ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান বন্ধ করা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
তবে লেবানন পরিস্থিতি ভিন্ন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, সেখানে তাদের বাহিনী এখনও ‘যুদ্ধ ও স্থল অভিযান’ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহর বিরুদ্ধে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি মেনে নিয়েছে, যদিও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সংগঠনটির ঘনিষ্ঠ তিনটি লেবাননি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যে স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 























