সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইঁদুর মারার ট্যাবলেট ওষুধ ভেবে খেয়ে প্রাণ গেল দুই বেয়াইয়ের

দুই বেয়াইয়ের মৃত্যুর খবর শুনে বাড়িতে প্রতিবেশীরা। ছবি : সংগৃহীত

জামালপুরে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- বানিয়াপাড়া গ্রামের মৃত মকজল হোসেনের বড় ছেলে কানকু মিয়া ও তার বেয়াই পাররামরামপুর ইউনিয়নের পোড়াভিটা গ্রামের কমল মিয়া।

জানা গেছে, গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে দুই বেয়াইকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় অন্যজন মারা যান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা ভুল করে গ্যাসের ট্যাবলেট মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, দুই পরিবারের কোনো সদস্যের কোনো অভিযোগ নেই। থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ইঁদুর মারার ট্যাবলেট ওষুধ ভেবে খেয়ে প্রাণ গেল দুই বেয়াইয়ের

আপডেট টাইম : ০৬:২৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫