সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইউপি চেয়ারম্যান থেকে মন্ত্রী শাহে আলম

প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীত

বগুড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে মন্ত্রীর দায়িত্ব পেলেন মীর শাহে আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ শিবগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ব্যাপক ভোটে বিজয়ী হয়ে এবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

মীর শাহে আলম বগুড়া-২ আসনে ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি ১৯৯৭ সালে মাত্র ২৩ বছর বয়সে উপজেলার আটমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তার রাজনৈতিক পথচলা শুরু করেন। পরবর্তীসময়ে ২০০৯ সালে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে এবং ওনার পরামর্শ নিয়ে যতটুকু করার তা আমি করব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরেই তো বগুড়া অবহেলিত। আমরা চেষ্টা করব পিছিয়ে পড়া জায়গাগুলো চিহ্নিত করে কাজ করার। সেই সাথে অন্য জেলাও যাতে পিছিয়ে না পড়ে সেটাও দেখতে হবে।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, ৩৫ বছর পর বগুড়ায় মন্ত্রী হিসেবে আমাদের নেতা মীর শাহে আলমকে মনোনীত করায় দলের প্রধান তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ইউপি চেয়ারম্যান থেকে মন্ত্রী শাহে আলম

আপডেট টাইম : ০৭:২১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬