সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

আবারও কঠোর আন্দোলনে ১-১২ তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) আবারও কঠোর আন্দোলনে ০১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত চাকরি প্রত্যাশী শিক্ষকেরা এনটিআরসিএ এর অফিসের সামনে চাকরি না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছে। এর আগে তারা দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে ০১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা তাদের চলমান আন্দোলন ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সাময়িক স্থগিত ঘোষণা করেছিল।

০১ থেকে ১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা চাকরির জন্য বিভিন্ন সময় দীর্ঘ কয়েক বছর ধরে চাকরির জন্য আন্দোলন করে আসছে। তারা বিগত সরকারের আমলেও বেশ কয়েকবার চাকরির জন্য আন্দোলন করেছিলেন। সরকার পতনের পরও বিভিন্ন সময় তারা কয়েকবার আন্দোলন করেছে। কখনো প্রেস ক্লাবের সামনে, কখনো শাহবাগ চত্বরে, কখনো এনটিআরসিএ এর সামনে। চাকরি প্রত্যাশীত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের আশ্বস্ত করা হলেও তারা বারবারই প্রতারিত হয়েছেন।

এনটিআরসিএ এর অবৈধ নিয়ম নীতি, সার্টিফিকেট জাল জালিয়াতি, ৩৫+ বয়সের অজুহাত, অবৈধ নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আজও বেকারত্বের ঘানি মাথায় নিয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন হাজার হাজার নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক।

এরই ধারাবাহিকতায় তারা গত ০৯ নভেম্বর সকাল নয়টা থেকে সারা দেশ থেকে আসা নিয়োগ বঞ্চিত শিক্ষক নিবন্ধিত শিক্ষকেরা চাকরির প্রত্যাশায় অনশন অবস্থান কর্মসূচি শুরু করেন এবং দাবি মেনে না নেওয়া হলে যমুনা অভিমুখে যাওয়ার ঘোষণা করেন।  নিয়োগ বঞ্চিত বিভিন্ন নিবন্ধিত সংগঠনের যৌথ আন্দোলনে বিশেষ নিয়োগের মাধ্যমে চাকরি জন্য আন্দোলন করছিলেন। সেই সাথে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো ইউনুসের সাথে স্বাক্ষাৎ এবং তার হস্তক্ষেপ কামণা করেন।

বৈষম্যের শিকার হওয়া শিক্ষিত নিয়োগ বঞ্চিত শিক্ষক নিবন্ধিত শিক্ষকদের আবারও কঠোর আন্দোলন এনটিআরসিএ অফিসের সামনে। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

আবারও কঠোর আন্দোলনে ১-১২ তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা

আপডেট টাইম : ০৫:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫