সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আবু সাঈদের মতো বুক পেতে দিয়েও পিটুনি খেলেন শিক্ষক!

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 45

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

বাড়িভাড়া বাড়ানোর দাবীতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এ সময় আবু সাঈদের মতো বুক পেতে দাঁড়িয়ে থাকা এক শিক্ষককে উপরও লাটিচার্জ করে পুলিশ। এ  ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি বাধার মুখে শিক্ষকরা পরে শহীদ মিনারে অবস্থান নেন। সেখানে থেকেই তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে বাড়িভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি এগিয়ে এনেছেন। এবার তিন দাবিতে আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা দাবিতে ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।

রোববার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের অবস্থান কর্মসূচি থেকে সোমবারের মধ্যে ২০ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষকরা। পরদিন মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারা দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন করার কথা জানিয়েছিলেন তারা।

তবে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ এবং কয়েকজন শিক্ষককে আটকের প্রতিবাদে কর্মবিরতি কর্মসূচি এক দিন এগিয়ে এনেছেন তারা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আবু সাঈদের মতো বুক পেতে দিয়েও পিটুনি খেলেন শিক্ষক!

আপডেট টাইম : ০৭:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫