সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

আমরা এখন নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূইয়া বলেছেন, আমাদের সন্তানরা ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে, ভোটাধিকার ফিরিয়ে দিতে, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জীবন দিয়েছিল। অথচ আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি।

শনিবার (২৫ এপ্রিল) জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

শহিদুল ইসলাম বলেন, আমি আজকে এ সমাবেশ থেকে বলতে চাই ঐকমত্য কমিশন সংবিধান সংস্কারের যে রিপোর্ট জমা দিয়েছিল তা এই সরকার বাস্তবায়নে গড়িমসি দেখাচ্ছে। গণভোটের রায় সকল দাঁড়ি-কমা ঠিক রেখেই বাস্তবায়ন করতে হবে। যে সংবিধান আমার ছেলেসহ হাজারও শহীদের জীবন কেড়ে নিয়েছে, যে সংবিধান স্বৈরাচারের জন্ম দেয়, যে সংবিধান আপনার আমরা ভোটের অধিকার কেড়ে নেয়, আমরা সেই সংবিধান দেখতে চাই না। আমরা এমন একটি সংবিধান দেখতে চাই যাতে আর কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে। যেই সংবিধানের জন্য আর কোনো ছাত্রকে জীবন দিতে হবে না, আমরা সেই সংবিধান চাই।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনিও তো মজলুম ছিলেন৷ আপনার মা বলেছিলেন আমরা ক্ষমতায় এলে সংবিধান ছুঁড়ে ফেলে দেবো। সুতরাং সংবিধানের জন্য মানুষ নয় মানুষের জন্য সংবিধান। তাই অনতিবিলম্বে গণভোটের রায়ের বাস্তব রূপ দেন।

জুলাইযোদ্ধা কামরুল হাসান বলেন, কোনো প্রকার দাঁড়ি-কমা-সেমিকোলন পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি তা না করা হয়, তাহলে আবার সংসদ ঘেরাও করা হবে।

জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে আয়োজিত এই সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত আছেন— জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

আমরা এখন নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা

আপডেট টাইম : ১২:০০:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬