে।
অনুসন্ধান দল প্রাথমিকভাবে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিযোগিতা আইন, ২০১২-এর ধারা ১৫-এর উপধারা (১), উপধারা (২)(ক)(অ) এবং উপধারা (২)(খ) লঙ্ঘনের সত্যতা পায়। প্রতিষ্ঠানগুলো হলো— গ্লোব এডিবল অয়েল লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, মেঘনা ও ইউনাইটেড এডিবল অয়েল লিমিটেড, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড এবং বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিযোগিতা আইন, ২০১২-এর অধীনে মামলা দায়ের করা হয়।
পরে কমিশনের নিজস্ব অনুসন্ধান এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিবেদনের ভিত্তিতে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধেও একই আইনের অধীনে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
যে অভিযোগে মামলা শবনম ভেজিটেবল অয়েলের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, ২০১১ সালের অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশের ৯(৩) ধারা অনুযায়ী কোনো সরবরাহ আদেশের (এসও) মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন হবে এবং কোনো অবস্থাতেই তা বাড়ানো যাবে না। এছাড়া মেয়াদোত্তীর্ণ সরবরাহ আদেশের বিপরীতে পণ্য সরবরাহ করা নিষিদ্ধ।
কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ সরবরাহ আদেশ (এসও) ব্যবহার করে পণ্য সরবরাহের তথ্য পাওয়া যায়, যা প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হয়।
পারস্পরিক যোগসাজশের মাধ্যমে ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং উৎপাদন, সরবরাহ ও বাজার নিয়ন্ত্রণের অভিযোগে ২০২২ সালে প্রতিযোগিতা আইন, ২০১২-এর অধীনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়।
কমিশনের পর্যবেক্ষণ কমিশনের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, শবনম ভেজিটেবল অয়েল ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ভোজ্যতেলের উৎপাদন ও সরবরাহ সীমিত করে। একই সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগসাজশ করে বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে ভোজ্যতেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে তোলে।
এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতিযোগিতা আইন, ২০১২-এর ধারা ১৫-এর উপধারা (১) এবং উপধারা (২)-এর দফা (ক)-এর উপদফা (অ) ও দফা (খ) লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে কমিশন রায়ে উল্লেখ করেছে।
কমিশনের মতে, এসব কর্মকাণ্ড প্রতিযোগিতা আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

পদত্যাগপত্র জমা দিলেন রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক
- আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত কয়েকদিন ধরেই কোয়েল মল্লিকের পদত্যাগের জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো। এর আগে তৃণমূলের রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকও পদত্যাগ করেছেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ১৩ থেকে কমে ৯ এ নেমে এসেছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙনের আভাস দেখা যাচ্ছে। দলটির একাধিক নেতা ও জনপ্রতিনিধি নেতৃত্বের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এর প্রভাব সংসদের দুই কক্ষেই পড়তে শুরু করেছে।
রাজ্যসভায় একসঙ্গে দল ভাঙার মতো পরিস্থিতি না থাকায় অসন্তুষ্ট সদস্যরা ধাপে ধাপে পদত্যাগের পথ বেছে নিচ্ছেন বলে জানা গেছে। রাজনৈতিক সূত্রের দাবি, চলতি সপ্তাহ ও আগামী সপ্তাহে আরও কয়েকজন রাজ্যসভার সদস্য পদত্যাগ করতে পারেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা নির্বাচনের জন্য যে প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, তাতে কোয়েল মল্লিকের নাম ছিল। পরে এপ্রিল মাসে তিনি দিল্লিতে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন। সে সময় তিনি রাজনীতিতে যোগ দেওয়াকে মানুষের ও দেশের সেবার সুযোগ হিসেবে উল্লেখ করেছিলেন।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যসভার সদস্যপদ থেকে সরে দাঁড়িয়ে তিনি দলটির সঙ্গে দূরত্ব বাড়ালেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

স্বাস্থ্যসেবা ও আইনশৃঙ্খলা উন্নয়নে গজারিয়া সচেতন সমাজের মতবিনিময় সভা
- গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বাস্থ্যসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গজারিয়া থানায় পৃথক মতবিনিময় সভা করেছে সামাজিক সংগঠন গজারিয়া সচেতন সমাজ।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে গজারিয়া সচেতন সমাজের একটি প্রতিনিধি দল প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে। পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস কার্যালয়ে ‘গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যমান সমস্যা ও উত্তরণ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথী, গজারিয়া সচেতন সমাজের সভাপতি রুহুল আমিন খান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদার আলম, সিনেট বোর্ড সদস্য প্রকৌশলী মামুন শরীফ, এবাদুল হক, ইউসুফ আলী দেওয়ান, তোফাজ্জল হোসেন সরকার, সহ-সভাপতি শেখ নজরুল ইসলাম ও আ. জাব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নূরে আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার খান, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার সৈয়দ মো. শাকিল, কার্যনির্বাহী সদস্য আমজাদ হোসেন, সদস্য আল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে প্রতিনিধি দলটি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন, ইভটিজিং প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয় রোধে করণীয় বিষয়ে গজারিয়া থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে মতবিনিময় সভা করে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এসপি) ইমরান আহাম্মেদ পিপিএম, গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী, ওসি (তদন্ত) সাব্বির হোসেন এবং গজারিয়া সচেতন সমাজের প্রতিনিধি দলের সদস্যরা।
সভায় অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৫:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা চালুর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, বাংলাদেশকে একটি দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করতে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালু করা হবে। যাতে প্রতিটি শিক্ষার্থী কর্মবাজার-উপযোগী অন্তত একটি দক্ষতা-কৃষি, আইসিটি, বিদ্যুৎ, ইলেকট্রনিক্স, গ্রাফিক ডিজাইন, পর্যটন, স্বাস্থ্যসেবা, নির্মাণ ও সৃজনশীল শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগ পায়।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৪৯ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। এর ফলে নতুন বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা, যা জিডিপির ২ শতাংশ। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ।
বিএনপি সরকারের প্রথম এই বাজেটের শিরোনাম দেওয়া হয়েছে–‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’। এই বক্তৃতা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানও উপস্থিত রয়েছেন।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা হলেও সংশোধিত বাজেটে তা কমে ৩১ হাজার ৭১৮ কোটিতে দাঁড়ায়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ কমে দাঁড়ায় ৪১ হাজার ৭৫৩ কোটি টাকা।
একই মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা, চলতি অর্থবছরে যা ছিল ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ কমিয়ে ১২ হাজার ৩৯৬ কোটি করা হয়।

মাত্র ১০ টাকার জেরে আয়েশা হত্যাকাণ্ড, ধরা পড়ল প্রধান আসামি
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৫:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মাত্র ১০ টাকা পাওনা নিয়ে সৃষ্ট তুচ্ছ বিরোধের জেরে সংঘটিত আলোচিত আয়েশা খাতুন (৪০) হত্যা মামলার প্রধান আসামি মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জহিরুল ইসলামকে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার রাত ১টার দিকে গাজীপুর সদর উপজেলার ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জহিরুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের বাসিন্দা।
র্যাব-১৪ সূত্রে জানা গেছে, নিহত আয়েশা খাতুন একই গ্রামের বাসিন্দা ছিলেন। আয়েশা খাতুনের ছেলে আশিক মিয়ার কাছে তার ভাতিজা জহিরুল ইসলামের ১০ টাকা পাওনা ছিল। ওই পাওনা টাকা নিয়ে ঘটনার দিন বিকেলে আশিক মিয়া ও জহিরুল ইসলামের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে আশিক মিয়ার মা আয়েশা খাতুন ঘটনাস্থলে এগিয়ে আসেন।
অভিযোগ রয়েছে, উত্তেজিত জহিরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় আয়েশা খাতুন ঘটনাস্থলেই মারা যান। গত ১৪ এপ্রিল বিকেলে ফুলবাড়িয়া উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত জহিরুল ইসলাম আত্মগোপনে চলে যায়। পরদিন ১৫ এপ্রিল নিহতের মা বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১৪ আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
র্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জহিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করা হয়। পরে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নতুন শিক্ষানীতিতে বাংলা-ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা বাধ্যতামূলক
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৫:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষাক্রমে বাধ্যতামূলক তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যে সরকার তৃতীয় ভাষা শিক্ষার জন্য বিদেশে উচ্চশিক্ষার জন্য গমনেচ্ছু শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকা ঋণ সুবিধা প্রদান করছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ পরিকল্পনার কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা যেমন- জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি কারিকুলামে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সরকার তৃতীয় ভাষা শিক্ষার জন্য বিদেশে উচ্চশিক্ষার জন্য গমনেচ্ছু শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকা ঋণ সুবিধা প্রদান করছে।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৪৯ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। এর ফলে নতুন বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা, যা জিডিপির ২ শতাংশ। চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ।
বিএনপি সরকারের প্রথম এই বাজেটের শিরোনাম দেওয়া হয়েছে– ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’। বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
বিএনপি সরকারের অর্থ মন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। যা বিগত অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। সবশেষ ২০২৫-২০২৬ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়ে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানও উপস্থিত রয়েছেন।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা হলেও সংশোধিত বাজেটে তা কমে ৩১ হাজার ৭১৮ কোটিতে দাঁড়ায়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ কমে দাঁড়ায় ৪১ হাজার ৭৫৩ কোটি টাকা।
একই মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা, চলতি অর্থবছরে যা ছিল ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ কমিয়ে ১২ হাজার ৩৯৬ কোটি করা হয়।

প্রধানমন্ত্রীর চীন সফর জুনের শেষ সপ্তাহে: ডেপুটি স্পিকার
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৫:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বাংলাদেশের নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর দ্বিতীয় দেশ হিসেবে সফরের জন্য চীনকে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রধানমন্ত্রীর এই সফরের সিদ্ধান্ত, বাংলাদেশের সাথে চীনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং উভয় দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরেক ধাপ এগিয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (১১ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিং-এ ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে দেওয়া বক্তব্যে ডেপুটি স্পিকার এই তথ্য জানান।
ব্যারিস্টার কায়সার কামাল প্রসঙ্গক্রমে ১৯৭৭ ও ১৯৮০ সালে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতির প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর চীন সফরের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের শুভ সূচনা হয় তার হাত ধরেই।
যার ধারাবাহিকতায়, মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ ও ২০০২ সালে ঐতিহাসিক চীন সফরের মাধ্যমে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রণীত পররাষ্ট্রনীতিতেই আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বিদ্যমান আছে।
এ প্রসঙ্গে তিনি জিয়াউর রহমানের দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC) গঠনের উদ্যোগের কথা ফোরামে তুলে ধরেন। তিনি এমন এক দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখতেন যেখানে দেশগুলো তাদের জনগণের জন্য শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির জন্য এক সাথে কাজ করবে। এই প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতা এবং আলোচনার প্লাটফর্ম হিসেবে সার্ককে অবশ্যই কার্যকর করার সময় হয়েছে এখন।
দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অবজার্ভার দেশ হিসেবে চায়না সার্ককে কাজে লাগাতে পারে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কাইসার কামাল।
ডেপুটি স্পিকার বৈশ্বিক বর্তমান জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, উন্নয়নশীল দেশগুলোর ক্রমবর্ধমান ঋণের বোঝা, বিশ্ব বাণিজ্যের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবিলা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। এজন্য আঞ্চলিক সহযোগিতা বর্তমান বিশ্বে একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ডেপুটি স্পিকার বলেন, বিশ্বব্যাপী দেশে দেশে সম্পর্কের ভীত মজবুত করে ডিজিটাল এবং অর্থনৈতিক বহুমুখী উদ্যোগ, আন্তঃসীমানা অবকাঠামো, বাণিজ্য করিডোর এবং ডিজিটাল হাইওয়ে, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং তরুণদের অভিজ্ঞতার আদান প্রদান ইত্যাদি সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে জনগণ এবং অর্থনৈতিক সংযোগ বৃদ্ধি করে একযোগে বৈশ্বিক সংকট মোকাবিলা করতে হবে।
৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরামে আরো বক্তব্য রাখেন ইউনান প্রভিন্সের গভর্নর মি. ওয়াং ইউরো, নেপাল ন্যাশনাল এসেম্বলির ভাইস চেয়ারম্যান লায়লা কুমারী বান্দরী, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. ইরাথিশাম আদাম, শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী মি. অরুন হিমাচন্দ্র, সার্কের মহাসচিব মো. গোলাম সরওয়ার, চায়নাস্থ পাকিস্তানের রাষ্ট্রদূত মি. খলিলুর রহমান, চায়নাস্থ আফগানিস্তানের রাষ্ট্রদূত মি. আসাদুল্লাহ বিলাল কারিমি, ভূটানের শিল্প, কর্মসংস্থান ও বাণিজ্য মন্ত্রী মি. কর্মা দর্জিসহ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
এর আগে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। যেখানে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির দেশের বাণিজ্য ডেলিগেটের প্রধান হিসেবে বক্তব্য রাখেন। এবারের ১০ম চায়না এক্সপোজিশনের থিম কান্ট্রি বাংলাদেশ হিসেবে বাংলাদেশের ৮৪টি প্যাভিলিয়ন মেলায় অংশগ্রহণ করছে। বিশ্বের মোট ৯০ টি দেশ কুনমিং এর এ বিশাল বাণিজ্য মেলায় অংশগ্রহণ করছে।
বাংলাদেশে ও চায়নার দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সমূহ নিয়ে বাংলাদেশের সংসদীয় দল চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস এর ভাইস প্রেসিডেন্ট মি. ওয়ে এবং ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ওয়াং নিং এর সাথে একান্তে বৈঠক করেন। বাংলাদেশের সংসদীয় দল কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, ইকোনমিক জোন পর্যটন, তিস্তা ব্যারেজ নির্মাণ, চামড়া প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি ক্ষেত্রে চীনের সহযোগিতা কামনা করেন। চীনের দুই গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের সাথে চীনের দীর্ঘ দিনের সুসম্পর্কের কথা তুলে ধরে বলেন বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারের সাথে চীন কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। সম্ভাব্য সব ক্ষেত্রে তারা বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
ডেপুটি স্পিকার চীনা প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তারা আন্তরিকভাবে সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং অচিরেই বাংলাদেশ সফর করবেন বলে আশা প্রকাশ করেন।
সংসদীয় দলের অন্য সদস্যরা হলেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ও সংরক্ষিত স্বতন্ত্র এমপি জেসমিন সুলতানা জুঁই।

বিশ্বকাপের সর্বকালের সেরা ১০ কিংবদন্তি, জানুন মেসি-ম্যারাডোনা-পেলের অবস্থান
- ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৫:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
ফুটবলের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ মঞ্চ ফিফা বিশ্বকাপ। ৯৬ বছরের দীর্ঘ ইতিহাসে এই টুর্নামেন্ট পেরিয়ে এসেছে ২২টি রোমাঞ্চকর আসর। বিশ্বমঞ্চে হাজারো ফুটবলার পা রাখলেও কতজন পেরেছেন নিজেদের অনন্য কীর্তিতে ইতিহাস রাঙাতে? মেসি, ম্যারাডোনা, পেলে নাকি অন্য কেউ—বিশ্বকাপ ইতিহাসের সেরা কে? এই চিরন্তন বিতর্কের মাঝে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ১০ জন কিংবদন্তিকে বেছে নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি স্পোর্টস’।
ভিন্ন যুগের, ভিন্ন শৈলীর এই ১০ ফুটবলারকে নিয়ে তৈরি করা তালিকাটি নিচে দেওয়া হলো:
১০. জিওফ হার্স্ট (ইংল্যান্ড): তালিকার দশম স্থানে আছেন ইংলিশ ফুটবলার জিওফ হার্স্ট। ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে তার অবিস্মরণীয় হ্যাটট্রিক ইংল্যান্ডকে তাদের ইতিহাসের একমাত্র বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিল। ঘরের মাঠের সেই ঐতিহাসিক জয় আজও ইংলিশ ফুটবলের সর্বোচ্চ সাফল্য হিসেবে গণ্য হয়।
৯. কাফু (ব্রাজিল): ব্রাজিলের কিংবদন্তি রাইট-ব্যাক কাফু আছেন নবম স্থানে। ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা তিনটি বিশ্বকাপের ফাইনাল (১৯৯৪, ১৯৯৮, ২০০২) খেলার অনন্য কীর্তি রয়েছে তার। যার মধ্যে ১৯৯৪ ও ২০০২ সালে তিনি বিশ্বচ্যাম্পিয়ন হন এবং ২০০২ বিশ্বকাপে সেলেসাওদের অধিনায়ক হিসেবে ট্রফি উঁচিয়ে ধরেন।
৮. পাওলো রসি (ইতালি): ১৯৮২ বিশ্বকাপে ইতালির পাওলো রসির প্রত্যাবর্তন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাটকীয় অধ্যায়। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির কারণে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেই তিনি অবিশ্বাস্য পারফর্ম করেন। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে ৬ গোল করে ইতালিকে শিরোপা জেতান এবং একই সাথে গোল্ডেন বুট ও গোল্ডেন বল নিজের করে নেন।
৭. জিনেদিন জিদান (ফ্রান্স): ফরাসি জাদুকর জিনেদিন জিদান আছেন তালিকার সপ্তম স্থানে। ১৯৯৮ বিশ্বকাপে স্বাগতিক ফ্রান্সকে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন করতে ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার জোড়া হেডের গোল ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে। তবে ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালির মাতেরাজ্জিকে ঢুস (হেডবাট) মেরে লাল কার্ড দেখার বিতর্কও তার ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে আছে।
৬. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): তালিকার ষষ্ঠ স্থানে আছেন আধুনিক ফুটবলের অন্যতম পোস্টার বয় কিলিয়ান এমবাপ্পে। মাত্র ১৯ বছর বয়সে ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে শিরোপা জেতেন তিনি। এরপর ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বমঞ্চে নিজের বিধ্বংসী রূপ আরও একবার প্রমাণ করেন এই ফরাসি ফরোয়ার্ড।
৫. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি): পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন পশ্চিম জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ফুটবল ইতিহাসে ‘ডের কাইজার’ খ্যাত এই কিংবদন্তি খেলোয়াড় হিসেবে ১৯৭৪ সালে এবং পরবর্তীতে ডাগআউটে কোচ হিসেবে ১৯৯০ সালে জার্মানিকে বিশ্বচ্যাম্পিয়ন করার বিরল গৌরব অর্জন করেন।
৪. লিওনেল মেসি (আর্জেন্টিনা): আধুনিক ফুটবলের মহাতারকা লিওনেল মেসি আছেন তালিকার চতুর্থ স্থানে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিজের একক কাঁধে টেনে শিরোপা এনে দেন তিনি। পুরো টুর্নামেন্টে ৭ গোল ও ৩ অ্যাসিস্টের পাশাপাশি অসাধারণ নেতৃত্ব তাকে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে।
৩. রোনালদো নাজারিও (ব্রাজিল): ইনজুরির সাথে দীর্ঘ লড়াই শেষে ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের ‘ফেনোমেনন’ রোনালদোর ফিরে আসার গল্পটা ছিল রূপকথার মতো। ১৯৯৮ সালের ফাইনালের ট্র্যাজেডি ভুলে ২০০২ আসরে একাই ৮ গোল করে ব্রাজিলকে পঞ্চম ও শেষবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করেন ‘আর-নাইন’।
২. দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা): তালিকার দ্বিতীয় স্থানে আছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয় ছিল মূলত ম্যারাডোনার একক রূপকথার গল্প। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ এবং এর ঠিক পরেই ৫ ইংলিশ ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে করা ‘শতাব্দীর সেরা গোল’ তাকে ফুটবল বিশ্বে অমর করে রেখেছে।
১. পেলে (ব্রাজিল): এই তালিকায় অবধারিতভাবেই সবার শীর্ষে আছেন ফুটবলের কালো মানিক পেলে। ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) জয়ের রেকর্ড রয়েছে তার। মাত্র ১৭ বছর বয়সে ১৯৫৮ বিশ্বকাপে নিজের আগমনী বার্তা দিয়ে বিশ্বকে চমকে দেওয়া পেলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরা বিশ্বকাপ কিংবদন্তি হিসেবে।

মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়ার প্রস্তাব জুলাই শহীদদের স্বজনদের
- ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ
- আপডেট টাইম : ০৪:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
নতুন সরকারে প্রস্তাবিত বাজেটে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে শহীদ পরিবার এবং আহত ‘জুলাই যোদ্ধাদের’ জন্য বিশেষ মাসিক ভাতার প্রস্তাব করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই ভাতার পরিমাণ সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ‘বি’ ক্যাটাগরির আহতদের জন্য ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির আহত যোদ্ধাদের জন্য ১০ হাজার টাকা মাসিক ভাতার প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার নথি থেকে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা হারে সম্মানি ভাতা প্রদান করা হবে।
এছাড়া আন্দোলনে আহত যোদ্ধাদের শারীরিক জখমের তীব্রতা অনুযায়ী ৩টি ভাগে ভাগ করে মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে।
সবচেয়ে গুরুতর আহত অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারা পাবেন মাসিক ২০ হাজার টাকা। অতিরিক্ত সুবিধা হিসেবে গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা করা হয়েছে।
অর্থমন্ত্রী তার বক্তব্যে জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১
- মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
- আপডেট টাইম : ০৪:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ 
































































One thought on “আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা আহ্বান বিকেএমের”