সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইঞ্জিন চালিত নৌকার সাথে সংঘর্ষে বাইচের নৌকা ডুবে ২ জন নিহত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:০০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 80

দূর্ঘটনা কবলিত হওয়ার আগে মায়ের দোয়া নৌকাটির চিত্র।

প্রতিবেদক, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগীতার আগে অনুশীলন করতে গিয়ে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে সংঘর্ষে বাইচের নৌকা ডুবে ২ জনের নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে। গভীর রাতে নিহত ২ জনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট) সকালে দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম।

এরা হলেন বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিচ উদ্দিন (৪৩) এবং একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)

স্থানীয়রা জানায়, চাকসা দক্ষিনপাড়া মায়ের দোয়া নামে বাইচের নৌকাটি অনুশীলন শেষ করে ফেরার পথে দহকুলা ব্রীজের  কাছে পৌঁছলে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সাথে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়। এ সময় বাইচের নৌকায় থাকা ১০ জন বাইচাল আহত এবং ২ জন নিখোঁজ হন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অনেকে খোঁজাখুঁজির পর গভীর রাতে নিখোঁজ দু-জনের মরদেহ উদ্ধার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, দহকুলা ব্রীজের কাছে বাইচের নৌকা ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ ও  ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল নৌকায় থাকা ২ জন নিহত হয়েছে, বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

ইঞ্জিন চালিত নৌকার সাথে সংঘর্ষে বাইচের নৌকা ডুবে ২ জন নিহত

আপডেট টাইম : ০৯:০০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫